ছোড়ার মতোই অনুপকারী ও অনিশ্চিত এবং কখনো কখনো ক্ষতিকারক । তবে দর্শন শিক্ষা করে তবে তা মাকরুহ হবে না, বরং বিষয়টি তখন হবে প্রশংসনীয় । একারণেই ইসলামী দার্শনিকগণ, গ্রীক দর্শন ও প্রাচ্যদর্শন শিক্ষা করেছিলেন। একথা মনে রাখা প্রয়োজন যে, শক্রকে ধ্বংস করতে হলে তার চিন্তা, আচরণ ও গতিবিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখা অপরিহার্য । উপকারশূন্য জ্ঞান দুই প্রকার ১. প্রকৃতিতত্ব বা এ ধরনের কোনো জ্ঞান নিছক কৌতুহল নিবারণ ছাড়া যার অন্য কোনো উপকার নেই । ২. ওই জ্ঞান যা আমল না করলে নিরর্থক বলে গণ্য হয়। আল্লাহপাক সর্বাধিক জ্ঞাত। তবে যাদুমন্ত্র, নাস্তিক্য দর্শন এ সকল বিদ্যা যে সম্পূর্ণতই নিষিদ্ধ সে সম্পর্কে কোনো দ্বিধা সন্দেহ নেই। _ হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস থেকে বাগবী এবং হজরত কাতাদা থেকে কালাবী হারুত ও মারুত ফেরেশ্তায় সম্পর্কে বিবরণ দিয়েছেন এরকম-_ পৃথিবীবাসীদের রাশি রাশি পাপ আকাশে উ্িত হচ্ছিলো । ফেরেশতারা সেসব দেখে বিশ্মিত ও ক্ষুন্ধ হতো। বলতো, মানুষ কতো অবাধ্য! কী অবলীলায় তারা তাদের প্রতিপালকের বিরুদ্ধে ক্রমাগত অবাধ্যতা প্রদর্শন করে চলেছে। আল্লাহপাক তখন বললেন, তোমরা যদি মানুষরূপে পৃথিবীতে অবস্থান করতে তবে তোমরাও গড়ে তুলতে পাপের পাহাড়। ফেরেশৃতারা বললো, ইয়া এলাহী, তুমি মহান, তুমি পবিভ্র। তোমার বিরুদ্ধাচরণ প্রদর্শন করতে আমরা অসমর্থ । আল্লাহ্ বললেন, তোমরা যাদেরকে সর্বাপেক্ষা উত্তম মনে করো, তাদেরকে নির্বাচন করো। ফেরেশ্তারা নির্বাচন করলেন হজরত হারুত, মারুত এবং আজরাঈলকে। আল্লাহপাক তাদের সন্ত্বাভ্যত্তরে জ্বালিয়ে দিলেন কামতাড়নার অগ্নি। তারপর নির্দেশ দিলেন, পৃথিবীতে বসবাস শুরু করো । মানুষের সমস্যাবলী সমাধানে দায়িত্নিষ্ঠ হও। মনে রেখো অংশীবাদীতা, অবৈধ শোণিতপাত, ব্যভিচার এবং মদ্যপান তোমাদের জন্য নিষিদ্ধ। নির্দেশিত ফেরেশ্তাত্রয় নেমে এলেন পৃথিবীতে । থাকর্তব্য সম্পাদনে মনোযোগী হলেন তারা । হজরত আজরাঈল একদিন অনুভব করলেন তার দেহাভ্যস্তর দগ্ধীভৃূত হচ্ছে কামাগ্নির উত্তাপে। তিনি তৎক্ষণাৎ তওবা করলেন আল্লাহপাকের দরবারে। ক্ষমাপ্রার্থী হয়ে বললেন, হে আমার আল্লাহ্! তুমি দয়া করে আমাকে আকাশে উঠিয়ে নাও। আল্লাহপাক তার প্রার্থনা গ্রহণ করলেন। হজরত আজরাঈল কামদহনের প্রায়শ্চিত্য স্বরূপ দীর্ঘ চল্লিশটি বছর সেজদাবনত হয়ে রইলেন। এখন পর্যস্ত তিনি অনুতাপ জর্জরিত এবং নতশির। হারুত ও মারুত সারাদিন মানুষের প্রশাসনিক কাজকর্ম দেখাশুনা করতেন । রাতে চলে যেতেন আকাশে । এভাবেই দিন কেটে যাচ্ছিলো । এক মাস যেতে না যেতেই বিপদগ্রস্থ হয়ে গেলো তারা । পড়ে গেলো আল্লাহ্ পাকের মহা পরীক্ষায়। তাফসীরে মাহা৯৪ ||||.8|100]119.001
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।