Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

হলো “মিম মাকামি ইব্রাহীমা মুসাল্লা" ৷ দ্বিতীয়টি হচ্ছে-_আমি একবার আরজ করলাম, হে আমার প্রিয়তম নবী, আপনার নিকট বিভিন্ন প্রকৃতির লোক সমাগম হয়, কতই না সুন্দর হতো যদি আপনি উম্মতের জননীগণকে পর্দার নির্দেশ দিতেন। একথা বলার পরক্ষণে অবতীর্ণ হলো পর্দার নির্দেশসম্বলিত আয়াত । তৃতীয়টি হচ্ছে আমি একবার বুঝলাম, রসুলপাক স. তার পবিত্র স্ত্রীগণের প্রতি কুষ্ট। আমি তখন তার সহধর্মিণীগনের নিকটে যেয়ে বললাম, আপনারা আপনাদের আচরণ সম্পর্কে সংযমী হোন। অন্যথায় আল্লাহপাক রসুলুল্লাহ্‌কে আপনাদের চেয়েও উত্তম সহধর্মিণী দান করবেন। আমার একথার পর অবতীর্ণ হলো--'আর নবী যদি তোমাদেরকে পরিত্যাগ করেন তবে অনতিবিলম্বে তার প্রতিপালক তাকে তোমাদের চেয়ে উত্তম সঙ্গিনী দান করবেন। বোখারী, মুসলিম। মাসআলাঃ আলোচ্য আয়াত থেকে ইমাম আবু হানিফা ও ইমাম মালেক উত্তাবন করেছেন-_ প্রতি তাওয়াফের পর দু'রাকাত নামাজ আদায় করা ওয়াজিব । হুকুমটি ফরজ হওয়ারই কথা । যেহেতু কোরআনে এর স্পষ্ট উল্লেখ রয়েছে। কিন্তু নির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে বলে এবং খবরে ওয়াহিদ (এককবর্ণিত হাদিস) কর্তৃক এ সম্পর্কে বিবরণ এসেছে বলে এই দু'রাকাত নামাজকে চিহিত করা হয়েছে ওয়াজিব বলে । রসুলপাক স. এর আমল দ্বারা এই দু'রাকাত নামাজ ওয়াজিব বলেই প্রতিপন্ন হয়। তাওয়াফের পর তিনি এই দু'রাকাত নামাজ পড়তেনই। এ নামাজ তাকে কখনোই পরিত্যাগ করতে দেখা যায়নি। আর নবীপাক স. এর অপরিহার্য আমল উম্মতের জন্য ওয়াজিব । তাছাড়া তিনি হজের প্রাকালে এই মর্মে ঘোষণা দিয়েছিলেন যে, আমি কীভাবে হজ করি তা লক্ষ্য করো এবং হজের পদ্ধতি শিখে নাও। হজরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন__রসুলপাক স. হজ এবং ওমরার সময়ে কাবা শরীফ তাওয়াফ করতেন (সাতবার কাবা প্রদক্ষিণ করতেন) । দ্রন্তপদে প্রদক্ষিণ করতেন তিনবার এবং ধীরলয়ে চারবার। এরপর দু'রাকাত নামাজ পড়ে সাফা মারওয়ায় সায়ী করতেন। বোখারী, মুসলিম । বোখারী শরীফে সনদবিহীন একটি হাদীসে বলা হয়েছে, ইসমাইল বিন উমাইয়া বলেন, আমি জুহুরীকে জিজ্ঞেস করলাম, আতা বলে থাকেন তাওয়াফের দু'রাকাত নামাজের পরিবর্তে ফরজ নামাজই যথেষ্ট, তবে সুন্নতের অনুসারী হওয়া উত্তম । রসুলপাক স. তাওয়াফ শেষে দু'রাকাত নামাজ অবশ্যই আদায় করতেন। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, এই আয়াতে উল্লেখিত নামাজ পাঠের নির্দেশটি মোস্তাহাব প্রকৃতির । এক বর্ণনা অনুসারে ইমাম মালেকেরও অভিমত এরকম । ইমাম শাফেয়ী থেকেও দু'টি অভিমতের বর্ণনা পাওয়া যায়। এতদসত্বেও নির্দেশটি যে ওয়াজিব প্রকৃতির__একথা বলাই অধিকতর যুক্তিসঙ্গত। কারণ, আদেশসৃচক বাক্যের মাধ্যমে ওয়াজিব সাব্যস্ত হওয়াই সাধারণ নিয়ম । যদি এক্ষেত্রে কখনো কোনো প্রতিবন্ধকতা দৃষ্ট হয় তবে মোস্তাহাব হিসেবে মেনে নেয়া যেতে পারে। তাওয়াফের পরের এই দু'রাকাত তাফসীরে মাযহারী/২৪৬ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ২৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।