আবী হাতেম বর্ণনা করেছেন___কেবলা পরিবর্তনের আয়াত অবতীর্ণ হলে ইহুদীরা যখন প্রতিবাদমুখর হয়ে উঠেছিলো, তখন এই প্রতিবাদের জবাবে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে । এই হাদিসটির সনদও যথেষ্ট শক্তিশালী । আমি বলি, শানে নুজুল সম্পর্কিত প্রথম বর্ণনাটিই সনদ এবং অর্থের দিক দিয়ে অধিকতর বিশুদ্ধ । এই আয়াতের শানে নুজুল সম্পর্কে আরো অনেক বর্ণনা পাওয়া যায়। কিন্তু সেই বর্ণনাসূত্রগুলো দুর্বল। তাছাড়া তিরমিজি, ইবনে একবার রসুলপাক স. এর অন্ধকার রাতের সফরসঙ্গী ছিলাম । নামাজের সময় হলো। আমরা দিক ঠাহর করতে পারলাম না কেবলা কোনদিকে । আমরা করলাম। সকালে রসুলপাক স. কে আমরা একথা জানালাম । তখন এই আয়াতটি নাজিল হয়। বায়হাকী এবং দারাকুতনী বর্ণনা করেছেন_ _হজরত জাবের বলেছেন, রসুলুল্লাহ স. একটি ক্ষুদ্র সেনাদলকে একবার কোথাও পাঠিয়েছিলেন। আমিও ওই সেনাদলে ছিলাম । যখন রাত হলো, তখন আমরা আর কেবলার পরিচয় উদ্ধার করতে পারলাম না। সবাই আপন ধারনানৃসারে কেবলা নির্ধারণ করে নামাজ আদায় করলাম। সকলেই কেবলার দিকে মাটিতে একটি রেখা টেনে রেখেছিলেন। ভোরে দেখা গেলো, প্রতিটি রেখাই কেবলামুখী । মদীনায় ফিরে এসে এই ঘটনাটি আমরা রসুল পাক স. এর সামনে বর্ণনা করলাম। তিনি নিশুপ রইলেন। তখন এই আয়াত নাজিল হলো। হজরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস থেকে ইবনে মারদুবিয়াও এই ঘটনাটি উল্লেখ করেছেন। তার বর্ণনায় অতিরিক্ত একথাটি রয়েছে- মেঘাচ্ছন্রতার কারণে কেবলা নির্ণয় করা যাচ্ছিলো না। মুজাহিদ থেকে ইবনে জারীর বর্ণনা করেছেন__যখন “আমার নিকট প্রার্থনা করো, আমি কবুল করবো'__এই কোথায় অবস্থান করেন? তাদের প্রশ্নের প্রেক্ষিতে আলোচ্য আয়াতটি অবতীর্ণ হয়। আল্লাহ্ সর্বব্যাপী, সর্বজ্ঞ__একথার অর্থ, আল্লাহ্পাকের প্রকারবিহীন নূর প্রাচ্য প্রতীচ্যসহ সৃষ্টির সকল পরিসরেই পরিব্যাপ্ত। যা অনির্ণেয়, অননুধাবনীয়; নিগুট তত্ব। ইমামে রব্বানী হজরত মোজাদ্দেদে আলফে সানী শায়েখ আহমদ ফারুকী সেরহিন্দি র. নামাজের নিগুঢ় তত্বের বিবরণ দিতে গিয়ে উল্লেখ করেছেন, আল্লাহ্ সর্বব্যাপী-__একথার অর্থ, তার অনির্বচনীয় সত্তার পরিব্যাপ্তি পার্থিব পরিবেশ বিমুক্ত | এ অবস্থা জ্ঞানের অতীত। মানুষের আপত্তি, উদ্দেশ্য, সামঞ্জস্য, অসামঞ্জস্য- সকল কিছু সম্পর্কে রয়েছে তার সম্যক অবহিতি। শকষসীরে সমহ/২৩২ |||.8|100119.001
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।