দেয়া হয়েছে। বান্দা এবার উচ্চারণ করুক হইয়্যাকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন' (হে করুণানিধান দয়াময়, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি)। কৃারীগণ 'নাস্তাঈন' শব্দের “নুন' বরং প্রতিটি পেশ যুক্ত বর্ণ বিরাম স্থলে 'রওম" এবং “ইশমাম' আনুনাসিক রূপে উচ্চারণ করেন। এমতাবস্থায় আয়াতের বিশদ ব্যাখ্যা হবে এরকম- বর্ণিত বিশেষণে বিশেষিত হে আমাদের আল্লাহ্! আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট আনুগত্যের সামর্থ্য কামনা করি। শুধু ইবাদতের সামর্থ্য কামনাই নয়, কষদ্র-বৃহৎ সকল বিষয়ে আমরা তোমারই সহায়তা যাচনা করি। জ্ঞাতব্যঃ দার্শনিক গ্যারিস্টটল ও তার অনুসারীদের মতবাদ হচ্ছে- আল্লাহপাক সমস্ত সৃষ্টির কার্ষকারণ নীতি। অর্থাৎ সৃষ্টির উত্তব হয়েছে আল্লাহ্পাকের ইচ্ছা ও অনুভূতি ব্যতিরেকেই। যেমন, সূর্যের আলোকচ্ছটা সূর্যের বিনা ইচ্ছাতেই বিকিরিত হয়। জগতের নিত্যনতুন ঘটনা প্রবাহই শুধু নয় বরং জগতের সূচনাও তার পরম সত্তার সাথে একীভূত। এ জগত নিত্য পরিবর্তনশীল হলেও সম্ভাবনার আদিজগত অপরিবর্তনীয়। আর ভিন্ন দৃষ্টিতে সৃষ্টিও অনাদি । রহ্মানীর রহীম উচ্চারণ দ্বারা এই বাতিল মতবাদটির প্রতি প্রতিবাদ উচ্চারিত হয়েছে। রহমত অর্থ বাধ্যবাধকতাহীন দয়া, করুণা । করুণাকারী করুণা করতে বাধ্য নন বরং তিনি তার আপন ইচ্ছায় করুণা বিতরণ করেন। কর্তব্য বা দায়িত্ পালনের নাম রহমত হতে পারেনা । আল্লাহতায়ালা এজন্যই রহমান এবং রহীম যে, সৃষ্টিকে অস্তিত্ব দান তার কর্তব্যভূত নয় এবং সৃষ্টির অস্তিত্ব, বিদ্যমানতা ও স্থায়িত্ব সম্পর্কে কোনো দায়বদ্ধতাও তার নেই। বরং তিনি দয়া করে এজগতকে সৃষ্টি করেছেন - সৃষ্টির অস্তিত্ব নিশ্চিত করেছেন এবং সৃষ্টিকে নিয়ে চলেছেন পূর্ণতা ও ক্রমপরিণতির দিকে। আরবী ভাষায় বাকভঙ্গির বিভিন্ন রূপান্তর রীতিসিদ্ধ। প্রথম থেকে মধ্যম পুরুষ এরকম বাকভঙ্গি আরবী ভাষায় সুপ্রচল। এরকম রূপান্তরশীল বাকভঙ্গির উদ্দেশ্য হচ্ছে, শ্রোতার অন্তরে উৎসাহ উদ্দীপনা সঞ্চার করা । ইবাদত বা উপাসনা হচ্ছে চরম অসহায়ত্ব ও চূড়ান্ত পর্যায়ে বিনয়ন্য্রতার নাম । আরবী প্রবাদ বচনে রয়েছে_ তারিকুন মুয়াব্বাদুন। না" বুদু' ও 'নাস্তাঈন' শব্দ দু'টিতে উত্তম পুরুষের বহুবচন 'আমরা' ব্যবহৃত হয়েছে। এতে করে পাঠকের সঙ্গে তার সঙ্গী-সাথীগণ সম অংশীদার হন। এই বর্ণনাতঙ্গিটি হচ্ছে দলবদ্ধ উপাসনার প্রতি ইঙ্গিত। আরবী ব্যাকরণ অনুযায়ী “ইয়্যাকা' শব্দটি ক্রিয়া ও কর্তূপদের পরে আসার কথা । কিন্তু এখানে ক্রিয়া ও কর্তৃুপদের পূর্বেই উল্লেখিত হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ্পাকের মহিমা, উপ্পাস্য হওয়া এবং সাহায্যদাতা হওয়ার বিষয়টিকে সুনির্দিষ্ট করা। হজরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস বলতেন, না'বুদুকা ওয়ালা না'বুদু গইরুক্ (হে আল্লাহ্! আমরা শুধু তোমারই ইবাদত করি, আর তোমার ইবাদতে অন্য কাউকে শরীক তাফসীরে মাযহারী/২৪ , ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।