Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

প্রধানত আদেশ বা নিষেধ সূচক বিধানের ক্ষেত্রে কার্ষকর হয়। বিজ্ঞপ্তিমূলক কোনোকিছুর ক্ষেত্রে রহিত করনের বিধান প্রযোজ্য নয়। অধিকাংশ আলেম “নান্সাধ' শব্দের 'নুন' এবং “সিন' অক্ষরে জবর দিয়ে পাঠ করেছেন। ইহার অর্থ-_- উচ্ছেদ করা বা রহিত করণ। এভাবে অর্থ দাড়াবে-_ আমি কোনো আয়াত উচ্ছেদ করি। ক্বারী ইবনে আমর শব্দটির 'নুন' অক্ষরে পেশ এবং 'সিন' অক্ষরে জের সহযোগে পাঠ করেছেন। তার পাঠানুযায়ী আয়াতের অর্থ দাড়াবে এরকম-আমি আপনাকে (রসুল মোহাম্মদ স. কে অথবা হজরত জিব্রাইলকে) কোনো আয়াত মনসুখ (রহিত) করার নির্দেশ দান করেছি। “আও নুনসিহা' অর্থ মিশ্রিত হতে দিলে। আল্লামা ইবনে কাসীর এবং আবু আমর শব্দটির প্রথম 'নুন' অক্ষরে ও “সিন এ জবর সহযোগে পাঠ করেছেন। তাদের পাঠভঙ্গী অনুযায়ী আয়াতের অর্থ দীড়াবে__কোনো আয়াতের বিধান আমি নেপথ্যে স্থিত করি, কিন্তু তার আবৃত্তি অবশিষ্ট রাখি। এভাবে “নাসেখ' শব্দটির অর্থ হবে উঠিয়ে নেয়া অথবা আমি সেই আয়াত লওহে মাহফুজের আড়ালে রেখে দিই (পরিত্যাগ করি) অর্থাৎ আপনার প্রতি অবতীর্ণই করি না। এমতাবস্থায় “নান্সাখ' অর্থ হবে অবতীর্ণ করার পর রহিত করা বা উঠিয়ে নেয়া এবং 'নুনসিহা' শব্দটির অর্থ হবে অবতীর্ণই না করা। অন্য কারীগণ 'নুনসিহা' শব্দটির প্রথম নুন অক্ষরে পেশ এবং সিন অক্ষরে যের সহযোগে পাঠ করেছেন। এই উচ্চারণভঙ্গী অনুযায়ী শব্দটির অর্থ হবে অপসূৃতি বা বিস্ৃতি। এভাবে আয়াতের অর্থ দীড়াবে আমি কোনো আয়াতকে আপনার মন থেকে মুছে দিই। হজরত আবু উমামা বিন সহল বিন হানিফ থেকে বর্ণিত হয়েছে, কতিপয় সাহাবী একরাতে নামাজ পাঠ করছিলেন। তারা একটা সুরা তেলাওয়াত করার চেষ্টা করছিলেন। কিন্তু কিছুতেই মনে করতে পারছিলেন না। প্রভাতে তারা রসুল পাক স. এর খেদমতে হাজির হয়ে ঘটনাটি জানালেন । তিনি স. এরশাদ করলেন, ওই আয়াতগুলোর আবৃত্তি এবং বিধান উঠিয়ে নেয়া হয়েছে। “তাহা হইতে উত্তম কিংবা তাহার সমতুল্য কোন আয়াত আনয়ন করি'__ একথার অর্থ আমি যখন কোনো আয়াতের বিধান রহিত বা বিলোপ করি, অথচ তার চেয়ে সহজসাধ্য কল্যাণকর কিংবা অধিক পূর্ণ তামন্ডিত আয়াত অবতীর্ণ করি। আবার কখনও রহিত আয়াতের অনুরূপ অন্য আয়াত প্রতিষ্ঠিত করি। তুমি কি জানো না যে, আল্লাহ্‌ সর্ববিষয়ে সর্বশক্তিমান__ এই প্রশ্নটির অর্থ_ হে নবী! আপনিতো অবশ্যই জানেন যে, আল্লাহ্‌ সকল বিষয়ে সর্বশক্তিমান । সম্বোধিত ব্যক্তির জ্ঞানকে অধিকতর স্পষ্ট করে তোলাই এরকম প্রশ্নরীতির উদ্দেশ্য । এই আয়াত থেকে কোনো কোনো আলেম কতিপয় সূত্র আবিষ্কার করেছেন। সেগুলো হচ্ছে ১. স্থলাভিষিক্তকরণ ব্যতিরেকে মনসুখ (রহিত) হয় না। ২. রহিত বিধান অপেক্ষা অধিকতর কঠোর বিধান পুনঃ স্থাপিত হয় না। ৩. হাদিস দ্বারা তাফসীরে মাযহারী/২২২ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ২২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।