Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

ইব্রাহিমই কেবল ওই সুস্বভাবগুলো আয়ত্ব করতে পেরেছিলেন। তাই তিনি নরকাগ্িমুক্ত ৷ তিনি যে আল্লাহ্পাকের সকল পরীক্ষাতীর্ণ২__ কোরআন মজীদই সে সাক্ষ্য দিয়েছে। সে কথাই এখানে বলা হয়েছে এভাবে__সেগুলো সে পূর্ণ করেছিলো । ওই ত্রিশটি সুস্বভাবের কথা বিভিন্ন সুরায় বর্ণিত হয়েছে। সুরা তওবায় বর্ণিত হয়েছে দশটি | যেমন, ১. তওবাকারী ২. ইবাদতকারী ৩. প্রশংসাকারী ৪. আল্লাহ্‌র পথে প্রবাসী ৫. রুকুকারী ৬. সেজদাকারী ৭. সংকাজে আদেশ দানকারী ৮. অসতকাজে নিষেধকারী ৯. আল্লাহ্র বেধে দেয়া সীমা রক্ষাকারী ১০.বিশ্বাসীদেরকে সুসংবাদ দানকারী । দশটি সুস্বভাবের কথা বর্ণিত হয়েছে সুরা আহ্যাবে । যেমন, মুসলমান নরনারী, মুমিন নরনারী, অনুগত নরনারী, সত্যবাহী রমণী পুরুষ, ধৈর্যধারণকারী ও কারিনী, বিনয়ী ও বিনয়িনী, দানশীল ও দানশীলা, রোজা পালনকারী ও কারিনী, লজ্জাস্থান সংরক্ষণকারী ও কারিনী, অধিক পরিমাণে আল্লাহ্‌র স্মরণকারী ও কারিনী। অন্য দশটি শুভস্বভাবের কথা উল্লেখিত হয়েছে সুরা মু'মিনুনে ৷ বলা হয়েছে, “মুমিনগণের উদ্দেশ্য সফল হয়েছে। তারা তাদের নামাজে বিন্য্র, অনর্থক কর্ম থেকে বিমুখ । যারা জাকাত প্রদান করে, স্ত্রী ও অধিনস্থ ক্রীতদাসী ছাড়া অন্যদের নিকট থেকে লজ্জাস্থান হেফাজত করে । বৈধ স্ত্রী এবং ক্রীতদাসী ছাড়া যারা অন্যদেরকে কামনা করে-_তারা সীমালংঘনকারী । আর যারা স্বীয় আমানত ও অঙ্গীকার রক্ষণাবেক্ষণকারী, নামাজের হেফাজতকারী, যারা যাথ্ঠায় অনভ্যন্ত এবং যারা যাঞ্যাপ্রবণ নয়। তাদের অধিকার স্বীকৃত হয়, যারা প্রতিফল দিবসের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে এবং যারা আপন প্রতিপালকের শাস্তির ভয়ে ভীত। তাউস বলেছেন, হজরত ইব্রাহিম দশটি বিষয়ে পরীক্ষিত হয়েছিলেন। বিষয়গুলো শুভ স্বভাবের অনুকূলে । গলদেশ থেকে মস্তক পর্যন্ত পাচটি। যেমন-__ ১. গৌফকর্তন ২. কুলি করা ৩. নাকে পানি দেয়া 8. মেসওয়াক করা ৫. মস্তকের কেশকর্তন। অবশিষ্ট শরীরের সঙ্গে আর পাচটি বিষয় সংশ্লিষ্ট । যেমন__ ১. নখ কাটা ২. বগলের চুল উপড়ে ফেলা ৩. নাভির নিশ্নদেশের চুল কামিয়ে ফেলা ৪. খতনা করা ৫. পানি দ্বারা শৌচকার্য সমাধা করা । বর্ণনাকারী তাউস এবং কাতাদা বলেছেন, কালিমাত অর্থ, হজের অনুষ্ঠানসমূহ। হাসান বলেছেন, কালিমাতের উদ্দেশ্য সাতটি বন্ত। যেগুলোর মাধ্যমে তিনি পরীক্ষিত হয়েছিলেন। তন্মধ্যে তিনটি হচ্ছে_ চন্দ্র, সূর্য ও নক্ষত্র যেগুলোর প্রতি তিনি গভীর অভিনিবেশের পর এই সিদ্ধান্তে পৌছেছিলেন যে, আমার প্রতিপালক অক্ষয় ও চিরভাস্বর। ৪. নমরুদের অগ্নিকুন্ডবাসে তিনি ছিলেন চরম ধৈর্যশীল। ৫. হিজরত ৬. পুত্র কোরবানী ৭. খতনা । হজরত সাঈদ বিন জোবায়ের বলেছেন, কালিমাত অর্থ__হজরত ইব্রাহিম এবং ইসমাইলের দোয়া (রব্বানা তাক্াবাল মিন্না.......)। কাবা গৃহ নির্মাণের প্রাকালে পিতা পুত্র আল্লাহপাকের সমীপে এই প্রার্থনাটি করেছিলেন । ইয়ামান বিন রুবাব অনষসীর মহা ৪২ |||||||.8111001118.00

— পৃষ্ঠা ২৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।