Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

একটি সুযোগ পেয়ে গেলো । তারাও তখন কদর্থে রসুলপাক স. এর প্রতি শব্দটি প্রয়োগ করতে শুরু করলো। এই নিয়ে তারা নিজেদের মধ্যে হাসাহাসি করতো (তাদের প্রতি আল্লাহ্র অভিশম্পাত)। একবার হজরত সা'দ বিন মুআজ তাদের এই অসৎ উদ্দেশ্যের বিষয়টি জানতে পারলেন। তিনি তখন ইহুদীদেরকে এই মর্মে হুশিয়ার করে দিলেন যে, আর যদি কখনো রসুলপাক স. এর উদ্দেশ্যে তোমাদেরকে এই শব্দটি প্রয়োগ করতে শুনি, তবে তোমাদের গর্দান উড়িয়ে দেবো। তারা বললো, তোমরা যে বলো! এই ঘটনার প্রেক্ষিতে অবতীর্ণ হলো নিম্নের আয়াত_ সুরা বাকারা $ আয়াত ১০৪ 219479658075541725557795-6 77 হে বিশ্বাসীগণ! “রায়েনা' বলিও না, বরং “উন্জুরনা' বলিও, ও শুনিয়া রাখ, সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য মর্মস্তদ শাস্তি রহিয়াছে। আল্লাহপাক ইমানদারদের নির্দেশ দিচ্ছেন, তোমরা এখন থেকে “রয়েনা বোলো না, বোলো “উন্জুরনা"। উন্জুরনা অর্থ, আমাদের প্রতি কৃপাদৃষ্টি নিক্ষেপ করুন, দয়া করে আমাদের নিবেদন শ্রবণ করুন অথবা একটু অপেক্ষা করুন এবং আমাদেরকে ক্ষণিক অবকাশ দিন, যেনো আমরা আপনার বক্তব্য হৃদয়ঙ্গম করতে পারি। 'ওয়াসমায়ু' অর্থ শুনে রাখো। অর্থাৎ রসুলপাক স. এর পক্ষ থেকে তোমাদের প্রতি যে নির্দেশ জারী করা হয, তা শ্রবণ করো ও অনুগত হও। এরকমও অর্থ হতে পারে যে, তার স. পবিত্র সংসর্গে উপবেশন করে এমনভাবে তার বক্তব্য শ্রবণ করো যেনো দ্বিতীয়বার প্রশ্ন করার প্রয়োজন অবশিষ্ট না থাকে। শেষে বলা হয়েছে, 'ওয়ালিল কাফিরিনা আজাবুন আলীম' (সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য নির্ধারিত রয়েছে মর্মভ্তদ শাস্তি) এখানে সত্যপ্রত্যাখ্যানকারী বলে বিশেষভাবে ওই সকল ইহুদীকে নির্দিষ্ট করা হয়েছে, যারা রসুলপাক স. কে অপসম্বোধন করতো । ইহুদীদের একদল ছিলো মুসলমানদের মিত্র। তারা মুসলমানদেরকে বলতো, তোমরা মহানবী স. এর প্রতি আস্থাশীল হও । তোমাদের মঙ্গল হবে। প্রত্যুত্তরে মুসলমানেরা বলতো, তবে তোমরা অনাস্থা স্থাপন করে বসে আছো কেনো? ||||॥.|100118,00|| অক্পীর মমহার/২১৯

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।