Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

নিরাপদ শহর অর্থ শান্তির ঘর, শান্তির আলয় বা শান্তিধাম। এই শান্তির শহর মক্কায় যারা বস বাস করবে তারা নিরাপদ । মক্কা ছিলো পাহাড়বেষ্টিত, সন্নিহিত ভূমি ছিল ফসল উৎপাদনের অনুপযোগী মরুভূমি__তাই হজরত ইব্রাহিম আহার্য বন্তুরূপে ফলমূল প্রার্থনা করেছিলেন। একটি অসমর্থিত উক্তিতে বর্ণিত হয়েছে, পূর্বে তায়েফ নগরী ছিল সিরিয়ায় । হজরত জিব্রাইল সেখান থেকে নগরীটি নিয়ে এসে মন্কার অনতিদূরে স্থাপন করেন। তায়েফে প্রচুর পরিমাণে ফলমূল উৎপাদিত হয় এবং সেগুলো বাজারজাত হয় মক্কায় । হজরত ইব্রাহিমের প্রার্থনার বদৌলতে মক্কা শান্তির শহর হয়েছে এবং আজও সেখানে আহার্ষরূপে প্রচুর ফলমূল পাওয়া যায়। তার দোয়ার অন্তর্ভুত ছিলেন কেবল বিশ্বাসীরা। তাদের শান্তি ও রিজিকের জন্য ছিলো তার প্রার্থনা । উদ্দেশ্য ছিলো মক্কাবাসীরা যেনো কাফের বা অবিশ্বাসী না হয়। প্রার্থনার জবাবে আল্লাহৃতায়ালার বক্তব্য থেকে একথাটি সুস্পষ্ট হয়ে উঠেছে যে, বিশ্বাসী-অবিশ্বাসী নির্বিশেষে সকল মন্ধাবাসী নিরাপত্তা লাভ করবে ও রিজিকপ্রাণ্ত হবে। এতে বুঝা যায়, পার্থিব সুযোগ সুবিধা মুমিন ও কাফের উভয়েরই জন্য । আল্লাহ্‌পাকের এক নাম “রহমান'। পৃথিবীবাসী সকলের জন্যই তিনি রহমান (দয়ালু)। রহীম শব্দের অর্থও দয়ালু। কিন্তু এই দয়া বন্টিত হবে আখেরাতে এবং তা পাবে কেবল বিশ্বাসীরা। অবিশ্বাসীরা বিশ্বাসীদের মতো পার্থিব সকল সুবিধা পেলেও তারা কখনো নবুয়ত ও ইমামত লাভ করবে না। এই অনুগহ কেবলই বিশ্বাসীদের জন্য। 'যে সত্য প্রত্যাখ্যান করবে তাকেও কিছুকালের জন্য জীবনোপভোগ করতে দিব'__এ কথার মাধ্যমে বুঝা যায় পারলৌকিক অর্জনের তুলনায় পার্থিব অর্জন অত্যন্ত অপ্রতুল। এ রকমও বলা যেতে পারে যে, আল্লাহ্পাকের নিকট পার্থিব সাফল্য মৃল্যহীন। রসুলপাক স. এরশাদ করেছেন যদি আল্লাহপাক এ বিশ্বজগতকে মাছির ডানার মতো মূল্যবানও মনে করতেন তবে তিনি অবিশ্বাসীদিগকে এক চুমুক পানিও পান করতে দিতেন না। হজরত সহল বিন সাদ থেকে এ হাদিসটি বর্ণনা করেছেন তিরমিজি । অবিশ্বাসীরা তাদের অবিশ্বাসের কারণে পার্থিব জীবনে অধিক নেয়ামত ভোগ করে, কিন্তু পারলৌকিক জীবনে তাদের জন্য অপেক্ষা করছে বঞ্ধনা ও লাঞ্কুনা । পার্থিব ভোগোন্ত্ততা আল্লাহ্‌্পাকের নিকট ঘৃণ্য ও অভিশপ্ত। সম্ভবত সে কারণেই অবিশ্বাসীরা বিপুল বিত্তবৈভবের অধিকার পায়। আল্লাহপাক তাই ঘোষণা করেছেন, যদি মানব সম্প্রদায় একই বংশভূত না হতো, তবে যারা নিরেট অবিশ্বাসী তাদের গৃহের ছাদ ও সিঁড়ি হতো রৌপ্যনির্মিত। দরোজাগুলোও হতো সেরকম । তারা তাদের মূল্যবান গৃহে তখতে হেলান দিয়ে থাকতো । এ সমস্ত হচ্ছে পার্থিব ভোগলালসার উপকরণ । রসুলপাক স. এরশাদ করেছেন, পৃথিবী অভিশপ্ত। আল্লাহপাকের জিকির বা জিকির সম্পর্কিত জ্ঞান__এ জ্ঞানের শিক্ষক ও শিক্ষার্থী ব্যতিরেকে । হজরত আবু হোরায়রা থেকে হাদিসটি বর্ণনা করেছেন ইবৃনে তাফসীরে মাযহারী/২৫১ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ২৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।