Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

(অতঃপর তিনি সপ্ত আকাশের পূর্ণত্ব প্রদান করলেন)। কখনো আবার 'কৃদ্ধা" শব্দটি কোনো বস্তুর অস্তিত্বে আসা অবশ্যন্তাবী হওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই আয়াতে শব্দটি শেষোক্ত অর্থেই ব্যবহৃত হয়েছে। “কুন' অর্থ হও। কাকে লক্ষ্য করে এই নির্দেশ, তার উল্লেখ এখানে নেই। বরং বলা হয়েছে, 'হও', অমনি তা হয়ে যায়।' জমহুর আলেমগণ “ফাইয়াকুন' শব্দটি একটি পৃথক বাক্য অথবা “ইয়াকুলু' বেলেন) এর সঙ্গে সংযুক্ত করে সকল ক্ষেত্রেই পেশযুক্ত অবস্থায় পাঠ করেছেন। কারী কাসায়ী কারী ইবনে আমেরের অনুকরণে সুরা নহল ও সুরা ইয়াসীনে উল্লেখিত এই শব্দটিকে জবর সহযোগে পাঠ করেছেন। কিন্তু সুরা আলে ইমরানে এবং সুরা আনআমে পাঠ করেছেন পেশ সহযোগে । জবর সহকারে পাঠ করার কারণ হচ্ছে, নির্দেশ দানের ক্ষেত্রে “ফা' এর পরে “আন' শব্দটি উহ্য থাকে। এমতো ক্ষেত্রে কয়েকটি বিবেচ্য বিষয় এসে সামনে দীড়ায়। ১. অনুপস্থিত কোনোকিছুকে সম্বোধন করা যায় না। সুতরাং প্রশ্ন জাগে, অস্তিতপূর্ব অবস্থার প্রতি 'হও' নির্দেশটি প্রয়োগ হয় কিভাবে? কোনো কোনো আলেম এরকম সমাধান দিয়েছেন_ _বন্ত্রটির অস্তিত্প্রাপ্তি সুনির্ধারিত ছিলো। তাই মনে করতে হবে সম্বোধনের সময় যেনো বস্তুটি বিদ্যমান ছিলো । কাজেই এরকম সম্বোধন অসিদ্ধ নয়। ইবনে আমবারী বলেছেন,“ইয়াকুলু' (বলেন) অর্থ, সৃষ্টি করার জন্য তাকে এরূপ বলেন । বস্তটিকে সরাসরি নির্দেশ প্রদান করেন, এরকম নয় । সুতরাং নির্দেশটি দৃশ্যতঃ সম্বোধন হলেও মূলত তা সম্বোধন নয়। বায়যাবী বলেছেন, এখানে নির্দেশ প্রদান ও তা মান্য করার ব্যাপার নেই। বরং এখানে আল্লাহ্পাক তার সৃখকৌশলের একটি উপমা প্রদান করেছেন মাত্র । যেনো এখানে বলা হয়েছে, যেমন কেউ কাউকে নির্দেশ দান করলে, নির্দেশিতজন তা অবনত মস্তকে মেনে নেয়। তেমনি আমি কোনোকিছু সৃষ্টি করার ইচ্ছা করলে তা বাস্তব রূপ লাভ করে। ২. জবরযুক্ত অবস্থায় শব্দটিকে প্রকৃত নির্দেশ বলে মেনে নিতে হয়। কিন্তু এক্ষেত্রে বিপত্তি এই যে, নির্দেশটি প্রকৃতই কোনো নির্দেশ (আমরে হাকিকি) নয়। বরং বিষয়টি তরিৎ কর্মকুশলতার একটি উপমা । সুতরাং সমস্যাটির সমাধান করতে হবে এভাবে__ প্রকাশ্য শব্দের প্রতি লক্ষ্য রেখে এখানে জবর সংযোগ করা হয়েছে। ৩. ফা" এর পূর্বোক্ত বিষয় (আমরান) পরের বিষয়টির (ইয়াকুলু) কারণ । এমতোক্ষেত্রে একটি সৃষ্টির জন্য দু'টি “কুন' (হও) অনিবার্য হয়ে দীড়াচ্ছে। এহেন জটিলতার সমাধানে বলা যেতে পারে যে, প্রথম “কুন' (হও) দ্বারা রূপকভাবে বস্তুর সুনির্দিষ্ট অস্তিত্ব নিরীতি হয়েছে। কারণ, বস্ত্র সুনির্দিষ্টকরণ ব্যতিরেকে তার বিদ্যমানতা অচিন্ত্যনীয়। পরের “কুন' ছারা বন্তুটির বিদ্যমানতা অস্তিত্বশীল হয়েছে। আমি বলি, বিষয়টি এভাবে সমাধান করা যেতে পারে যে, প্রথম “কুন' দ্বারা কর্মজগতের উপকরণ এবং দ্বিতীয় 'কুন' দ্বারা প্রতিফলজগতের পরিণাম নিশ্চিত হয়েছে। কিন্তু এই সমাধানের দ্বারা কেবল দায়িত্বশীলগণ চিহিত হয়ে পড়ছেন। তাফসীরে মাযহারী/২৩৫ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।