Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

এই সুরার শুরু থেকে বনী ইসরাইলদেরকে উদ্দেশ্য করে তাদেরকে প্রদত্ত নেয়ামতের কথা বারবার স্মরণ করিয়ে দেয়া হয়েছে। এখানেও তেমনি বলা হচ্ছে, হে ইসরাইল সন্তানেরা! তোমাদেরকে প্রদত্ত অনুগহ সমূহের কথা স্মরণ করো । তোমাদেরকে সকলের উপর শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছিলো । কিয়ামত দিবসের কথাও বিস্মৃত হয়ো না। সেই ভয়াবহ দিবসে বিনিময়, সুপারিশ, সাহায্য-_সবকিছুই হবে অচল। এই সতর্কবাণী সমূহের মাধ্যমে পূর্ববর্তী হিতোপদেশগুলোকে অধিকতর গুরুত্বহ করে তোলাই উদ্দেশ্য। বক্তব্যকে শক্তিশালী করার উদ্দেশ্যে পৌনঃপুনিকতার রীতিটি এখানে সন্নিবেশ করা হয়েছে। সুরা বাকারা ঃ আয়াত ১২৪ ৮৮৩৫)৬৮৬১০৬% স86৫452১ 15100131 পা ০৫৪)6% 9৩৬,১৫৬ [7] এবং যখন ইব্রাহীমকে তাহার প্রতিপালক 'কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করিয়াছিলেন এবং সেগুলি সে পূর্ণ করিয়াছিল, আল্প'হ্‌ বলিলেন, 'আমি তোমাকে মানব জাতির নেতা করিতেছি ।' সে বলিল, “আমার বংশধরগণের মধ্য হইতেও?' আল্লাহ্‌ বলিলেন, “আমার প্রতিশ্রুতি সীমালংঘনকারীদের প্রতি প্রযোজ্য নহে।' বারী হাশয়ী ইব্রাহিম" শব্দটিকে 'আব্রাহাম' পাঠ করতেন। কোরআন মজীদে হজরত ইব্বাহিমের পবিত্র নাম রয়েছে উ**প্ুর্টি স্থলে । তার মধ্যে তিনি তেত্রিশ স্থলে আব্রাহাম পাঠ করেছেন। যেমন, সুরা বাকারায় পনেরোটি, সুরা নিসায় তিনটি, সুরা আনআমে একটি, সুরা তওবাতে দু'টি, সুরা ইব্রাহিমে একটি, সুরা নহলে দু'টি, সুরা মরিয়মে তিনটি, সুরা আনকাবুতে একটি, সুরা শুয়ারাতে একটি, সুরা জাছিয়াতে একটি, সুরা নজমে একটি, সুরা হাদীদে একটি এবং সুরা মুমতাহিনাতে একটি । বারী ইবনে জাকওয়ান শুধু সুরা বাকারায় ইব্রাহিম শব্দটিকে “আব্রাম' এবং “আব্রাহাম' এই দুই উচ্চারণে পাঠ করেছেন। অন্য সকলে পড়েছেন ইব্রাহিম। “ইব্তালা' শব্দের আসল অর্থ, কঠিন কোনো কর্মের দায়িতু অর্পণ করা । “বালা" থেকে এই শব্দটি গঠিত হয়েছে। এখানে দায়িত্ব অর্পণ করার অর্থ পরীক্ষা করা। ভাষাবিদগণ মনে করেন, ইবৃতিলা এবং ইখতিবার সমার্থক। “কালিমাত' অর্থ বাক্যাবলী। এখানে এ শব্দটির অর্থ, বিষয়বস্তু । নির্দেশনা ও নিষেধাজ্ঞাই এখানে বিষয়বস্তু হিসেবে এসেছে। হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস বলেছেন, কালিমাত শব্দের অর্থ, শরিয়তের শাখাগত ব্রিশটি সুস্বভাব। হজরত 2০৯ , তাফসীরে মাযহারী/২৪১ ্ ||.0]110019,.0011

— পৃষ্ঠা ২৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।