নামাজের ও দুই জুম্মার মধ্যবর্তী সময় পাপের প্রায়শ্চিত্ত হিসাবে গণ্য । -এই ঘটনার প্রেক্ষিতে এই আয়াত অবতীর্ণ হয়েছে । আয়াতের অন্তর্নিহিত উপদেশ হচ্ছে এই-_ অনর্থক প্রশ্রপ্রবণতা থেকে সংযত হও । পূর্ববর্তী আয়াতে রসুলপাক স.কে সম্বোধন করা হয়েছিলো এভাবে-_ “আলাম তা'আলাম' (তুমি কি জানো না?) এই আয়াতে সম্বোধন করা হচ্ছে সাধারণভাবে সকলকে । বলা যেতে পারে যে, রসুলপাক স. এর প্রতি সম্বোধনটির ব্যাপ্তিও সর্ব সাধারণকে একীভূত করেছে। তার উম্মত__'উম্মতে এজাবত' (বিশ্বাসী উম্মত) এবং উম্মতে দাওয়াত' (যাদের প্রতি রয়েছে সত্য গ্রহণের আহবান) __উভয় উম্মতই এই ব্যাপকার্থক সম্বোধনের আওতাতুক্ত। পরবর্তি আয়াতেও এই ইঙ্গিত রয়েছে। পূর্ববর্তী আয়াতে বলা হয়েছিলো “মিউ ওয়ালিএও অলা নাসির'__ সেখানেও একবচন ব্যবহৃত হয়েছে অর্থাৎ সম্বোধিত হয়েছেন রসুলপাক স.। কারণ তিনি সর্বাধিক জ্ঞানী, সকল জ্ঞানের আধার তাই তাকে লক্ষ্য করে সকল মানুষের প্রতি বিবৃত হয়েছে আল্লাহ্র অমোঘ ঘোষণা । এভাবে আয়াতের ধারাবাহিকতার সঙ্গত অর্থ হবে এরকম-_হে মানব সম্প্রদায়! তোমরা কি জানো না যে, ভূমন্ডল ও নভোঃমন্ডলের এক$ফ আধিপত্য আল্লাহ্র । তিনি সকলকিছুর উপর সর্বশক্তিমান । তিনি যেমন অভিপ্রায় করেন, তেমনিই নির্দেশ দান করেন। এসব জেনে শুনেও তোমরা কি অবিশ্বাসকে আকড়ে ধরে থাকবে? ওই সমস্ত অভিশপ্তদের মতো আচরণ করবে--যারা তাদের নবী হজরত মুসাকে এমনও বলেছিলো, হে মুসা! তোমার আল্লাহকে আমাদের প্রত্যক্ষগোচর করাও । শেষ বাক্যে জানানো হচ্ছে__ বিশ্বাসের বদলে অবিশ্বাসকে যে স্বাগত জানায়, সে হারিয়ে ফেলে সরল পথ। সুতরাং ভীত হও । এই নসীহতটি গ্রহণ করো এবং এমন প্রশ্ন করতে উদ্যত হয়ো না, যাতে করে সরল পথ থেকে বিচ্যুতি অবশ্যস্তাবী হয়ে পড়ে। বাগবী বলেছেন, উহুদ যুদ্ধের অবসান হলো-__মুসলমানেরা তখনও বহন করে চলেছেন পরাজয়ের তাজা গ্রানি। তখন কতিপয় ইহুদী হজরত হোজায়ফা এবং হজরত আম্মারকে ডেকে বললো, যদি তোমরা সত্য পথে থাকতে তবে কখনই পরাজয় হতো না। তোমাদের এখন উচিৎ আমাদের ধর্মমত গ্রহণ করা। কারণ আমাদের পথই সঠিক পথ । তাদের এই চরম হঠকারী উক্তির প্রেক্ষিতে অবতীর্ণ হলো নিমের আয়াত। তাফসীরে মাযহারী/২২৫ রি ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ২২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।