এখানে ক্রোড়ে বিদ্যমান অর্থ, সার্বক্ষণিক ক্রোড়ে অবস্থান নয়, বরং সন্তান সাধারণত ক্রোড়ে অবস্থান করে বলেই এরকম বাকভঙ্গি ব্যবহার করা হয়েছে। বাগবী বর্ণনা করেছেন, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে হজরত সাঈদ বিন জোবায়ের বর্ণনা করেছেন- হজরত ইব্রাহিম তার প্রিয়তমা সহধর্মিণী এবং প্রিয় পুত্রকে জনশূন্য মন্ধায় রেখে চলে গেলেন । কিছুদিন পর বনী জুরহাম গোত্রের লোকেরা সেখানে এসে বসবাস শুরু করলো। যৌবনপ্রাপ্তির পর হজরত ইসমাইল বনী জুরহাম গোত্রের এক রমণীর পানি গ্রহণ করলেন। তখন হজরত ইব্রাহিম বিবি হাজেরা ও হজরত ইসমাইলের সঙ্গে সাক্ষাতের জন্য তার প্রথমা স্ত্রী বিবি সারার অনুমতি চাইলেন। বিবি সারা অনুমতি দিলেন। সেই সঙ্গে শর্ত জুড়ে দিলেন যে, তিনি (হজরত ইব্রাহিম) তার বাহন থেকে অবতরণ করতে পারবেন না। হজরত ইব্রাহিম মক্কা শরীফে পৌছে শুনলেন, হজরত হাজেরা ইন্তেকাল করেছেন। তিনি তখন হজরত ইসমাইলের গৃহে পদার্পণ করলেন। কিন্তু তাকে পেলেন না। পুত্রবধূকে জিজ্ঞেস করলেন, ইসমাইল কোথায়? বধূ বললেন, শিকারে গিয়েছেন। হজরত ইসমাইল হেরেম শরীফের বাইরে মাঝে মাঝে মৃগয়ায় ঘেতেন। হজরত ইব্রাহিম বললেন, পানাহারের কোনো ব্যবস্থা আছে কি? বধু বললেন, না। ঘরে কিছুই নেই। সংসারে খুব অনটন। অতি কষ্টে দিন যাপন করতে হয় আমাদেরকে । হজরত ইব্রাহিম বললেন, তোমার স্বামী মৃগয়া থেকে ফিরে এলে তাকে আমার সালাম জানিও এবং বোলো সে যেনো তার দরোজার চৌকাঠ পরিবর্তন করে। একথা বলে বিদায় নিলেন হজরত ইব্রাহিম । হজরত ইসমাইল মৃগয়া থেকে ফিরে এসে টের পেলেন সমস্ত গৃহ সুবাসিত। বুঝলেন, তার মহান পিতার শুভাগমন ঘটেছিলো । স্ত্রীকে জিজ্ঞেস করলেন, বাড়িতে কে এসেছিলেন? স্ত্রী তিক্ত স্বরে বলে উঠলো, এক অচেনা বৃদ্ধ। হজরত ইসমাইল বললেন, তিনি কিছু বলেছেন কি? স্ত্রী বললো, হ্যা! ঘরের চৌকাঠ বদলে ফেলতে বলেছেন। হজরত ইসমাইল বললেন, তিনি আমার মহানুভব জনক। তিনি আমাকে তোমার সঙ্গে সম্পর্কচ্যত হওয়ার নির্দেশ দিয়েছেন। কাজেই আমি তোমাকে তালাক দিলাম । এবার তুমি পিতৃগৃহে গমন করো। এরপর হজরত ইসমাইল ওই গোত্রেরই অন্য এক রমণীকে বিয়ে করলেন। কিছু দিন পর বিবি হলেন। সে দিনও হজরত ইসমাইল গৃহে ছিলেন না। হজরত ইব্রাহিম নববধূকে বললেন, তোমার স্বামী কোথায়? বধূ বললেন, মৃগয়ায়। মনে হয় তিনি এক্ষুণি এসে পড়বেন । আল্লাহ্ যেনো তাই করেন। আপনি বরং নেমে এসে উপবেশন করুন। হজরত ইব্রাহিম বললেন, আহারের আয়োজন আছে কি? বধূ বললেন, হ্যা। অনেক কিছু আছে। বলেই তিনি দুধ এবং গোশ্ত নিয়ে এলেন। সাংসারিক অবস্থা জিজ্ঞেস করাতে বললেন, আল্লাহ্ পাকের কৃপায় আমরা স্বছন্দ। হজরত ইব্রাহিম সংসারে অধিকতর বরকত বর্ষণের জন্য আল্লাহ্্পাকের দরবারে দোয়া তাফসীরে মাযহারী/২৪৮ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ২৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।