Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহের বিপক্ষে তোমার কোন অভিভাবক থাকিবে না এবং কোন সাহায্যকারীও থাকিবে না। 0 যাহাদিগকে কিতাব দিয়াছি তাহাদের যাহারা যথাযথভাবে ইহা আবৃত্তি করে তাহারাই ইহাতে বিশ্বাস করে, আর যাহারা ইহা প্রত্যাখ্যান করে তাহারা ক্ষতিগ্রস্ত সত্যসহ শুভসংবাদদাতা ও সতর্ককারীরূপে প্রেরণ করেছি__এখানে সত্য (হক) অর্থ হবে কোরআন পাক। হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস একথা বলেছেন। শুভসংবাদদাতা অর্থ, অনুগতদের প্রতি সুসংবাদদাতা। আর সতর্ককারী অর্থ, অবিশ্বাসীদের প্রতি ভীতি প্রদর্শনকারী। “আসহাবিল জাহিম' অর্থ, জাহান্নামী । জাহান্নামীদের সম্বন্ধে প্রশ্ন করা হবে না__ একথার অর্থ, হে মোহাম্মদ স. নরকবাসীদের সম্পর্কে আপনাকে কিছুই জিজ্ঞাসাবাদ করা হবে না । কেনোনা তারা বিশ্বাসবিচ্যুত । আপনার দায়িত্ব কেবল সংবাদ পৌছানো । আর হিসাব গ্রহণ করবো আমি। বাগবী বলেছেন, হজরত আতার মাধ্যমে হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে__একবার রসুলপাক স. বললেন, হায়! আমি যদি জানতে পারতাম, আমার মাতা-পিতা কী অবস্থায় আছেন। তখন এই আয়াতটি অবতীর্ণ হয়। আব্দুর রাজ্জাক বলেছেন, সওরী মুসা বিন উবাদা থেকে, তিনি মোহাম্মদ বিন কাসাব কুরজী থেকে এবং তিনি হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন। ইবনে জারীর ইবনে জুরাইজের পদ্ধতিতে বলেছেন, হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস থেকে দাউদ বিন আসেমও এই হাদিসটি বর্ণনা করেছেন। আমি বলি, এই আয়াতের শানে নুজুল সম্পর্কে বাগবী ও অন্যান্যদের বর্ণিত উপরোক্ত বর্ণনাটি আমার কাছে পছন্দসই নয়। শক্তিশালীও নয়। বর্ণনাটি বিশুদ্ধ হলেও একে হজরত আব্দুল্লাহ্‌ ইবনে আব্বাসের একটি ধারণা মনে করতে হবে। শানে নুজুল সম্পর্কে উপরোক্ত বর্ণনা সঠিক বলে মেনে নিলেও একথা প্রমাণিত হয় না যে, জাহান্নামী শব্দটি রসুলুল্লাহ্‌ স. এর মাতাপিতার প্রতি প্রযোজ্য হবে। যদি প্রযোজ্য হয়ও, তবুও একথা বলা যাবে না যে, রসুল পাক স. এর মাতা-পিতা অবিশ্বাসী ছিলেন। কারণ, পাপের কারণে বিশ্বাসীরাও সাময়িকভাবে দোজখবাসী হতে পারে। শাফায়াত বা অনুগ্রহ প্রাপ্তির পর তারা ক্ষমাপ্রাপ্ত ও শাস্তিমুক্ত হবেন। এ প্রসঙ্গে হজরত আবু হোরায়রা থেকে বোখারী বর্ণিত ওই হাদিসটির দিকে দৃষ্টিপাত করা যেতে পারে, যেখানে বলা হয়েছে__রসুলে করীম স. এরশাদ করেছেন, আদম সন্ভানগণের উপর অতিবাহিত যুগের মধ্যে অতিউত্তম যুগে বরং সর্বোত্তম যুগে আমাকে সৃষ্টি করা হয়েছে । আরো বলেছেন, দল দ্বিধাবিভক্তির পর উত্তম দলে আল্লাহপাক আমার জন্ম নিশ্চিত করেছেন। আর আমি খাটি মাতাপিতার বিশুদ্ধ সন্তান । মূর্খতার অপবিভ্রতা থেকে আমি মুক্ত। হজরত আদম তাফসীরে মাযহারী/২৩৮ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।