অথচ সাধারণভাবে সমস্ত সৃষ্টি আয়াতের লক্ষ্যস্থল। কাজেই এরকম ধারণা করাই উত্তম যে, প্রথম “কুন' দ্বারা জ্ঞানজগতের বিদ্যমানতা এবং দ্বিতীয় “কুন' ছারা প্রতিবিষ্ব সহ লক্ষ্যগোচর হওয়া বুঝানো হয়ে থাকবে। সুফী দার্শনিকগণ এরকমই বলেছেন। অবশ্য আল্লাহ্পাকের এই সৃজনশীলতা কাললগ্ন নয়। তার সৃজনক্ষমতাকে পরিবর্তনশীল ভাবা অসন্ভব। এই ব্যাখ্যার প্রেক্ষিতে আয়াতটি তাওহীদে শুহুদীর প্রমাণপঞ্জি। হজরত মোজাদ্দেদে আলফে সানী র. এরকমই অভিমত প্রকাশ করেছেন। শায়েখে আকবর মুহিউদ্দিন ইবনে আরাবী বলেছেন, সন্তাব্য জগত তার বৃত্তের বাইরে বিদ্যমানতার গন্ধও পায়নি। তাওহীদে অজুদী আশ্রিত তার এই মতামত এই আয়াতের অনুকূল নয়। ওয়াল্লাহু আ'লাম। সুরা বাকারা £ আয়াত ১১৮ 108 (6 ৪4১54316558 1852258৫ 5158 রি ্ে £ পে ০23223168454445৩5 [2 এবং যাহারা কিছু জানে না তাহারা বলে “আল্লাহ্ আমাদের সাথে কথা বলেন না কেন? কিংবা কোন নিদর্শন আমাদের নিকট আসেনা কেন?' এইভাবে তাহাদের পূর্ববর্তীরাও তাহাদের অনুরূপ কথা বলিত। তাহাদের অন্তর একই রকম। আমি দৃঢ় প্রত্যয়শীলদের জন্য নিদর্শনাবলী স্পষ্টভাবে বিবৃত করিয়াছি। ইহুদী সম্প্রদায়কে লক্ষ্য করে এখানে বলা হয়েছে, যারা কিছু জানে না । হজরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস থেকে ইবনে জারীর ও ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন-___রাফে বিন হারমিলা ইহুদী রসুলপাক স. কে বলেছিলো, যদি তুমি বলুন। আমরা তার কথা স্বকর্ণে শুনি। মুজাহিদ বলেছেন, যারা কিছু জানে না__ একথা বলা হয়েছে খৃষ্টানদেরকে লক্ষ্য করে। ইহুদী ও খৃষ্টানেরা যদিও আসমানী কিতাব অধ্যয়ন করতো, তবু তাদেরকে “যারা কিছু জানে না একথা বলে মুর্খ প্রতিপন্ন করা হয়েছে এ কারণে যে, তারা কিতাব অনুযায়ী আমল করতো না। কাতাদা বলেছেন, আরবের পৌন্তলিকদের লক্ষ্য করে এরকম বলা হয়েছে। আল্লাহ্ আমাদের সঙ্গে কথা বলেন না কেনো? _-একথার অর্থ, আল্লাহ্ তো ফেরেশতাদের সঙ্গে বাক্যালাপ করেন, তবে আমাদের সঙ্গে কেনো করবেন না। হজরত মুসার সঙ্গে এরূপ করেছেন । তবে আমাদেরকে কেনো বলে দিবেন না যে, ইনি আমার রসুল । অবিশ্বাসীদের এহেন উক্তি দন্তপূর্ণ । স্পষ্টতঃই অহংকারাচ্ছন্ন। তাফসীরে মাযহারী/২৩৬ ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।