ফেনপুঞ্জের তলদেশে সর্বপ্রথম সৃষ্টি হয় মাটি। হজরত আদম পৃথিবীতে প্রথম পদার্পণ করে বিজন জঙ্গলবেষ্টিত পরিবেশ দেখে ভীতবিহবল হয়ে পড়লেন । তিনি আন্লাহপাকের সাহায্য কামনা করলেন। আল্লাহপাক তখন ইয়াকৃত মর্মর নির্মিত এবং পূর্ব ও পশ্চিমমুখী জমরূদ নির্মিত দরোজাবিশিষ্ট বায়তুল মামুরকে ধরাপৃষ্ঠে নামিয়ে দেন। এবং তা স্থাপন করেন বায়তুল্লাহ্র স্থানে । নির্দেশ জারী করেন, 'হে আদম । জান্নাতে যেমন তুমি এই ঘরের তাওয়াফ করতে তেমনি এখানেও তাওয়াফ করো, সেখানে যেমন নামাজ আদায় করতে এখানেও তেমনি নামাজ আদায় করো।' বায়তুল মামুরের সাথে সাথে হাজারে আস্ওয়াদকেও পৃথিবীতে নামিয়ে আনা হয়। সে সময়ে পাথরটি ছিলো শুভ্র ও জ্যোতির্ময় অন্ধকার যুগের অপবিভ্রা এক নারীর স্পর্শে পাথরটি হয়ে পড়ে জ্যোতিহীন, কৃষ্ণ । আল্লাহ্পাকের নির্দেশ পেয়ে হজরত আদম হিন্দুস্থান থেকে মকাভিমুখে রওয়ানা হলেন। এক ফেরেশতা ছিলেন তার পথ প্রদর্শক । মক্কায় পৌছে তিনি প্রথমে হজ সমাধা করলেন। ফেরেশতারা বললেন, আপনার হজ কবুল হয়েছে। আমরা দু'হাজার বৎসর আগেই এ গৃহে হজ সমাধা করেছি। হজরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস বলেছেন_ হজরত আদম ভারত থেকে পদব্রজে চল্লিশবার হজ আদায় করেছেন । হজরত নুহের মহাপ্রাবন পর্যন্ত বায়তুল মামুর কাবা শরীফের স্থলেই প্রতিষ্ঠিত ছিলো। প্লাবনলগ্রে তাকে চতুর্থ আকাশে তুলে নেয়া হয়েছে। এখনো সেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেশতা আগমন করে এবং জিয়ারত শেষে ফিরে যায়। পুনঃ জিয়ারতের সুযোগ তাদের আর কোনো দিনও আসে না। মহাপ্রাবন শুরু হলে আল্লাহপাক হজরত জিব্াইলকে নির্দেশ দিলেন, হাজরে আসওয়াদকে প্লাবন থেকে রক্ষা করো। আবু কুবাইস হজরত ইব্রাহিম কর্তৃক কাবা নির্মাণের পূর্ব পর্যন্ত শূন্যই ছিলো । হজরত ইব্রাহিমের গৃহে যখন হজরত ইসমাইল এবং হজরত ইসহাক জন্মগ্রহন করলেন, তখন আল্লাহ্ হজরত ইব্রাহিমকে বায়তুল্লাহ্ নির্মাণের নির্দেশ দিলেন। হজরত ইব্রাহিম জানতে চাইলেন_ কোথায় হবে সেই মহান কাবার অবস্থান? আল্লাহপাক তখন অবতীর্ণ করলেন একটি সাকীনা-দি-মস্তকবিশিষ্ট সর্পাকৃতির একটি তীব্র ঘূর্ণিবাত্যা। আল্লাহপাক জানালেন, এই সাকীনা যেখানে গিয়ে স্থির হবে সেই স্থানটিই কাবার স্থান । ঘূর্ণিবাত্যা চলতে চলতে নির্ধারিত স্থানে গিয়ে স্থির হলো। সেখানেই হজরত ইব্রাহিম কাবা নির্মাণ শুরু করলেন। হজরত আলী এবং হাসানের বর্ণনায় রয়েছে, হজরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস বলেছেন- আল্লাহপাক অবতীর্ণ করেন একটি চলত্ত মেঘ। মেঘখন্ডটি নির্ধারিত স্থানের দিকে ভেসে চলছিলো। আর হজরত ইব্াহিমও তীর ছায়ায় পথ চলছিলেন। মেঘখন্ডটি একস্থানে এসে স্থির হলো। হজরত ইব্রাহিম সেখানে দীড়ালেন। নির্দেশ এলো এখানেই গৃহ নির্মাণ করো । তাফসীরে মাযহারী/২৫৩ ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ২৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।