Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

যাদু শিক্ষার্থীদেরকে সদুপদেশ দিতো । আতা এবং সুদ্দী বলেছেন, যে সকল লোক তাদের সদুপদেশ মানতো না, ফেরেশতারা তাদেরকে বলতো, ঠিক আছে যাও। অমুক স্থানে বালুর উপরে প্রত্রাব করে দাও । নির্দেশমতো তারা সেখানে প্রস্রাব করতো, সাথে সাথে একটি উজ্জ্বল আভা সেখান থেকে বিচ্ছুরিত হয়ে আকাশের দিকে উঠে অদৃশ্য হয়ে যেতো। এই আলোকচ্ছটাই ইমান ও মারেফাত। এ আলো আকাশে উঠে যাওয়ার পর একটি ধুম্রাচ্ছন্ন কৃষ্ণ বস্তু অবতরণ করতো সেখানে । তারপর ওই বন্তরটি সেই ব্যক্তির কর্নবিবরের মধ্য দিয়ে দেহাভ্যন্তরে প্রবেশ করতো। ওই কৃষ্ণ বন্তটি ছিলো আল্লাহ্‌র গজব ও কুফরী। আমরা আল্লাহপাকের আশ্রয়প্রার্থী। আয়াতের আরেকটি ব্যাখ্যা এরকমও হতে পারে ষে, ফেরেশতাদ্য় ওই সব শিক্ষার্থীদেরকে বলতো আমরা তো পরীক্ষায় অবতীর্ণ । কাজেই তোমরা আমাদের মতো হয়ো না। যারা এ সদুপদেশ শুনতো না তাদেরকেই যাদু শিক্ষা দিতো ফেরেশতাঘ্বয়। আমি বলি, পরের ব্যাখ্যাটি যুক্তিসম্মত নয়। কারণ শয়তান কখনও সদুপদেশ দেয় না। লোকেরা হারুত ও মারুতের মাধ্যমে এমন যাদু শিক্ষা করতো যার দ্বারা স্থামী- স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হতো। আল্লাহ্‌র নির্দেশ ব্যতীত কোনো কার্যই সংঘঠিত হয় না। একথাটিই স্বতঃসিদ্ধ। যাদু ক্রিয়ার ব্যাপারটাও তাই । সে কথাটিই এখানে এভাবে স্মরণ করিয়ে দেয়া হয়েছে। অথচ আল্লাহ্‌র নির্দেশ ব্যতীত তারা কারো কোনো ক্ষতি সাধন করতে পারতো না। আল্লাহ্পাকই শ্রষ্টা__ভালোমন্দ সকল বস্ত্র এবং তাদের প্রতিক্রিয়ার । তার অভিপ্রায় ও শক্তির আনুকুল্য না পেলে কোনো কারণ, নীতি কিংবা প্রচেষ্টা ফলবতী হয় না। কার্যকারণ নীতি হচ্ছে আল্লাহ্র বিধান। এই বিধান বাস্তবায়ন হওয়া না হওয়া সম্পূর্ণতই তার অভিপায় ও নির্দেশের প্রতি নির্ভরশীল । তারা যা শিক্ষা করতো তা তাদের ক্ষতি সাধন করতো এবং কোনো উপকারে আসতো না- একথার মাধ্যমে এ ইঙ্গিত পাওয়া যায় যে, যে সকল বিদ্যা উপকারী নয় সে সকল বিদ্যা শিক্ষা করা মাকরুহ্‌। একারণেই রসুল পাক স. তার প্রার্থনায় বলতেন, হে আমার আল্লাহ! আমি উপকারশূণ্য জ্ঞান থেকে তোমার আশ্রয় কামনা করি। জ্ঞাতব্যঃ প্রকৃতি বিজ্ঞান, অংক শাস্ত্র অথবা দর্শন যে বিদ্যাই হোক না কেনো উপকারবিহীন হলে তা অর্জনীয় হতে পারে না। যে বিদ্যা ইসলামের ভিত্তিকে ধ্বংস করে ইসলামের বিশ্বাস ও বিধানের বিরুদ্ধে দন্ডায়মান হয়, সে সকল বিদ্যা হারাম । তবে ইসলামী চিন্তা ও ইসলামের বিধান প্রবিধানের সমর্থক, সহায়তাকারী হিসাবে যে সকল বিদ্যা রয়েছে সেগুলো শিক্ষা করা মোস্তাহাব। বরং কখনো কখনো ওয়াজিব । যে কোনো শিক্ষা হোকনা কেনো তার বৈধাবৈধতা নির্ভর করবে উদ্দেশ্য ও পরিণতির উপর। দর্শন শাস্ত্রের ভিত্তিও দৃঢ়নিবদ্ধ নয়। দর্শনচর্চাকে যতো গভীরই মনে করা হোকনা কেনো শেষ পর্যন্ত ব্যাপারটা অন্ধকারে টিল ॥||||| 81110018001 এমসীল সাক ২১০

— পৃষ্ঠা ২১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।