পর্যস্ত এই মর্যাদা থাকবে অটুট ৷ সেখানে কারো জন্য যুদ্ধ-বিগ্রহ সিদ্ধ নয়। শুধু আমার জন্য দিনের কিছুক্ষণ যুদ্ধ করা সিদ্ধ ছিলো, এরপর কিয়ামত পর্যন্ত যুদ্ধ নিষিদ্ধ হয়েছে। সেখানকার কাটাও অপসারণ করা যাবে না, শিকার তাড়ানো যাবে না। সেখানকার কোনো পরিত্যক্ত বস্ত্র হস্তগত করা যাবে না, তবে সেই হারানো বস্ত্র প্রকৃত মালিকের নিকট ফেরৎ দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রচারের উদ্দেশ্যে গ্রহণ করা যাবে। সেখানকার তৃণও কর্তন করা যবে না। হজরত আবদুল্লাহ্ ইবৃনে আব্বাস বলেন, ইয়া রসুলাল্লাহ! দয়া করে আজখার নামক ঘাস এই নিদের্শের বাইরে রাখুন। কারণ, তা কর্মকারদের প্রয়োজনে আসে এবং বহুবিধ সাংসারিক কর্মে ব্যবহৃত হয়। হজরত আব্দুল্লাহ ইবৃনে আব্বাস থেকে এ হাদিসটি বর্ণনা করেছেন বোখারী ও মুসলিম । হজরত আবু হোরায়রা থেকেও এরূপ বিবরণ এসেছে। নির্দেশ হয়েছে__“তোমরা ইব্রাহিমের দীড়াবার স্থানকে নামাজের স্থানরূপে গ্রহণ করো'। হজরত ইবাহিমের দীড়াবার স্থানের নাম “মাকামে ইব্রাহিম" । তাওয়াফ শেষে যে নামাজ পাঠ করতে হয়, সেই নামাজ পড়তে বলা হয়েছে মাকামে ইব্রাহিমে । হজরত জাবের বিন আব্দুল্লাহ্ থেকে মুসলিম কর্তৃক বর্ণিত একটি দীর্ঘ হাদিসে এসেছে, আমরা একবার রসুল স. এর সহগামী হয়ে কাবা প্রাঙ্গণে উপস্থিত হলাম। তিনি স. রোকনে চুম্বন করে তাওয়াফ শুরু করলেন। দ্রন্ত পদক্ষেপে তিনবার এবং শ্রথ পদক্ষেপে চারবার কাবা প্রদক্ষিণ করে তাওয়াফ শেষ করলেন। তারপর মাকামে ইব্রাহিমের সন্নিকটে দীড়িয়ে পাঠ করলেন “ওয়াত্তাখিজু মিম মাকামি ইব্রাহীমা মুসাল্লা (তোমরা ইব্রাহিমের দীড়ানোর স্থানকে সালাতের স্থানরূপে গ্রহণ করো)। এরপর তিনি সেখানে নামাজ পাঠ করলেন। সে সময়ে মাকামে ইব্রাহিম ছিলো কাবা গৃহ ও তার মাঝখানে । ইমাম নাখৃঈ বলেছেন, সমথ সঙ্গে মিম সংযুক্ত হওয়ায় এর অর্থ হবে আংশিক মাকাম (স্থান), অথবা মাকামে ইব্রাহিম অর্থ মসজিদে হারাম (মসজিদ চত্্র)। ইবনে ইয়ামানী একথা বলেছেন। হজ প্রতিপালনের স্থানসমূহকেও মাকামে ইব্রাহিম বলা যেতে পারে। যেমন আরাফাহ্, মুজদালিফা ইত্যাদি । যে পাথরের উপর দীড়িয়ে হজরত ইব্রাহিম কাবা শরীফ নির্মাণ করেছিলেন ওই পাথরটিকেও মাকামে ইব্রাহিম বলা যায়। হজরত জাবের বর্ণিত হাদিসে একথা প্রমাণিত হয়েছে। এমতাবস্থায় আয়াতের অর্থ দীড়াবে এ রকম-__মাকামে ইব্রাহিমের সন্নিকটে নামাজের স্থান নির্ধারণ করো। কোরআন মজীদের আদেশসূচক বাক্যসমূহের লক্ষ্য উম্মতে মোহাম্মদী । হজরত আনাস থেকে বর্ণিত হয়েছে, হজরত ওমর বলেছেন, তিনটি ক্ষেত্রে আমার ধারণা আল্লাহ্পাকের বিধানের অনুরূপ হয়েছে। একটি হচ্ছে__ আমি নবীপাক স. এর নিকট আরজ করলাম, হে আল্লাহর রসুল! আমি যদি মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান নির্ধারণ করতে পারতাম তবে কতই না উত্তম হতো। সেই মুহূর্তেই অবতীর্ণ তাফসীরে মাযহারী/২৪৫ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।