ইহুদীরা বলতো, তোমাদের ধর্ম যদি আমাদের ধর্মের চেয়ে উৎকৃষ্টতর হতো, তবে অবশ্যই আমরা তা মেনে নিতাম। তাদের ভূল ধারণার অপনোদনার্থে অবতীর্ণ হলো নিম্গের আয়াত__ সুরা বাকারা £ আয়াত ১০৫ » ঙার্দি ০1 ৯1০৮৩ ১৮1)এাদ ৮৫৪ 5৯ 28:৮৯ ১002৮ :35058৩13584568000584895 ৯1১1 ৫1 ৬০৪ 2৫ ০পাজশা পেত ৮০,৯৮১ ৯৮৮১৩ 95514019074545-254558555 [7 কিতাবীদের মধ্যে যাহারা সত্য প্রত্যাখ্যান করিয়াছে তাহারা এবং অংশীবাদিগণ ইহা চাহে না যে, তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের প্রতি কোন কল্যাণ অবতীর্ণ হউক । অথচ আল্লাহ্ যাহাকে ইচ্ছা নিজ অনুকম্পার জন্য বিশেষরূপে মনোনীত করেন এবং আল্লাহ্ মহা অনুগ্রহশীল। নন্দিত অভিলাষ প্রকাশার্থে আরবীতে *ওয়াদ্দু* শব্দটি ব্যবহৃত হয়। এই শব্দ ব্যবহারের মাধ্যমে আয়াতে বলা হয়েছে যে, আহলে কিতাবদের মধ্যে অবিশ্বাসী ও অংশীবাদী তারা এটা চায় না যে, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক। এখানে খইর (কল্যাণ) শব্দের মর্ম হবে ওহী (প্রত্যাদেশ)। এভাবে আয়াতের প্রকৃত অর্থ হবে, হে বিশ্বাসীরা! কাফের ও মুশরিকেরা তোমাদের প্রতি হিংসা পোষণ করে । আর তারা এটাও চায়না যে তোমাদের প্রতি প্রত্যাদেশ অবতীর্ণ হোক। শেষ বাক্যে বলা হয়েছে, আল্লাহপাক যাকে ইচ্ছা আপন অনুকম্পার জন্যে বিশেষরূপে মনোনীত করেন এবং আল্লাহ্ মহা অনুগ্রহশীল। এখানে রহমত (অনুকম্পা) শব্দটির মর্ম হবে নবুয়ত। এই নবুয়ত আল্লাহপাক যাকে ইচ্ছা তাকেই দান করে থাকেন। এই বিশেষ দানকে এখানে ফজল" শব্দের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। ওই অনুগ্রহ বা দানের নাম “ফজল' যা বিনা কারণে প্রদান করা হয়। অংশীবাদীরা বলভো, মোহাম্মদ স. তীর সাথীদেরকে একেক বার একেক রকম নির্দেশ দেন। একবার আদেশ দেন, পরমুহূর্তে জারী করেন নিষেধাজ্ঞা । এতে প্রমাণিত হয় প্রত্যাদিষ্ট কোনো কিছু নয় বরং তিনি নিজের মনগড়া কথাই বলে থাকেন। মুশরিকদের এই অপবিশ্বাসের বিরুদ্ধে অবতীর্ণ হলো-__ তাফসীরে মাযহারী/২২০ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।