একদিন জোহরা নামী এক রূপসী রমণী তাদের নিকট এসে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ পেশ করলো। পারস্য অধিবাসী জোহরার রূপ দেখে মোহিত হয়ে গেলো হারুত ও মারুত। তার রূপাগ্নিতে আত্মাহুতি দানের জন্য প্রস্তুত হয়ে গেলো তারা । কিন্তু জোহরা তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলো। বললো, তোমরা প্রতিমা পূজা, মদ্যপান এবং আমার স্থামীকে হত্যা না করা পর্যন্ত আমাকে পাবে না। ফেরেশ্তাদ্য় তখন উন্াত্ত। তারা মদ্যপান, বিগ্রহবন্দনা, হত্যা, সবই করলো । তারপর লিপ্ত হলো ব্যভিচারে। আল্লাহপাক ব্যভিচারিনী জোহরাকে উক্কাপিন্ডে রূপান্তরিত করে দিলেন। হারুত ও মারুত দিনান্তে আকাশের দিকে উড়াল দিতে চাইলো । কিন্তু পারলো না। স্বভয়ে দেখলো তারা উড্ডয়ন ক্ষমতারহিত। তখন পৃথিবীতে ছিলেন হজরত ইদ্রিস আ.। হারুত মারুত তার সুপারিশ প্রার্থী হলো। আল্লাহ্পাকের নির্দেশ ঘোষিত হলো- শাস্তি অবধারিত, তবে এতোটুকু তোমাদের নির্বাচন করার অধিকার রয়েছে যে, শাস্তি ভোগ করবে কোথায়? পৃথিবীতে না পরবর্তী পৃথিবীতে । হারুত মারুত পৃথিবীর শাস্তিকেই মেনে নিলো। কারণ, এ শাস্তি একদিন শেষ হবে। কিন্ত আখেরাতের শাস্তি অনিঃশেষ । হারুত মারুতের শাস্তি এখনো চলছে। বাবেল শহরের অগ্নি প্রজ্ববলিত একটি কুপে তারা ঝুলস্ত অবস্থায় আগুনের আযাব ভোগ করে চলেছে। হজরত আলী থেকে ইবনে রওয়াহা ইবনে মারদুবিয়া বর্ণনা করেছেন__ রসুলপাক স. এরশাদ করেছেন, আল্লাহপাক জোহরার প্রতি অভিশম্পাত অবতীর্ণ করেছিলেন। তাই সে ফেরেশ্তাঘয়কে পরীক্ষায় ফেলেছিলো। আল্লাহ্পাকই সমধিক জ্ঞাত। আমি বলি, এ বিবরণটি খবরে ওয়াহেদ (একক বর্ণনা)। কোরআন পাকে এর সমর্থনসূচক ইঙ্গিত নেই। আর এসম্পর্কে যখন কিছু অসংলগ্ন বিবরণও রয়েছে তখন সুস্থ বিবেক সেগুলোকে সমর্থনযোগ্য বলে মনে করে না। যেমন রবিয়া বিন আনাস থেকে বর্ণিত হয়েছে-_ আল্লাহপাক জোহরাকে নক্ষত্রে রূপান্তরিত করেছিলেন, সে ইসমে আজম শিক্ষা করতো এবং আকাশে উড়তে পারতো । ওদিকে আবার হারুত মারুত ইসমে আজম জানা সত্তেও জোহরার শিক্ষক হয়েও নেমে এসেছিলো জোহরার সমান্তরালে । আবার এমনও বলা হয়েছে, জোহরা আকাশে উড়তে পারতো অথচ ফেরেশতাগণ হয়ে পড়লো উড্ডয়নক্ষমতারহিত ইত্যাদি। মোহাম্মদ বিন ইউসুফ সালেহী, তার 'সাবীলুল রাশাদ্' গ্রন্থে শেখ কামাল উদ্দীনের উদ্ধৃতি উল্লেখ করে বলেছেন, আলেমগন ঘটনাটিকে বিশুদ্ধ মনে করেন না। ওদিকে আবার তারা হজরত আলী এবং হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাসের বর্ণনাকেও সঠিক মনে করেন। শেখ কামাল উদ্দীন আরও বলেছেন, এ বিষয়ের সকল বর্ণনাগুলোই স্বকপোলকল্পিত বলেই মনে হয় । রসুলপাক স. এর বিশুদ্ধ ও অবিশুদ্ধ কোনো হাদিসের সঙ্গেই এগুলোর সম্পর্ক নেই। বরং তিনি স. এরশাদ তাফসীরে মাযহারী/২১৫ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।