সত্যপ্রত্যাখানকারীরূপে ফিরে পাওয়ার আকাঙ্খা করে। সত্য প্রকাশিত হওয়ার পরও ইহুদীদের এ হঠকারিতা অবাঞ্ছিত ও নিন্দনীয় । তারা তাদের কিতাবে রসুল পাক স. সম্পর্কিত স্পষ্ট বিবরণ পাঠ করেছে, সেই বিবরণের প্রতিভূরূপে তাকে নিয়ত প্রত্যক্ষ করে যাচ্ছে-_তবুও তাকে স্বীকার করছে না। এর কারণ তাদের অন্তরে রয়েছে অপবিভ্রতা এবং ঈর্ষাগ্নির অনিঃশেষ দহন। আয়াতে তাদের সঙ্গে কী আচরণ করতে হবে তা আল্লাহতায়ালা নির্ধারণ করে দিয়েছেন। বলেছেন, “ক্ষমা কর ও উপেক্ষা কর যতক্ষন না আল্লাহ্ কোন নির্দেশ দেন।' আল্লাহ্্পাকের সেই নির্দেশ ছিলো জেহাদ ও জিজিয়া সম্পর্কিত যা পরবর্তিতে বলবৎ করা হয়েছিলো । কোনো কোনো তাফসীরকার বলেছেন, সেই নির্দেশ ছিলো বনী কুরাইজার নিধন ও বনী নাজিরের দেশত্যাগ সম্পর্কিত বিধান । আল্লাহ্ সর্ববিষয়ে সর্বশক্তিমান__-এখানে এ কথার অর্থ তাৎক্ষণিক শাস্তি আপতিত না হওয়ার কারণে কেউ যেনো মনে না করে, তাদের শাস্তি শিথিল করা হয়েছে অথবা তারা আযাব থেকে অব্যাহতি পেয়ে যাচ্ছে। স্মরণ রাখা উচিত যে, তিনি তার অভিপ্রায়ানুসারে তার সম্পূর্ণ আয়ন্তভুত অবাধ্যদেরকে যে কোনো সময় আযাব দিতে সক্ষম । এরপর এরশাদ হয়েছে, “সালাত কায়েম কর ও জাকাত দাও'__এর অর্থ ইহুদীদের বিরোধিতাকে আমলে না এনে ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করো । নামাজ, জাকাত ও সৎকর্মই মূল বিষয়। এগুলো ক্রমাগত উপস্থিত করতে থাকো আল্লাহ্ পাকের পবিত্র দরবারে । এটা নিশ্চিত যে, তোমাদের সকল উপাসনা ও শুভকর্মের বিনিময় তার নিকট রয়েছে । আর তোমরা যা করো সেগুলোসহ সকল কিছুরই তিনি দ্রষ্টা। তারা বলে, ইহুদী বা খৃষ্টান ছাড়া অন্য কেউ বেহেশতে যেতে পারবে না। আল্লাহপাক এখানে জানাচ্ছেন, মিথ্যা আশাবাদী তারা । তাদের দাবী সর্বেব মিথ্যা । ইহুদীরা নিজেদেরকে বেহেশৃতী বলতো । খৃষ্টানরাও বলতো এরকম । নিজ ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মকেই তারা সত্য বলে জানতো না। আয়াতে ওই দুই দলের দাবীকেই সম্পূর্ণ অসত্য বলে ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, এটা তাদের মিথ্যা আশা । তারপর বলা হয়েছে তোমরা যদি তোমাদের দাবীতে সত্যবাদী হয়ে থাকো, তবে তোমাদের বক্তব্যের স্বপক্ষে উপযুক্ত প্রমাণ উপস্থাপন করো। ইরা আয়াত ১১২ 5 পাক 8৮ 2 চপঠিত ৫ পা্্ চ 2 পভ ৫ ৬১৯ রা 47/৩০58১৭ 28$-৮৮455954556-4৩4 ঠা দা পা গা 5 পাত % রশ ০০৮১০ ৫ প্9০ ॥॥.211100118,00] ক্র মনয২৭
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।