Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

কিন্তু আয়াতে উল্লেখিত হয়েছে বহুবচন (মস্জিদ সমূহ)। এর কারণ হচ্ছে, এর প্রেক্ষিত একটি মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট হলেও ঘোষণাটি সাধারণ । আয়াতে বলা হয়েছে, তারা মসজিদে আল্লাহ্‌র নাম স্মরণ করতে বাধা দেয় এবং মসজিদের ধ্বংস সাধনে উদ্যত হয়। আল্লাহ্‌র ঘরে আল্লাহ্র স্মরণমগ্র হতে না দেয়াও মসজিদ ধ্বংসের নামান্তর । হজরত আব্দুল্লাহ্‌ ইবনে আব্বাস এবং হজরত আতা থেকে এরকমই বলা হয়েছে। কাতাদা এবং সুদ্দী থেকে অবশ্য অন্য একটি ঘটনার বিবরণ পাওয়া যায়। ঘটনাটি হচ্ছে__তীতিউস বিন এসিসিয়ানুস রুমী ও তার সঙ্গী সাথীরা ছিলো চরম ইহুদী বিদ্বেষী । সে বাবেলের বখতে নসরকে সাহায্য করেছিলো । বখতে নসরের দল একযোগে আক্রমণ করে বসলো ইহুদীদেরকে । তাদেরকে এবং তাদের পশুপালকে হত্যা করলো । তাদের সন্তানদেরকে করলো বন্দী। এরপর ধ্বংস করলো বায়তুল মাকদিস মস্জিদ ও তওরাত শরীফ। মসজিদের অভ্যন্তরে মৃতদেহ ভপীকৃত করলো এবং সেখানে জবাই করলো শুকর । এভাবে গ্রন্থধারীদের হজ ও জিয়ারতের কেন্দ্রকে অপবিত্র করলো সে। আমি বলি, এই স্থানে পূর্বপুরুষদের ঘটনার প্রতি ইঙ্গিত করে খৃষ্টানদেরকে ভ€সনা করাই সম্ভবত এই আয়াতের উদ্দেশ্য । ইতোপূর্বে গরু পূজার বিষয় উল্লেখ করে ইহুদীদেরকেও এরকম ভ€সনা করা হয়েছে। মুশরিকদের মসজিদে প্রবেশাধিকার নেই-_এটাই আল্লাহপাকের সিদ্ধান্ত । তবে তারা যদি ভয়বিহবল অবস্থায় মসজিদে প্রবেশপ্রার্থী হয়, তবে অসংগত হবে না। আয়াতের এই বিবরণটির মধ্যে মসজিদে হারাম ও বায়তুল মাকদিস যে মুসলমানদের অধিকারে আসবে তার প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে। অল্প কিছুদিন পরেই আল্লাহ্পাকের অঙ্গীকার বাস্তবরূপ লাভ করেছে। মন্ধা বিজয়ের পর বায়তুল্লাহ্‌ শরীফের পরিপূর্ণ অধিকার যখন রসুল স. এর আওতাভূত হলো, তখন তিনি ঘোষণা দিলেন, হুঁশিয়ার! এরপর থেকে কোনো মুশরিক বায়তুল্লাহ্‌র হজ করতে পারবে না। বায়তুল মাকদিস অধিকারের অঙ্গীকারও পরবর্তিতে বাস্তবায়িত হয়েছিলো হজরত ওমর ফারুক রা. এর কালে । তার মাধ্যমে রোম সাম্রাজ্যের পতন ঘটিয়েছিলেন আল্লাহ্পাক। বিধ্বস্ত বায়তুল মাকদিসকে পুনর্গঠিত করেছিলেন মুসলমানেরা । কোনো কোনো ভাষ্যকার বলেছেন, আয়াতের অর্থ হবে এরকম- আল্লাহপাক অবিশ্বাসীদেরকে যুদ্ধের মাধ্যমে এমনভাবে পর্মুদস্ত করে দিবেন যে, তারা আর মসজিদের কাছে ঘেষতেই পারবে না। যদি তখন তারা মসজিদমুখী হয়, তবে তাদেরকে হতে হবে ভীত, সন্তস্ত। হত্যা অথবা বন্দীত্বের ভয়ে-বিহ্বল। কিংবা এরকমও অর্থ হতে পারে যে, ওরা যেনো মসজিদে প্রবেশ করার সাহসই না পায়। এই আয়াতের প্রেক্ষাপটে একথাই প্রমাণিত হয় যে, মুশরিকদের জন্য মসজিদে প্রবেশ নিষিদ্ধ। যদি প্রবেশ করতে চায়, তবে তাদেরকে বিনয় ও ভীতির সঙ্গে প্রবেশ করতে হবে। অসীম ]||||| 2|100118,01

— পৃষ্ঠা ২৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।