Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

গর্হিত উক্তির প্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়েছে । কোনো কোনো ভাষ্যকার এর শানে নুজুল সম্পর্কে বলেছেন, অংশীবাদিরা বললো আমরা তো আপনার প্রতি প্রত্যয়শীল হবোই না, যতোক্ষণ না আপনি আকাশে আরোহন করবেন আর আপনার আকাশারোহনও আমাদের নিকট বিশ্বাসযোগ্য হবে না যদি না আপনি সেখান থেকে একটি কিতাব আমাদের জন্য নিয়ে আসেন। সেই কিতাব আমরা অধ্যয়ন করবো। মুশরিকদের এই উক্তির প্রেক্ষিতে এই আয়াতটি নাজিল হয়েছে। মুজাহিদ থেকে ইবনে জারীর বর্ণনা করেছেন, কোরাইশরা একবার রসুল পাক স. এর নিকট বললো, আপনি সাফা পাহাড়টি স্বর্ণে রূপান্তিত করে যদি দেন, তবে আমরা ইমান আনবো । রসুল পাক স. এরশাদ করলেন, আল্লাহ্‌ ইচ্ছে করলে একাজ তো অবশ্যই সন্ভব কিন্তু মনে রেখো এর পরেও যদি তোমরা ইমান গ্রহণে অস্বীকৃত হও, তবে তোমাদের অবস্থা হবে বনীইসরাইলদের আসমানী খাদ্য অবমাননা করার মতো । (আকাশ থেকে খাদ্যরূপী “মান্না' 'সালওয়া” অবতীর্ণ হতো তাদের প্রতি, সে খাদ্যকে অবজ্ঞা করে শুকরে পরিণত হয়েছিলো তারা) । মুশরিকদের এই ঘটনাটি এই আয়াত নাজিলের কারণ । সুদ্দী বলেছেন, অবিশ্বাসীরা রসুল স. কে বলেছিলো, আপনি আল্লাহ্‌ পাককে ডেকে আনুন আমরা তাকে নিজ চোখে দেখে ইমান গ্রহণ করবো। অবিশ্বাসীদের একথার প্রেক্ষিতে এই আয়াত অবতীর্ণ হয়েছে। বাগবী আরও বলেছেন, অবিশ্বাসীরা রসুল পাক স. কে বলেছিলো, আপনি আল্লাহ্‌ ও তার ফেরেশতাদেরকে আমাদের বিরুদ্ধে দীড় করান, না হলে আমরা ইমান আনবো না। আবুল আলীয়া থেকে সুদ্দী আরও বর্ণনা করেছেন-_ _এক ব্যক্তি রসুল পাক স. কে উদ্দেশ্য করে বললো, বনী ইসরাইলের পাপের প্রায়শ্চিত্ত যেরকম নির্ধারিত রয়েছে, আমাদের পাপের বেলায় সেরকম নির্ধারণ থাকলে ভালো হতো । রসুল পাক স. বললেন, আল্লাহপাক তোমাদের জন্য যে পদ্ধতি নির্ধারণ করেছেন সেটাই উত্তম। বনী ইসরাইলদের বিধান ছিলো-_ কেউ পাপে লিপ্ত হলে, সে কথা তার ঘরের দরোজায় লিপিবদ্ধ হয়ে যেতো । তখন ওই ব্যক্তিকে তার পাপের কাফ্ফারা দিতে হতো। এভাবে সে আখেরাতের শাস্তি থেকে রেহাই পেয়ে যেতো । কিন্তু তার জাগতিক লাঞ্থনা কখনোই ঘুচতো না। আর কাফ্ফারা না দিলে আখেরাতের শাস্তি হতো আরও বেশী কঠোর। আল্লাহপাক তাদের চেয়ে তোমাদেরকে অধিক করুণাভাজন করেছেন। যেমন তিনি এরশাদ করেছেন, 'কেউ যদি গোনাহ্‌ করে অথবা তার নফ্সের প্রতি জুলুম করে-_অতঃপর আল্লাহ্পাকের নিকট ক্ষমাপ্রার্থনা করে, তবে তারা আল্লাহ্পাককে পাবে ক্ষমাপরবশ ও দয়ালু রূপে ।' পাচ ওয়াক্ত তাফসীরে মাযহারী/২২৪ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।