Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

বলেছেন, হজরত ইব্রাহিমের সঙ্গে তার সম্প্রদায়ের যে বাদানুবাদ হয়েছিলো, তাকে এখানে কালিমাত বলা হয়েছে। কেউ কেউ বলেছেন, পূর্বোক্ত আয়াতের বিষয়বস্ত্র কালিমাত। আমি বলি, এখানে এমতোন ব্যাখ্যা গ্রহণ করা যুক্তিসঙ্গত যাতে উপরোক্ত সকল বর্ণনা সন্নিবেশিত হয় । মোটকথা, কালিমাত অর্থ যাবতীয় আদেশ নিষেধ । ত্রিশ, দশ, সাত, সকল বর্ণনাই এর অন্তর্ভুক্ত । পরীক্ষাসমূহ পূর্ণ করার পর আল্লাহপাক ঘোষণা করলেন, আমি তোমাকে মানব জাতির নেতা (ইমাম) মনোনীত করলাম। কালিমাত থেকে ইমামাত (নেতৃত্) এবং কাবা শরীফের পবিত্রতার অর্থ গ্রহণ করা যায়। কাবা শরীফের নির্মাণ, ইসলামের সকল আনুষ্ঠানিকতা ইত্যাদিও কালিমাত এর পর্যায়ভূত। এখানে ইমামাত অর্থ নবুয়ত অথবা সাধারণ নেতৃত্ব । তিনিই ইমাম যিনি অনুসরণীয় । যার আনুগত্য অপরিহার্য । অবশ্য রাজত্ব বা নেতৃত্ব কোনো নির্দিষ্ট অর্থে ব্যবহারযোগ্য নয়, যেমন ইমামিয়ারা করেছে। শরিয়ত এবং ইমামতের বিধান তাদের ধারণাকে সমর্থন করে না। আল্লাহপাক হজরত ইব্রাহিমকে বিশ্ববিশ্রুত সাধারণ ইমামত দান করেছেন। নবীশ্রেষ্ঠ হজরত মোহাম্মাদুর রসুলুল্লাহ স. কেও আল্লাহপাক এরকম নির্দেশ করেছেন। “ইত্তাবিযু মিল্লাতা ইব্রাহীমা হানিফা' (আপনি ইব্রাহিমের ্ীনের অনুসরণ করুন- -যা হানীফ)। হজরত ইব্রাহিম আল্লাহ্‌পাকের সমীপে নিবেদন জানিয়েছিলেন, আয় আল্লাহ্‌! আমার অধঃস্তন বংশধরদের মধ্য থেকেও ইমাম মনোনীত করুন। আল্লাহ্পাক শর্ত সাপেক্ষে সেই নিবেদন গ্রহণ করেছেন। বলেছেন, ইমামত হবে কেবল মুত্তাকীদের জন্য। যারা সীমালংঘনকারী তাদের প্রতি আমার কোনো প্রতিশ্রুতি নেই। যদি ইমাম অর্থ নবী গ্রহণ করা হয়, তবে জালেম (সীমালংঘনকারী) অর্থ হবে ফাসেক। কেনোনা এটা একমত্য যে, নবীগণ নিম্পাপ। আর যদি ইমামত অর্থ ধরা হয় সাধারণ নেতৃত্ব --তা'হলে জালেম শব্দটির অর্থ হবে কাফের (অবিশ্বাসী)। কারণ কাফেরকে নেতা বা আমীর নিরধারণ করা সিদ্ধ নয়। দ্বিতীয় ব্যাখ্যার প্রেক্ষিতে একথা প্রমাণিত হয় যে, যদি কোনো ফাসেক নেতৃত্ব হণ করে, তবে জুলুম ও পাপের ক্ষেত্রে তার আনুগত্য অসিদ্ধ। কেনোনা রসুলপাক স. এরশাদ করেছেন, স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির আনুগত্য বৈধ নয় । হজরত ইমরান ও হজরত হাকেম বিন ইমরান গিফারী থেকে মালেক ও আহমদ হাদিসটি বর্ণনা করেছেন। হজরত আলী থেকে বোখারী, মুসলিম, আবু দাউদ ও নাসাঈ বর্ণনা করেছেন-_ আল্লাহ্‌র অবাধ্য হয়ে অন্য কারো আনুগত্যই কাম্য নয় । অনুগত হতে হবে কেবল সৎকাজের বেলায় । কোরআন মজীদে উল্লেখ করা হয়েছে- আল্লাহ্‌র অনুসরণ করো, রসুলের অনুসরণ করো আর অনুসরণ করো তার, যিনি তোমাদের আমীর । রসুল পাক স. বলেছেন, হাবসী দাসও যদি তোমাদের আমীর হয়, তবুও তাফসীরে মাযহারী/২৪৩ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ২৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।