শেষ বাক্যে বলা হয়েছে, পৃথিবীতে লাঞ্কুনা এবং পরবর্তি পৃথিবীতে মহা শাস্তি তাদের জন্য অবধারিত। পৃথিবীর শান্তি হচ্ছে, হত্যা, বন্দীত্ব অথবা জিজিয়া প্রদান । আর পরকালের মহা শাস্তি হচ্ছে সার্বক্ষণিক নরকানল। সুরা বাকারা $ আয়াত ১১৫ টি গপা্ে পাত পু দঃ পপগতে 211৮৮ 21) ১০ 22672081822গএএজি ১1/5১25145 0] পূর্ব ও পশ্চিম আল্লাহেরই: এবং যেদিকেই তোমরা মুখ ফিরাও না কেন, সে দিকই আল্লাহের দিক। আল্লাহ্ সর্বব্যাপী, সর্বজ্ঞ। প্রাচ্য ও প্রতীচ্যের সমগ্র ভূভাগের অধিপতি তিনি। সবকিছুই তার সৃষ্টি। সমথ সৃষ্টি তার অস্তিত্বের নিদর্শন ও বিকাশ । সর্বত্রই তার জ্যোতির বিস্তার । আর তিনি ভূমন্ডল ও নভোমন্ডলের নূর (আল্লাহু নূরুস্ সামাওয়াতি ওয়াল আরুদ্)। প্রতিটি বস্্ই তার আবেষ্টনাধীন। তাই তিনি কোনো স্থান অথবা কালে সীমাবদ্ধ নন। কেবলার বিধান নির্ধারিত হয়েছে অনেক পরে। নির্দেশ প্রতিপালনের ভার যোগ্যতানুসারেই দেয়া হয়। তাই আয়াতে বলা হয়েছে, হে মুসলমানগণ! তোমরা যদি শক্রর প্রতিবন্ধকতার কারণে ফরজ নামাজে কেবলামুখী হতে অসমর্থ হও; অথবা যথাচেষ্টার পরেও কেবলা নির্বাচনে ভুল করে ফেলো, তবে তাতে কোনো ক্ষতি নেই। কারণ, যেদিকেই তোমরা মুখ ফিরাও না কেনো, সবদিকই তো আল্লাহরই দিক । নফল নামাজের জন্য এই নির্দেশনাটি অধিকতর শিথিল । বিশেষ করে সফরের সময়, যদি বাহন থেকে অবতরণ কষ্টকর হয় তবে বাহনে উপবিষ্ট অবস্থায় যেদিকেই তোমরা মুখ করে থাকো না কেনো, তোমাদের নফল নামাজ গ্রহণ করা হবে। সেদিকই আল্লাহ্র দিক-_একথার অর্থ, প্রতিটি দিকই কেবলা । হাসান, কাতাদা ও মুজাহিদ এরকম বলেছেন। কোনো কোনো ভাষ্যকার বলেছেন, প্রতিটি দিকের প্রতিই আল্লাহতায়ালা প্রসন্ন । কেউ কেউ বলেছেন, আয়াতটি মোতাশাবেহ। এই হিসেবে আয়াতটি অন্যান্য মোতাশাবেহ্ আয়াতের সমপর্যায়ভূত। হজরত আব্দুল্লাহ্ ইবনে ওমর থেকে মুসলিম, তিরমিজি ও নাসাঈ বর্ণনা করেছেন- _রসুলপাক স. মক্কা থেকে মদীনা গমণের প্রাক্কালে বাহন যেদিকে চলছিলো সেদিকেই মুখ করে নফল নামাজ আদায় করেছিলেন। একথা বলে হজরত আবদুল্লাহ্ ইবনে ওমর দলিল হিসেবে এই আয়াতটি পাঠ করেছেন। মুজাহিদ বলেছেন, এই আয়াতের মর্ম হচ্ছে, সফরের বাহনোপরি উপবিষ্ট অবস্থায় বাহনের গতি যেদিকে, সেদিকেই মুখ করে নফল নামাজ পাঠ করো। হাকেম বলেছেন, মুসলিমের শর্তানুমায়ী হাদিসটি বিশুদ্ধ। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে ইবনে জারীর ও ইবনে তাফসীরে মাযহারী/২৩১ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।