হজরত আবদুল্লাহ ইবনে ওমর বলেছেন, রসুলে আকরম স. বলেছেন, রোকন এবং মাকামে ইব্রাহিম জান্নাতের ইয়াকুত পাথর ৷ আল্লাহপাক পাথর দু'টির জ্যোতি নিষ্প্রত করে রেখেছেন। যদি এরূপ না করা হতো তবে পূর্ব পশ্চিম উভয় দিগন্ত আলোকোত্তাসিত হয়ে উঠতো । বর্ণিত আয়াত থেকে মহান ব্যক্তিবর্গ এমতো ধারণা পোষণ করেন যে, আল্লাহ্র অলিগণ যে স্থানে কিছুকাল অবস্থান করেন, সে স্থানের নিসর্গে বরকত ও সাকিনা (শান্তি) অবতীর্ণ হয়। যদ্দরুণ অস্তঃকরণ আল্লাহ্পাকের প্রতি আকর্ষণবোধ করে । সে স্থানে সৎকর্ম করলে দ্বিগুণ পুণ্য অর্জিত হয় এবং পাপকর্মের ফলে জমা হয় ছিগুণ শাস্তি । “পবিত্র রাখতে আদেশ দিয়েছিলাম'___এই বাক্যটি পবিত্র-পিতা পুত্রের প্রতি আল্লাহপাকের একটি অনুগ্রহরঞ্জিত নির্দেশ । কাবা শরীফকে বায়তুল্লাহ্ (আল্লাহ্র ঘর) বলার উদ্দেশ্য, গৃহটিকে অধিকতর মর্যাদামন্ডিত করা । আল্লাহপাক স্থানাতীত, কালাতীত । তাই বায়তুল্লাহকে পবিত্র রাখার আদেশ দানের উদ্দেশ্য হচ্ছে, তাওহীদ ও পবিত্রতার উপর যেনো নিশ্চিত করা হয় এর নির্মিতি। হজরত সাঈদ বিন জোবায়ের ও আতা বলেছেন, নির্দেশটির অর্থ হচ্ছে, মিথ্যাচার, কিগ্রহবন্দনা ও অশ্লীলতা থেকে গৃহটি মুক্ত রাখো । কোনো কোনো ভাষ্যকার বলেছেন, সুগন্ধিদ্রব্য প্রজ্বলিত করো এবং বেশী পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখো। যাদের জন্য কাবা গৃহকে পবিত্র রাখতে নির্দেশ দেয়া হচ্ছে, তারা হচ্ছেন__ তাওয়াফকারী, রুকু ও সেজদাকারী (নামাজ পাঠকারী) এবং এতেকাফকারী (অবস্থানকারী)। সুরা বাকারা $ আয়াত ১২৬ প বেগ 2 5516ত11 ০ প95 2৯12 ৩১44154011৩ ৮১৮$১ ১১০4৫ ৩৬৮৯১৪১৫%১৬$5৩৬ প্পঞঠপ ০%59201005 ,৩৬/৩৩ 18৮ (] স্মরণ কর যখন ইব্রাহীম বলিয়াছিল, 'হে আমার প্রতিপালক! ইহাকে নিরাপদ শহর করিও, আর ইহার অধিবাসীদের মধ্যে যাহারা আল্লাহ্ ও পরকালে বিশ্বাস করিবে তাহাদিগকে ফলাহার করিতে দিও ।' তিনি বলিলেন, 'যে কেহ সত্য প্রত্যাখ্যান করিবে তাহাকেও কিছু কালের জন্য জীবনোপভোগ করিতে দিব। অতঃপর তাহাকে জাহান্নামের শাস্তি ভোগ করিতে বাধ্য করিব এবং উহা কত নিকৃষ্ট পরিণাম ।" তাফসীরে মাযহারী/২৫০ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ২৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।