ইহুদীরা খৃষ্টানদেরকে বলে তোমরা ভিত্তিহীন। খৃষ্টানরাও ইহুদীদেরকে বলে তোমাদের কোনো ভিত্তি নেই। অথচ দু"দলই গ্রন্থধারী (আহলে কিতাব)। তারা তাদের আপনাপন গ্রন্থ পাঠ করে, তবু সত্যকে স্বীকার করে না। তওরাত যেমন হজরত ঈসা এবং ইঞ্জিল শরীফের সত্যায়নকারী, ইঞ্জিলও তেমনি হজরত মুসা ও তওরাতের প্রত্যয়নকারী । এতদসন্ত্্ও তারা কুটিল বাকবিতন্ডাকে আশ্রয় করে বসে আছে। যারা কিছুই জানেনা, তারাও অনুরূপ কথা বলে একথার দ্বারা আরববাসী মুশরিক, অন্যান্য পৌত্তলিক ও অগ্নি উপাসকদেরকে বুঝানো হয়েছে। অবিশ্বাসীদের অন্যান্য দল উপদলও এই সম্বোধনের লক্ষ্য। তারা প্রত্যেকেই নিজেদেরকে ছাড়া অন্যকে মিথ্যাবাদী বলে থাকে । কিয়ামতের দিন আল্লাহ্ তাদের সকল বাক-বিতন্ডার অবসান ঘটাবেন। সেদিন মিথ্যাবাদীদেরকে সুচিহিত করা হবে। তাদেরকে ঠেলে দেয়া হবে নরকাগ্নির দিকে। সত্যপহ্থীদেরকেও সেদিন স্বীকৃতি দেয়া হবে। তাদেরকে জানানো হবে স্বর্গীয় সম্ভাষণ । আব্দুর রহমান ইবনে এজিদ থেকে ইবনে জারীর বর্ণনা করেছেন, হুদাইবিয়া সন্ধির সময় যখন মক্কার মুশরিকেরা রসুলপাক স. কে মক্কা মোয়াজ্জেমায় প্রবেশ করতে দেয়নি, তখন আল্লাহপাক অবতীর্ণ করেছেন__ সুরা বাকারা £ আয়াত ১১৪ 2 ১636৬5০81542552599 $ ৪৯৫৬ 1৮859 193165৩45৬ ০৪৮৩০৯৮১৬ [2 যে-কেহ আল্লাহের মস্জিদে তাহার নাম স্মরণ করিতে বাধা প্রদান করে ও উহার ধ্বংস সাধনে প্রয়াসী হয় তাহার অপেক্ষা বড় সীমালংঘনকারী কে হইতে পারে? অথচ ভয়-বিহবল না হইয়া তাহাদের জন্য মস্জিদে প্রবেশ করা সঙ্গত ছিল না। পৃথিবীতে তাহাদের জন্য লাঞ্কুনা ভোগ ও পরকালে তাহাদের জন্য মহা শাস্তি রহিয়াছে। __ যে আল্লাহ্র মস্জিদ সমূহে গমনকারীদের বাধা দেয়, তার চেয়ে বড় জালেম আর কেউ নয়। মক্কার মুশরিকেরা কাবার মসজিদে গমন করতে বাধা দিয়েছিলো । ||| 21 00118.00] শসার মা্যণ/২৯
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।