বলেছেন মালিক অথবা মা-লিক তিনিই, যিনি অনস্তিত্বকে অস্তিত্ব দান করতে সক্ষম । তাই এই শব্দ দু'টিকে আল্লাহ্ ব্যতীত অন্য কারো জন্য ব্যবহার করা বৈধ শয়। “ইয়াউমিদ্দিন' অর্থ প্রতিফল দিকস। ওই দিবসকে প্রতিফল দিবস বলে, যেদিন পুরস্কার ও তিরস্কার কার্যকর হবে। 'কামা তাদিনু তুদান' শব্দটি গঠিত হয়েছে দ্বীন শব্দ হতে। এর অর্থ হচ্ছে, যেমন কর্ম তেমন ফল। এটি একটি প্রসিদ্ধ উদাহরণ এবং মারফু হাদিস (যে হাদিসের সূত্র রসুলুল্লাহ স. পর্যন্ত সংযুক্ত)। কামিল গ্রন্থে হজরত আদী শিথিল সনদের সঙ্গে এই হাদিসটি বর্ণনা করেছেন। বায়হাকী বর্ণনা করেছেন মুরসাল রূপে । মালিক বিন দিনারের মাধ্যমে আহমদ বর্ণনা করেছেন - এই আয়াতটি তওরাত শরীফে লিপিবদ্ধ রয়েছে। ফুজালা বিন উবাইদ থেকে মারফু হিসেবে ইমাম দায়লামী বর্ণনা করেছেন, এটা ইঞ্জিল শরীফের বাক্য । ইমাম মুজাহিদ বলেছেন, ইয়াউমিদ্দিন অর্থ হিসাব নিকাশের দিন। কোরআন মজীদে উল্লেখিত হয়েছে_ “যালিকাদ দিনুল কাইয়িমু' (আর এটা সোজা হিসাব)। কেউ কেউ বলেছেন, “দ্বিন' অর্থ পরাক্রম । আরবীভাষীগণ বলেন, 'দাইয়ান তৃহু ফাদানা' (আমি তাকে আনুগত্য স্বীকারে বাধ্য করলাম, সে অনুগত হয়ে গেলো)। “দ্বিন' শব্দের অর্থ ইসলাম ও আনুগত্যও হতে পারে। কেনোনা ওই সময় ইসলাম ও আনুগত্য ব্যতীত অন্য কিছুই ফলদায়ক হবে না। ওই দিনটিকে বিশেষ দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে এজন্য যে, ওই দিন ব্যতীত অন্য সকল দিনে সৃষ্টির জন্য রূপক অর্থে মালিক শব্দটির ব্যবহার হওয়া সম্ভব । এর প্রধান উদ্দেশ্য হচ্ছে, মানুষকে ভীতিপ্রদর্শন এবং 'ইয়্যাকা না'বুদু' (আমরা তোমারই ইবাদত করি) _ এই ঘোষণার প্রতি আহবান জানানো । এখানে বিশেষণকে ক্রিয়ার আধারের সঙ্গে একারণেই সম্বন্ধিত করা হয়েছে যে, এখানে ক্রিয়ার আধার কর্মপদের স্থলাভিষিক্ত । এরকম সম্বন্ধিত অবস্থা রয়েছে 'সারিকৃল লাইলাহ্" বাক্যটিতে । “মা- লিক' শব্দটি কর্তুপদ- যা বর্তমান ও ভবিষ্যৎ কাল জ্ঞাপক। কিন্তু এখানে অতীতকাল হিসেবেই অর্থবহ । যেমন, ওয়ানাদা আছ্হাবুল জান্নাহ। যে ঘটনা আত্মপ্রত্যয়শীল এবং দৃঢ়তাব্যপ্রক, বুঝতে হবে তা সংঘঠিত হয়েছে। ব্যাপারটি এরকমই । তাই আল্লাহ্র বিশেষণ হিসেবে “মা-লিকি ইয়াউমিদ্দিন' বিশেষণের ব্যবহার সুসঙ্গত। রব্বিল আলামীন, আর রহমানীর রহীম, মা-লিকি ইয়াউমিদ্দিন এসমস্ত বর্ণনার মাধ্যমে বুঝা যায় যে, আল্লাহপাক সকল স্তব-স্তুতির অধিকারী । তাই তিনি ব্যতীত উপাসনা লাভের যোগ্য কে? ইয়্যাকা না'বুদু (আমরা তোমারই ইবাদত করি) _ এ বাক্যটির ভূমিকা স্বরূপ আল্লাহতায়ালার উপরোক্ত বৈশিষ্ট্যাবলীর উল্লেখ করা হয়েছে প্রথমেই। প্রমাণ করা হয়েছে আল্লাহতায়ালার এককত্ব, পরাক্রম এবং দয়া দাক্ষিণ্যকে ৷ এভাবেই প্রমাণিত হয়েছে সৃষ্টির সঙ্গে ষ্টার পার্থক্য । এভাবেই তার অদৃশ্য ও অব্যক্ত গুণাবলী যেনো দৃশ্যগোচর হয়। আর এ অবস্থায় যেনো সৃষ্টির সমর্পনেচ্ছাকে সহজাত বিকাশ লাভের সুযোগ করে তাফসীরে মাযহারী/২৩ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।