থেকে আমার মাতাপিতা পর্যন্ত পবিত্র বৈবাহিক সম্বন্ধসূত্রে আমার জন্ম__যে জন্মধারা ব্যতিচারকলুষিত নয়। এ কারণেই আমি স্বীয় সম্তা এবং পিতৃপুরুষের ক্রমপ্রবাহের দিক থেকে তোমাদের চেয়ে উত্তম। হাদিসটি হজরত আনাস থেকে গ্রন্থভৃত করেছেন হজরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস থেকে। আর শায়েখ জালালুদ্দিন সুযুতী রসুলুল্লাহ স. এর পিতামাতার ইসলাম খ্রহণ সম্পর্কে কতিপয় পুস্তিকাও রচনা করেছেন। ওই পুস্তিকা সমূহের একটিতে আমি প্রমাণপঞ্জিসহ বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর সন্নিবেশিত করেছি। সকল প্রশস্তি কেবল আল্লাহ্র জন্যই। কতিপয় ভাষ্যকার বলেছেন, গ্রন্থধারীরা (খৃষ্টান ও ইহুদীরা) একবার রসুলপাক স. কে বললো, আপনি যদি আমাদেরকে কিছু সুযোগসুবিধা দেন, তাহলে আমরা ইমান গ্রহণ করবো। তখন পরবর্তী আয়াতটি (১২০) নাজিল হয়েছে। হজরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস থেকে ছা'লাবী বর্ণনা করেছেন-_প্রথম দিকে রসুল পাক স. গ্রন্থধারীদের কেবলার দিকে (বায়তুল মাকদিসের দিকে) মুখ করে নামাজ পড়ে যাচ্ছিলেন । এ দেখে মদীনার ইহুদী ও নাজরানের খৃষ্টানেরা ধারণা করতো, অবশেষে তিনি স. তাদের ধর্মে গিয়ে মিলিত হবেন। কিন্ত্ব যখন তিনি স. কাবাশরীফের দিকে মুখ করে নামাজ শুরু করলেন, তখন তারা নিরাশ হয়ে গেলো। ঠিক তখনই অবতীর্ণ হলো- ইহুদী খৃষ্টনেরা তোমার প্রতি কখনো সন্তষ্ট হবে না, যতোক্ষণ না তুমি তাদের ধর্মাদর্শ অনুসরণ করো__-একথা বলে তাদের নৈরাশ্যকে চিহিত করা হয়েছে। এরপর বলা হয়েছে, “আল্লাহ্পাকের পথনির্দেশই প্রকৃত পথনির্দেশ।' এই পথনির্দেশের নাম ইসলাম। ইসলাম সত্য। আর অবিশ্বাসীদের পথ ভ্রান্ত-_এই জ্ঞান প্রাপ্তির পর তাদের প্রবৃত্তির অনুসরণ কিছুতেই সম্ভব নয়। এখানে 'জ্ঞান' (এলেম) অর্থ, ওহী (প্রত্যাদেশ)। এখানে রসুলপাক স. কে লক্ষ্য করে অন্যদের প্রতি এই সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে যে, তাদের খেয়াল খুশীর অনুসরণ করলে আল্লাহ্র বিপক্ষে কোনো অভিভাবক, সাহায্যকারী থাকবে না। যাদেরকে কিতাব দিয়েছি__এখানে যাদেরকে বলে সাহাবা কেরামগণকে চিহিত করা হয়েছে। হজরত কাতাদা ও হজরত ইকরামা একথা বলেছেন। অন্য তাফসীরকারগণ বলেছেন, যাদেরকে অর্থ, সাধারণ মু'মিনদেরকে । গ্রন্থধারীগণের অন্তর্ভৃত মু'মিনগণও এই সম্বোধনের অন্তর্ভূত হতে পারেন। হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস বলেছেন, আয়াতটির শানে নুজুল এরকম-_ হজরত লোক এসেছিলেন। ওই চল্লিশজনের বত্রিশজন ছিলেন হাবশার এবং আটজন সিরিয়ার । তাদের মধ্যে বহিরা নামক এক পান্দ্রীও ছিলেন। তাদের সম্পর্কে এই আয়াতটি নাজিল হয়। জুহাক বলেছেন, ইহুদীদের মধ্যে ধারা মুসলমান তাফসীরে মাযহারী/২৩৯ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।