করেছেন, এগুলো ইহুদীদের কল্পিত কাহিনী মাত্র । এগুলোর অস্তিত্ব রয়েছে কেবল তাদেরই পুস্তকে । সালেহী বলেছেন, ঘটনাটি যখন ভিত্তিহীন, তখন আয়াতের ব্যাখ্যার মধ্যে নিশ্চয়ই কিছু হেরফের ঘটবে । আর তা ঘটেছেও । তাই আলেমগণ এর বিশদ ব্যাখ্যার সূত্রে বলেছেন, যখন মোজেজা, কারামত ও যাদুর মধ্যে পার্থক্যরেখা নির্ণয় করার ব্যাপারটি দুরূহ হয়ে পড়লো। তখন আল্লাহপাক মানুষকে পরীক্ষা করার জন্যে দু'জন ফেরেশতা প্রেরণ করলেন যেনো তারা মানুষকে প্রকৃত তত্ব সম্পর্কে অবগত করায়; যার ফলে যাদু, কারামত ও মোজেজার পার্থক্য রেখা সকলের নিকট সুস্পষ্ট হয়ে পড়ে । যারা যাদু, মোজেজা ও কারামতের পার্থক্য নির্ণয়ার্থে যাদুবিদ্যা সম্পর্কে অবহিত হতে চাইতো, তারাই হতো আল্লাহ্ পাকের পছন্দনীয় । আর যাদের উদ্দেশ্য ছিলো এর বিপরীত, তারা পতিত হয়েছিলো কুফরীতে। ফেরেশৃতাছয় অপরিণামদর্শীতার বিষয়ে তাই প্রথমেই এভাবে সচেতন করে দিতেন যে, 'ইন্নামা নাহ্নু ফিত্নাতুন' (আমরা পরীক্ষা স্বরূপ)। সুতরাং তোমরা কুফরী (সত্যপ্রত্যাখ্যান) কোরো না। তারা আরও বলতেন, যাদুকর অমুক কর্ম করলে স্বামী-স্ত্রীর মধ্যে বিসম্বাদ সৃষ্টি হয়ে যায়। এরকম ব্যাখ্যা গ্রহণ করলে প্রমাণিত হয় যে, ফেরেশৃতারা সর্বাবস্থায় আনুগত্যশীল ৷ ফেরেশতাগণ যে নিম্পাপ সে কথাও এভাবে প্রমাণিত হয়ে যায়। বায়যাবী বলেছেন, জোহরা সম্পর্কে কিংবদত্তীটি ইহুদী সম্প্রদায়ের একটি কল্পকাহিনী। এই ইসরাইলী বিবরণটি হয়তো সলফে সালেহীনের জামানায় অনুপ্রবেশ করে থাকবে। আমি বলি, “মালাকাইনি' (ফেরেশ্তাদ্বয়) এর প্রকৃত অর্থ রূহ এবং কল্ব সহ আধ্যাত্মিক জগতের অন্যান্য লতিফা সমূহ । এখানে সেগুলোর মধ্যে মাত্র দু'টির উল্লেখ করা হয়েছে । কারণ, সংখ্যা বর্ণনা এখানে উদ্দেশ্য নয় । অথবা এমনও বলা যেতে পারে যে, আধ্যাত্মিক পথের পথিকগণের (সালেকগণের) নিকট এ দু'টি লতিফাই অধিক অনুধাবণীয়। এ অধিক অনুধাবনীয় লতিফা দু'টিকেই আত্মিক জগতের প্রতীক হিসেবে এ পথের পথিকরা গ্রহণ করবে । এভাবে জোহরা নাকী রমণীকে চিহিত করতে হবে নফস্ হিসেবে, যা ভূতচতুষ্টয়ের সমন্বয়ে সৃজিত । নারী যেভাবে ফেরেশৃতাদেরকে বিভ্রান্ত করেছে, ঠিক তেমনি নফসে আম্মারাও অসৎ কর্মের প্রতি প্ররোচিত করে, পদস্থলন ঘটায়। আল্লাহপাক অনুপম প্রজ্ঞার দ্বারা আত্মিকজগতের লতিফা সমূহকে নফ্সের সাথে মিলিত করে দিয়েছেন। দিয়েছেন পরস্পরের প্রতি প্রেম ও আসক্তি । তাই নফ্সের প্রতি প্রেমাসক্ত হয়ে জ্যোতির্ময় লতিফাগুলো তমসাবৃত হয়েছে। বিস্মৃতি প্রবল হয়েছে। ছিন্ন হয়েছে আল্লাহ্পাকের স্মরণের সূত্র । প্রজ্ববলিত হয়েছে কামনা, বাসনার লেলিহান শিখা । এই অগ্নিকুক্তকেই মনে করতে হবে বাবেলের সেই অগ্নিকূপ। এরপর মৃত্যু । মৃত্যুর পর কিয়ামত। তখন যদি তার মধ্যে সামান্য ইমানের নৃূরও থাকে, তবে অন্ধকারের বন্দীদশা থেকে নিষ্কৃতি পাবে। আর তার নফ্স যদি পৃথিবীতেই জফসীরে সাহার ৯৯ ||| 2|100118.00
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।