Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

সুরা বাকারা £$ আয়াত ১০৬,১০৭ /5105274578%3855870558 ০ ৬১এএএেক ঠ৫০255684 ০9১50501982 7 আমি কোন আয়াত রহিত করিলে কিংবা বিস্মৃত হইতে দিলে তাহা হইতে উত্তম কিংবা তাহার সমতুল্য কোন আয়াত আনয়ন করি। তুমি কি জান না যে, আল্লাহ্‌ সর্ব বিষয়ে সর্বশক্তিমান? 7 তুমি কি জান না, আকাশমন্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহেরই? এবং আল্লাহ্‌ ছাড়া তোমাদের কোন অভিভাবক নাই এবং সাহায্যকারীও নাই। 'নাস্খুন' শব্দের অর্থ দু'রকমের__একটি অর্থ হচ্ছে অনুলিপি করা বা নকল করা। যেমন, 'নাস্থুল কিতাব' অর্থ পুস্তকের অনুলিপি । নাসৃখুন এর দ্বিতীয় অর্থ হচ্ছে মুছে ফেলা, অপসারণ করা বা রহিত করা । যেমন বলা হয় “নাসাখাত শামৃসুজ্জিল্লা' (সূর্যকিরণ ছায়াকে অপসারণ করেছে)। এই আয়াতে নাস্থুন শব্দটির ছ্িতীয় অর্থ গ্রহণ করতে হবে। আভিধানিক ব্যাখ্যা এরকমই । কিন্তু আল্লাহপাকের কালামে নাস্খুন (রহিতকরণ) সাধিত হয় কয়েকটি পদ্ধতিতে__ ১. কোনো আয়াতের তেলাওয়াত রহিত অথচ বিধান বলবৎ আছে, যেমন ব্যভিচারের শাস্তির বিধান জারি আছে অথচ সে আয়াতের পাঠ রহিত হয়েছে। ২. বিধান রহিত হয়েছে অথচ তেলাওয়াত চালু আছে। যেমন আত্মীয়-স্বজনের প্রতি অসিয়ত করার আয়াত এবং সেই আয়াত যেখানে নারীদের ইদ্দত পালনের সময়সীমা এক বছর বলা হয়েছে। ৩. যে আয়াতের তেলাওয়াত ও বিধান দুটিকেই মুছে ফেলা হয়েছে, যেমন বলা হয়েছে সুরা আহ্যাব সুরা বাকারার মতোই দীর্ঘ ছিল। কিন্ত পরে তার অধিকাংশ আয়াতের পাঠ ও বিধান উচ্ছেদ করা হয়েছে। একথাও জেনে রাখা প্রয়োজন যে, যে সকল আয়াতের বিধান রহিত হয়েছে তা দু'ধরণের। ১.উচ্ছেদকৃত বিধানের স্থলে অন্য বিধান কার্যকর করা-_যেমন মিরাসের বিধানের দ্বারা অসিয়তের বিধান অবলোপন করা হয়েছে। অন্য স্থানে স্বামীর মৃত্যুর পর ইদ্দত পালনের এক বছর সময়সীমা মুছে ফেলে তদস্থলে চার মাসের মেয়াদ কার্যকর করা হয়েছে। ২. পূর্ববর্তী বিধান রহিত হওয়ার পর নতুন কোনো বিধান জারী না হওয়া। যেমন ইসলামের প্রাথমিক পর্যায়ে মেয়েদেরকে পরীক্ষা করে মুসলমান করা হতো। পরে এই বিধান রহিত করা হয়। রহিতকরণ . তাফসীরে মাযহারী/২২১ |11111.011100119.0011

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।