Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

নামাজ অন্যান্য মসজিদে অথবা মসজিদ ছাড়া যে কোনো স্থানে পাঠ করা যাবে বলে কেউ কেউ মত প্রকাশ করেছেন। আবার কেউ কেউ এর বিরোধিতাও করেছেন। বোখারী ও মুসলিমে হজরত উম্মে সালমা থেকে বর্ণিত হয়েছে রসুলপাক স. একবার হজরত উম্মে সালমাকে বললেন, যখন ফজরের জামাত সমাপ্ত হয় এবং পরে আগমনকারীরা নামাজরত থাকে, তখন তুমি উ্টারোহিনী হয়ে তাওয়াফ সেরে নিও । হজরত উম্মে সালমা বলেছেন, আমি সেরূপই করেছি। তাওয়াফ শেষে সেখানে নামাজ পড়িনি___সেখান থেকে বের হয়ে এসেছি । সনদ ব্যতিরেকে বোখারী বর্ণনা করেছেন---হজরত ওমর তাওয়াফের দু'রাকাত নামাজ আমি বলি, আচার অনুষ্ঠান সহজসাধ্য করার জন্য সরলতর পরিবেশ সৃষ্টি করাই বাঞ্কনীয়। নামাজের জন্য যদি কোনো স্থানকে বিশেষভাবে নির্ধারণ করা হয়, তবে সংকীর্ণতার কারণে নামাজীরা সেখানে অবশ্যই প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন। এ রকম প্রতিবন্ধকতা সহজসাধ্যতার নিবারণকারী। আল্লাহপাকের বিধানের সঙ্গে সংকীর্ণতার সংশ্রব পরিদৃষ্ট হয় না। যেমন বলা হয়েছে, তোমরা বিশুদ্ধ অন্তরে আল্লাহ্‌র ইবাদত করো । রসুলপাক স. এরশাদ করেছেন-_-নিয়তই প্রতিটি কর্মের ভিন্তি। বর্ণিত আয়াত ও হাদিসের মাধ্যমে এ ব্যাপারটি সুস্পষ্ট যে__নামাজ, রোজা, হজ, জাকাতসহ সকল ইবাদতই বিশুদ্ধ নিয়তে সম্পাদিত হতে হবে। নামাজ এবং হজের নিয়ত করতে হবে আমলের প্রারস্তে। জাকাতের ক্ষেত্রে দেয় জাকাত পৃথক করার পর নিয়ত করতে হবে । রোজার নিয়ত করতে হবে সেহেরীর সময় । ইমাম আবু হানিফার মতে প্রাতঃরাশের সময় পর্যন্ত । লক্ষ্যণীয় যে, কোনো ক্ষেত্রেই সময় বা স্থানের সীমাবদ্ধতাকে অপরিহার্য করা হয়নি। তাওয়াফের নামাজও এমনি সংকীর্ণ অর্থে না ধরে এরকম ধরা উচিৎ যে, ওই নামাজের স্থান মাকামে ইব্রাহিম ও তার পার্বতী স্থানসমূহ । কোরআনের দাবীও এ রকম । এই নামাজ মসজিদে হারামের যে কোনো স্থানে পড়া যেতে পারে। কারণ, সমগ্র মসজিদ চত্বরই মাকামে ইব্রাহিম সন্নিহিত। যেমন, আল্লাহপাক এরশাদ করেছেন, “মসজিদে হারামকে আমি অবস্থানকারী (এত্তেকাফকারী) ও দূরবরতীদের জন্য সমান করে দিয়েছি ।' আরো এরশাদ করেছেন, “এ বিধান তাদের জন্য, যারা মসজিদে হারামের অধিবাসী নয় ।' আর হজরত ওমর জী তুয়াতে যে দুই রাকাত নামাজ আদায় করেছিলেন, সম্ভবত তা ছিলো কোনো জরুরী প্রেক্ষিতে । 'নামাজের স্থানরূপে গ্রহণ করো' (ওয়াত্তাখিভু)__এই বাক্যটির ব্যাখ্যা এরকম করলে সন্দেহের অবকাশ থাকে না যে, মাকামে ইব্রাহিমের উল্লেখ স্থান নির্দিষ্টকরণের জন্য নয়- বরং সাধারণ অর্থে অনুকূল পরিবেশ সাপেক্ষে এরকম বলা হয়েছে। অর্থাৎ যখন ভীড় থাকতো না এবং মাকামে ইব্রাহিমে নামাজ পাঠ প্রতিবন্ধকতাহীন ছিলো, তখনকার পরিস্থিতি ছিলো আয়াতের লক্ষ্য । যেমন অন্যত্র বলা হয়েছে, “এবং তোমাদের পালক সম্ভান যা তোমাদের ক্রোড়ে বিদ্যমান'__ তাফসীরে মাযহারী/২৪ ৭ ॥1|111.0|1100119.0011

— পৃষ্ঠা ২৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।