সুরা বাকারা ঃ আয়াত ১০৩ 5 ঈর্টল 69230488255 [2 যদি তাহারা বিশ্বাস করিত ও সাবধান হইয়া চলিত তবে নিশ্চিতভাবে তাহাদের প্রতিফল আল্লাহের নিকট অধিক কল্যাণকর হইত, যদি তাহারা জানিত! _ যদি তারা বিশ্বাস করতো ও সাবধান হয়ে চলতো-__ একথার অর্থ যদি তারা রসুলপাক স.এর প্রতি ইমান আনতো এবং অবাধ্যতা ও যাদু পরিত্যাগ করতো । এরকম করলে তারা লাভ করতো তাদের উত্তম কর্মের বিনিময় বা সওয়াব ৷ আয়াতে উল্লেখিত “মাসুবা' শব্দটির অর্থ প্রত্যাবর্তন । সৎকর্মপরায়ণেরা সতকর্মের বিনিময়ের প্রতি প্রত্যাবর্তন করে। তাই ওই বিনিময়কে সওয়াব বলে আখ্যায়িত করা হয়। তবে নিশ্চিতভাবে তাদের প্রতিফল আল্লাহ্র নিকট অধিক কল্যাণকর হতো-__ একথার অর্থ আত্মাকে বিক্রয় করে যে যাদু বা কুফ্রীকে তারা ক্রয় করেছে, তার চেয়ে বিশ্বাস এবং সাবধানতা (ইমান ও তাকওয়া) অধিক কল্যাণকর । আল্লাহ্পাকই কল্যাণদাতা ৷ তাই এখানে বলা হয়েছে, “মিন ইনদিল্লাহ্' (আল্লাহ্র পক্ষ থেকে কল্যাণ)। কল্যাণের নিরহ্কুশতা প্রকাশের জন্যই এখানে কল্যাণবিরোধী বস্ত্র বা যাদুর কথা উল্লেখ করা হয়নি। যাদুর বিপরীতার্থক রূপে নয়, ইমান ও তাকওয়ার অবিসংবাদিত শ্রেষ্ঠত্ব বুঝানোই এখানে উদ্দেশ্য । শেষে বলা হয়েছে, 'লাও কানু ইয়া'লামুন' (যদি তারা জানতো)। একথার অর্থ, যদি তাদের এই জ্ঞান থাকতো যে, আল্লাহপাকের দেয়া পুণ্যফলই সর্বোৎকৃষ্ট, তবে তারা ইমান গ্রহণ করতো । সাবধানতা অবলম্বন করতো । ইবনে মুনজির বলেছেন, রয়েনা অর্থ, মনোযোগ আকর্ষণ করা । সাহাবায়ে কেরাম এই শব্দটির মাপ্যমে রসুলপাক স. এর মনোযোগ আকর্ষণ করতেন । রয়েনা' বলে তারা বুঝাতে চাইতেন, ইয়া রসুলাল্লাহ্ আমাদের কথা মনোযোগ সহকারে শুনুন । অথবা আমাদের আবেদন দয়া করে গ্রহণ করুন। কিংবা আপনি আমাদের শিক্ষা ও সংশোধনের নিমিত্তে যা আজ্ঞা করেছেন, তা অধিকতর সহজবোধ্য করে দিন। বা বিষয়টি আমাদেরকে বুঝবার অবকাশ দিন। আরবী অভিধানানুসারে “রয়ি' শব্দের অর্থ, অন্যের কল্যাণ রক্ষণাবেক্ষণ করা। অপর পক্ষে ইহুদীদের ভাষায় রয়েনা একটি জঘন্য গালি। তাদের কাছে শব্দটির প্রকৃত অর্থ, “ইসমা লিমা লা সামিয়তা'। অর্থাৎ শোনো- আল্লাহ্ করুন তুমি শুনতে না পাও (অর্থাৎ তোমার শ্রুতি অকার্যকর হোক)। কেউ কেউ বলেছেন, শব্দটি সম্ভবত 'রওয়ানাত' থেকে এসেছে । যার অর্থ, নির্বোধ। ইহুদীরা যখন শুনলো মুসলমানেরা রসুলপাক স. এর উদ্দেশ্যে শব্দটি ব্যবহার করেন, তখন তারা অবসান» |||॥.1]1100|18,00]
— পৃষ্ঠা ২১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।