Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

করলেন। সে সময় যদি তার সামনে গম বা যবের রুটি বা খেজুর উপস্থিত থাকতো, তবে প্রার্থনার বদৌলতে মন্কায় অত্যধিক গম, যব বা খেজুর উৎপাদিত হতো । নববধূ নিবেদন করলেন, বাহন থেকে অবতরণ করুন। আমি আপনার মস্তক ধৌত করে দেই। হজরত ইব্রাহিম অবতরণ করলেন না। তখন বধু নিয়ে এলেন মাকামে ইব্রাহিম নামে খ্যাত সেই পাথর। ডান পাশে রাখলে হজরত ইব্রাহিম সে পাথরে ডান পা স্থাপন করে মস্তক হেলিয়ে দিলেন। বধূটি তার পবিত্র মস্তকের ডানদিক ধুইয়ে দিলেন। এরপর পাথর নিয়ে এসে রাখলেন বাম পাশে। হজরত ইব্রাহিম তার উপর বাম পা রেখে সেদিকে মাথা ঝুঁকালেন। বধূটি তখন মন্তকের বাম পাশ ধুইয়ে দিলেন। তখন পাথরে অংকিত হলো তার পবিত্র পদচ্ছাপ। বিদায়ের প্রাক্কালে হজরত ইব্রাহিম বললেন, তোমার স্বামী গৃহে এলে আমার সালাম জানিয়ে বোলো দরোজার চৌকাঠটি উপযুক্ত । এটি যেনো সে না বদলায় । হজরত ইসমাইল ফিরে এসে পিতৃ শুভাগনের সুবাসে বিমোহিত হলেন। স্ত্রীকে বললেন, বাড়িতে কোনো মহান অতিথি এসেছিলেন কি স্ত্রী বললেন, হ্যা । এক সৌম্যদর্শন প্রবীণ অতিথি শুভাগমন করেছিলেন। এরপর সমুদয় ঘটনা বর্ণনা করে পাথরটির দিকে অঙ্গুলী নির্দেশ করে বললেন, দেখুন । প্রস্তরোপরি অংকিত রয়েছে তার পবিত্র পদচিহ। হজরত ইসমাইল বললেন, ওই মহামান্য অতিথি ছিলেন আমার সম্মানিত পিতা হজরত ইব্রাহিম। যে চৌকাঠটি তিনি বদলে ফেলতে নিষেধ করেছেন, সেই চৌকাঠটি হচ্ছো তুমি। তিনি আজ্ঞা করেছেন, আমি যেনো তোমাকে ধরে রাখি। কিছুদিন পর হজরত ইব্রাহিম মন্কায় পুনরাগমন করলেন। হজরত ইসমাইল তখন যমযম কুপের পাশে বসে তীর প্রস্তুত করছিলেন। পিতাকে দেখে শশব্যস্ত হয়ে উঠে দীড়ালেন তিনি। সালাম বিনিময় হলো । হজরত ইব্রাহিম প্রিয় পুত্রের কল্যাণের জন্য প্রার্থনা করলেন। তারপর বললেন, বৎস! আল্লাহপাক আমার প্রতি নির্দেশ করেছেন, যেনো তুমি আমার সহায়তাকারী হও। হজরত ইসমাইল বললেন, হে আমার মহান পিতা! আজ্ঞা করুন। পিতা বললেন, আল্লাহপাক একটি গৃহ প্রস্তুতের নির্দেশ দিয়েছেন। পুত্র বললেন, আলহামদু লিল্লাহ্‌। এরপর পিতা- পুত্র মিলে কাবাগৃহ নির্মাণের কাজ শুরু করলেন। পাথর এনে দিতে লাগলেন পুন্র। গাথুনী নির্মাণ করতে থাকলেন পিতা । যখন দেয়াল উঁচু হলো, তখন পুত্র এনে স্থাপন করলেন ওই পাথরটি, যার নাম “মাকামে ইবাহিম।' পিতাপুত্রের যৌথ উদ্যোগে এভাবে ক্রমশঃ উচু হয়ে উঠতে লাগলো কাবা শরীফের দেয়াল। তারা দু'জনে প্রার্থনা জানালেন, “রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম।" হাদিস শরীফে উল্লেখিত হয়েছে, রোকন এবং মাকামে ইব্রাহিম জান্নাতের একটি ইয়াকৃত পাথর । হজরত আনাস থেকে ইমাম মালেক মারফৃ পদ্ধতিতে এই বিবরণটি দিয়েছেন । তাফসীরে মাযহারী/২৪৯ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ২৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।