সুরা বাকারা ঃ আয়াত ১১৬ ৮৯459৮0৮444 [7 এবং তাহারা বলে, “আল্লাহ্ সন্তান গ্রহণ করিয়াছেন ।' তিনি মহান, পবিভ্র। বরং আকাশমন্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে সব আল্লাহেরই। সব কিছু তাহারই একান্ত অনুগত। _ মদীনার ইহুদীরা বলতো, হজরত উযায়ের আল্লাহ্র সন্তান। নাজরানের খৃষ্টানেরা বলতো, হজরত ঈসা আল্লাহ্র পুত্র। আর আরবের মূর্তিপূজকেরা বলতো, ফেরেশতারা আল্লাহ্র কন্যা । এসকল অপবিশ্বাসের প্রতিবাদে এই আয়াত নাজিল হয়েছে। *সুবহানাল্লাহ্ (আল্লাহ্ পবিত্র) এই বাক্যটি প্রয়োগের অর্থ হচ্ছে, অপবিশ্বাস সমূহের প্রতি বিশ্ময় ও অস্বীকৃতি প্রদর্শন করা। জন্মদাতা ও জাতক একই প্রকৃতির হয়। তারা একে অপরের অংশ বটে। কিন্তু সৃষ্টি ও ্রষ্টার সম্পর্ক তো এরকম নয়। আল্লাহ্তায়ালা প্রজনন প্রক্রিয়া থেকে পবিভ্র। জনুদাতা ও ত্রষ্টা কখনো এক নয়। কখনোই নয়। হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে__রসুল পাক স. এরশাদ করেছেন, আল্লাহ্ বলেন, আদম সন্তানেরা আমার প্রতি অপবাদারোপ করেছে। এটা অমার্জনীয় ধৃষ্টতা । আর তারা আল্লাহ্তায়ালাকে গালি দিয়েছে। এই আচরণটিও যুক্তিহীন। অপবাদারোপ বা অসত্যারোপ করেছে এভাবে- তারা বলেছে, আল্লাহপাক মৃত্যুর পর পুনজীবিন দান করতে পারবেন না। আর গালি দিয়েছে এভাবে__ তারা বলে, আল্লাহ্র পরিবার পরিজন ও সন্তানসন্ততি রয়েছে। অথচ আমি এ সকলকিছু থেকে পবিভ্র। হজরত আবু হোরায়রা থেকেও এধরনের হাদিস বর্ণিত হয়েছে। তাতে বলা হয়েছে, আমার বান্দারা আমার প্রতি একথার মাধ্যমে অসত্যারোপ করে_ আল্লাহ আমাদেরকে পুনর্বার সৃষ্টি করবেন না, যেমন আমরা এখন আছি। তাদের কথার অর্থ দীড়ায়, দ্বিতীয় সৃষ্টি যেনো প্রথম সৃষ্টি অপেক্ষা কঠিন। অথচ তারা জানে না আমি একক সত্তা । আমি অমুখাপেক্ষী । আমি কারো জাত নই । কারো জন্মদাতাও নই । আমার সমতুল্যও কেউ নেই। আকাশ পৃথিবীর সকলকিছুই আল্লাহ্র । সবকিছুর উপরে রয়েছে তার নিরক্কুশ অধিকার । তিনিই সকলকে অনস্তিত্ব থেকে অস্তিত্বময়তায় এনেছেন। সমুদয় সৃষ্টির একক ্রষ্টা তিনিই। সবকিছুই তার আজ্ঞাধীন, অনুগত । সুতরাং পিতা পুত্রের সম্পর্কের আর অবকাশ কোথায়? মুখাপেক্ষির সঙ্গে অমুখাপেক্ষির কীইবা সম্পর্ক? সন্তাব্য এবং অবশ্যন্তাবী কি কখনো সমান্তরাল হয়? নভোমন্ডল ও ভূমন্ডল সকলকিছুই তার নিরঙ্কুশ এককত্ের সাক্ষ্যদাতা এবং তিনিই একমাত্র উপাস্য বলে সাক্ষ্যদানকারী । যেমন অন্য আয়াতে উল্লেখিত হয়েছে, “আর এমন কোনো বস্ত্রই তাফসীরে মাযহারী/২৩৩ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।