পরিচ্ছন্নতা লাভ করে, তবে তা লতিফা সমূহের নূরে রঞ্জিত থাকবে । কৃচ্ছসাধন ও ইসমে আজমের বদৌলতে অন্তিম সময়ে সে এমনভাবে আকাশে উড়াল দেবে যেনো মনে হবে একটি আলোকোজ্জ্বল শুভ্র তারকা অনস্তে উধাও হয়ে গেলো। তখন তাকে লক্ষ্য করে এ সম্বোধনটি বিঘোষিত হবে, “ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রব্বিকি রদ্বিয়াতাম্মারদিয়্যা ফাদ্ধখুলি ফী ইবাদি ওয়াদ খুলি জান্নাতি €হে প্রশাস্ত প্রবৃত্তি, পারস্পরিক প্রসন্নতার প্রেক্ষিতে তোমার প্রতিপালকের প্রতি প্রত্যাবর্তিত হও এবং আমার বিশেষ বান্দাদের পর্যায়ভূত হয়ে বেহেশতে প্রবেশ করো)। নফসের প্রাথামিক পর্যায়টি ছিলো অপরিচ্ছন্ন। সেই প্রবৃত্তি আধ্যাত্মিকতার রঞ্রনস্পর্শে লাভ করে পবিত্রতার উদ্থান। রসুলপাক স. এরশাদ করেছেন, মূর্খতা বা কৃফরীতে যে শ্রেষ্ঠ, ইসলাম গ্রহণের পরে সেই শ্রেষ্ঠ । হজরত আবু হোরায়রা থেকে হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম । শেষে বলা হয়েছে, “ইহুদীরা যদি জানতো! কতো নিকৃষ্ট বস্তুর বিনিময়ে তারা তাদের আত্মাকে বিক্রয় করেছে।' আগের বাক্যটিতে বলা হয়েছে, “আর তারা নিশ্চিতভাবে জানতো যে, যে কেউ তা ক্রয় করে, পরকালে তার কোনো অংশ নেই" পরক্ষণেই বলা হয়েছে, “যদি তারা জানতো? প্রশ্ন উঠতে পারে, এখানে এরকম পরস্পরবিরোধী বাক্য ব্যবহৃত হলো কেনো? এর জবাবে কেউ কেউ বলেছেন, তারা আমল করতো নিজ জ্ঞানানুসারে। ওই জ্ঞান ছিলো তাদের স্বভাবজ বুদ্ধি নির্ভর। আর যেটা তারা জানেনা সেটা হচ্ছে, আখেরাতের প্রকৃত বাস্তবতা । আমার জবাবটি এরকম-__ জ্ঞান দু'রকম-_- ১. অস্থিরতাতাড়িত জ্ঞান, অন্তরের বহিরাৰরনের সঙ্গে যা সম্পর্কিত থাকে । এরকম জ্ঞান বাস্তবে বা বিশ্বাসে পরিণত হয় না। যেমন, ইহুদীরা রসুল পাক স. কে আপন সন্তানাপেক্ষা অধিক জানতো । অথচ ছিলো আনুগত্যবিমুখ। ব্যাপারটা যেনো পৃষ্ঠদেশে জ্ঞানভান্ডারবাহী গর্দভ। ২. যে জ্ঞানের অবস্থান অন্তরের অন্তস্থলে__-এই জ্ঞান অন্তরকে তমসাবিমুক্ত করে, অন্তরকে ভরে তোলে আলোকিত প্রশান্তিতে। আল্লাহ্র কালামে এসম্পর্কে এরশাদ হয়েছে, “তার বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই তাকে ভয় করে। আয়াতের শেষ বাক্যে এই জ্ঞানকে নির্দেশ করে বলা হচ্ছে “যদি তারা জানতো! মহানবী মোহাম্মদ স. বলেছেন, আলেম সম্প্রদায় উত্তরাধিকারী । তারা নভোবাসীদের সুহদ। জীবনাবসানের পর কিয়ামত পর্বত জলধির মৎস্যকূলও তাদের জন্য প্রার্থনারত থাকে । বর্ণিত দুই প্রকার জ্ঞানের অধিকারীদেরকে রসুলপাক স. চিহ্িত করেছেন এভাবে__ সৎ আলেমগণ আল্লাহ্্পাকের উত্তম বান্দা । আর অসৎ আলেমরা তার নিকৃষ্ট দাস। হজরত হাসান বসরী বলেছেন, এলেম (জ্ঞান) দু'ধরণের। এক ধরণের জ্ঞান থাকে অন্তরে । এজ্জানই কল্যাণবাহী। দ্বিতীয় প্রকারের জ্ঞান হচ্ছে মৌখিক (জবানী) জ্ঞান। এজ্জান মানুষের বিরুদ্ধে আল্লাহ্পাকের দলিল। হাদিস দু'টি আহওয়াজ বিন হাকিম থেকে বর্ণনা করেছেন দারেমী । তাফসীরে মাযহারী/২১৭ |11|11.011100119.0011
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।