৮. গঈনের ইদগমের উদাহরণ হচ্ছে_ ওয়া মাইয়াবৃতাগি গইরল ইসলাম। ৯. কৃফ এর ইদগমের দৃষ্টান্ত এরকম- আদরাকাহুল গারাকুক্লা । ১০. কাফ এর দৃষ্টান্ত হচ্ছে_ ইন্নাকা কুনতাবিনা। ১১.লাম এর দৃষ্টাত্ত_ জায়াল্লাকুম । ১২. ওয়াও এর নিয়ম- ইল্লাহুউউয়াল মালাইকাহ্। ১৩. গোল হা এর দৃষ্টাত্ত- ইন্নাহ্ হুয়া। ১৪.ইয়া এর ইদগম এরকম-_ নুদিইইয়ামুসা । বর্ণিত বর্ণগুলোর মধ্যে সন্ধি করা শুদ্ধ হলেও এর সঙ্গে রয়েছে আরো কিছু নিয়ম। যেমন “তা' অক্ষরটি পাশাপাশি লিপিবদ্ধ হলেও একটি যদি উত্তম পুরুষ এবং অন্যটি যদি মধ্যম পুরুষ জ্ঞাপক হয় তবে সন্ধি হবে না। যেমন কুনতুতুরবা - এখানে “তা' বর্ণ দু'টি ইদগম না হয়ে ইজহার হবে (পৃথক পৃথক ভাবে স্পষ্ট উচ্চারিত হবে)। আবার পাশাপাশি উল্লেখিত দু'টি বর্ণের প্রথমটি তানবীন অথবা তাশদীদ যুক্ত হলেও ইদগম হবে না । যেমন, ওয়াসিউল আলীম, ছুম্মা মিকৃদ । দু্টান্ত হিসেবে আরো বলা যায়, লা ইয়াহ্জু'নকা কুফ্রুন-_ এখানে “কাফের' পূর্ব অক্ষর 'নুন' ইখফার অক্ষর। তাই আবু আমের এক্ষেত্রে সন্ধি করেননি । সন্ধিবিরোধী আরো একটি দৃষ্টান্ত হচ্ছে_ প্রথম শব্দের শেষ অক্ষর হজফ বিশিষ্ট (মাহ্জুফ) হলেও ইদগম হবে না। এ সকল ক্ষেত্রে হজফের কারণেই এক জাতীয় দু'টি অক্ষর পাশাপাশি অবস্থান নিতে পেরেছে। যেমন, ইয়াবতাগি গইরাল ইসলাম-- এখানে মুল শব্দটি ছিলো “ইয়াবৃতাগি' ইয়াকু কাজিবা- মূলে ছিলো “ইয়াকুন।' আরেকটি দৃষ্টান্ত এরকম- “ইয়াখলু লাকুম', যা মূলে ছিলো “ইয়াখুলু' । -এই শবগুলোর ক্ষেত্রে কারী আবু আমের ইদগম ও ইজহার উভয় ব্যবস্থাকেই সিদ্ধ রেখেছেন। আরেকটি ব্যতিক্রমী দৃষ্টান্ত হচ্ছে_ “আলি লুত।" অধিকতর শুদ্ধ বিধান হচ্ছে, এ ক্ষেত্রে ইদগম সিদ্ধ । কারী আবু আমেরের অভিমত হচ্ছে - "হুয়া" শব্দের হা বর্ণটি যদি পেশ যুক্ত হয় এবং তারপর যদি ওয়াও বর্ণটি আসে তবে ইদগম হবে । যেমন- হুয়া ওয়া মাইইয়া"মুরু বিল আদূলি। -এসকল অবস্থায় ইদগম করা না করা সম্পর্কে মতানৈক্য দৃষ্ট হয়। তবে ইদগমের বর্ণনাবলী সমধিক শক্তিশালী । কেউ কেউ বলেছেন, “মালিক' এবং “মা-লিক' এর অর্থ এক-ই। যেমন ফারিহীন এবং 'ফা-রিহিন', 'হাজিরিন' এবং “হা-জিরিন'। প্রকৃত কথা হচ্ছে, সন্ত্াধিকারী হিসেবে ব্যবহৃত “মা-লিক' শব্দটি “মালিক' শব্দ থেকে গঠিত হয়েছে। আরবী ভাষায় প্রবাদ রয়েছে “মা-লিকুদ্দার' অর্থ “রব্বুদ্দার' (গৃহের সত্বাধিকারী)। মালিক শব্দের অর্থ রাজা বা সম্রাট- যা গঠিত হয়েছে মূল্ক শব্দটি থেকে। “মালিক' এবং “মা-লিক'_ এই দু'রকম উচ্চারণই আল্লাহ্্পাকের বিশেষণ রূপে সুবিদিত। কাজেই কেবল মালিক উচ্চারণটি সর্বজনমান্য বলা যায় না। কেউ কেউ অনীক মা ||| 2|100118.007
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।