Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

করিনা। হজরত জুহাকের সূত্রপরম্পরায় এই বর্ণনাটি উল্লেখ করেছেন ইবনে জারীর ও ইবনে আবী হাতেম । কোনো কোনো তাফসীরকার বলেছেন, “ওয়া ইয়্যাকা নাস্তাঈন' বাক্যের ওয়াও (এবং) সংযুক্ত হওয়ার কারণে অর্থ দীড়াবে এরকম - হে আল্লাহ্‌! (আমরা) তোমার নিকট সাহায্য কামনা করেই শুধু তোমারই ইবাদত করি। “ইহ্দিনা' অর্থ আমাদেরকে দেখাও । এই প্রার্থনাভঙ্গিটিও ইয়্যাকা নাস্তাঈন (আমরা তোমারই সাহায্য প্রার্থনা করি) এর অনুরূপ । এখানেও বলা হচ্ছে ইহ্‌দিনাস্‌ সিরত্ল মুস্তাকীম অর্থাৎ হে আল্লাহ! আমাদেরকে সরল পথ দেখাও। এই সরল পথই মানুষের চরম আর্তি এবং প্রাপ্তি। তাই পৃথক বাক্যের মাধ্যমে এই ্রার্থনাটি পেশ করা হয়েছে। হেদায়েতের প্রকৃত অর্থ হলো বিনম্র পথপ্রদর্শন। কেবল কল্যাণ ও পুণ্য লাভ বুঝাতেই হেদায়েত শব্দটি ব্যবহৃত হয়। আমাদেরকে সরল পথ প্রদর্শন করো- এই প্রার্থনাটি মহানবী মোহাম্মদ স. এর মাধ্যমে উচ্চারিত তার সকল উম্মতের প্রার্থনা । তার হেদায়েত প্রান্তি তো পূর্বাহ্থেই সুনিশ্চিত ছিলো । এই প্রার্থনাটি উচ্চারণের মাধ্যমে তিনি তার উম্মতকে হেদায়েত প্রাপ্তির নিয়ম শিক্ষা দিয়েছেন। অবশ্য হেদায়েত প্রাপ্তদের জন্যও এই প্রার্থনাটি জরুরী। প্রকৃত বিশ্বাসীদের অন্তরে অধিকতর হেদায়েতপ্রান্তির কামনা চিরবহিমান। আর আহলে সুন্নত ওয়াল জামাতের এটাই মতাদর্শ যে, আল্লাহ্‌পাকের করুণা ও হেদায়েত অন্তহীন। আল্লামা ইবনে কাসীর “কানাবেলের' বর্ণনা অনুযায়ী বলেছেন 'সিরতৃল' শব্দটি কোরআন মজীদের কোনো কোনো স্থানে “আল' সহযোগে লিপিবদ্ধ হয়েছে। আবার কোথাও উল্লেখিত হয়েছে 'আল' ব্যতিরেকেই। শনি “সিরত্ব' শব্দের প্রথম বর্ণটি “ছুদ' এর পরিবর্তে 'সিন' পড়েছেন। সিন যুক্ত সিরত্ব শব্দের আভিধানিক অর্থ হচ্ছে গলাধকরণ করা। আরবীভাষীগণ বলে থাকেন সারতিত্‌ তোয়ামু আয় ইয়াব্তালিয়াহ্‌ অর্থাৎ খাদ্য গলাধঃকরণ করেছেন অথবা গিলে ফেলেছেন। যখন কেউ খাদ্যের গ্রাস গলাধঃকরণ করেন তখনই বলা হয় সারতুত্‌ তোয়াম। অনুর্প যে পথে অধিক সংখ্যক পথচারী চলেন, সে পথকে বলা হয় আত্তারিকু ইয়াস্রুতুস্‌ সাবিলা । অন্যান্য কারীগণ সিরত্ব শব্দটি পাঠ করেছেন 'ছ্দ' সহযোগে । আর এটাই কুরায়েশদের আঞ্চলিক উচ্চারণ। ক্বারী খাল্ফু কোরআন মজীদের সবখানেই সিরত্ব শব্দটি উচ্চারণ করেছেন “ছুদ' এবং “ঝা” এর মাঝামাঝি উচ্চারণে । খাল্লাদ কেবল এখানেই পাঠ করেছেন “মুস্তাকবীম' অর্থ সমতল, সরল । প্রকৃত অর্থ হলো সত্যপথ । কেউ কেউ অর্থ করেছেন ইসলাম । হজরত ইবনে আব্বাস থেকে ইব্নে জারীর এরকমই বর্ণনা করেছেন। হজরত আবুল আলিয়া এবং হজরত ইমাম হাসান বলেছেন, সিরতৃল মুস্তাক্ীম হচ্ছে হজরত রসুল স.এবং তার প্রধান সহচর হজরত আবুবকর ও হজরত ওমরের পথ । রসুল স. এরশাদ করেছেন, আমার পরে আমার আদর্শ এবং খোলাফায়ে রাশেদীনের আদর্শকে দৃঢ়ভাবে ॥॥.011100118,00] আপীল মী ২৫

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।