কার্ধকর করতে হবে। আল্লাহপাক এরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো মুসলমান নর-নারীকে অন্যায়ভাবে কষ্ট দেয় সে অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে । রসুলপাক স. এরশাদ করেছেন, যার হাত ও রসনা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, সেই প্রকৃত মুসলমান । বালাম ইবনে বাউর হজরত মুসা আ. এর বিরুদ্ধে বদদোয়া করেছিলো। সে তার হাত ও জিহবাকে ক্ষতিকর কাজে নিয়োজিত করেছিলো । বর্ণিত হাদিসের প্রেক্ষিতে সে মুসলমান বলে গণ্য নয়। সুরা আরাফে তার সম্পর্কে বিশদ বর্ণনা রয়েছে। উল্লেখিত হয়েছে। এই প্রসঙ্গান্তর হয়তোবা যাদু বিষয়ক এই আলোচনারই ধারাবাহিকতা অথবা অন্য এক ধরনের অধিকতর শক্তিশালী যাদুর দৃষ্টান্ত । হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস বলেছেন, বাবেল শহরটি কৃফায় অবস্থিত । কেউ কেউ বলেছেন, দেমাউন্দ পাহাড়কে বাবেল বলে। এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হয় যে, অন্যান্য আসমানী এলেমের মতো যাদুও আসমানী এলেম । যা আল্লাহ্পাকের পক্ষ থেকে পরীক্ষার উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছে। কারণ, আল্লাহপাক যেমন হেদায়েতকারী, তেমন গোমরাহ্কারীও । কেউ হয়তো এরকম প্রশ্ন উাপন করতে পারে যে, আল্লাহ্পাক যাদু নিষিদ্ধ করেছেন, তাহলে তিনি যাদু অবতীর্ণ করবেন কেনো? এর জবাব হচ্ছে, আল্লাহ্র অবতীর্ণ সকল বিষয় শরিয়তের বৈধতার আওতায় নয়। শরিয়তের বিধানই পালনীয় । আসল কথা হচ্ছে, আল্লাহপাক দুই ফেরেশতার মাধ্যমে যাদুবিষয়ক পরীক্ষা সম্পন্ন করেছেন। তাদের একজন ছিলো হতভাগ্য আর অন্যজন ছিলো সৌভাগ্যবান। যে হতভাগ্য সে যাদু শিক্ষা করেছে এবং আল্লাহ্পাকের সঙ্গে কুফরী করেছে। আর যে সৌভাগ্যবান সে যাদু থেকে নিজেকে মুক্ত রেখেছে এবং ইমানের প্রতি অটল থেকেছে । আবার দুজনে একথাও প্রচার করেছে যে, যাদু নিষিদ্ধ এবং যাদু থেকে নিষ্কৃতি পাওয়ার উপায়ও বলে দিয়েছে দু'জনই । “অমা উনজিলা' বাক্যের মা শব্দটি না সূচক। একথার মাধ্যমে ইহুদীদের বাক্য,যাদুবিদ্যা আসমান থেকে অবতীর্ণ হয়েছে__ এর প্রতিবাদ করা হয়েছে। এমতাবস্থায় আয়াতের অর্থ দীড়াবে আল্লাহপাক ফেরেশতাদের প্রতি যাদু অবতীর্ণ করেননি । এই ব্যাখ্যার প্রেক্ষিতে “মা উনজিলা' কথাটি “মা কাফারা সুলাইমান" (সুলায়মান সত্যপ্রত্যাখ্যান করেনি) এর সঙ্গে সম্বদ্ধিত হবে। আর 'বি বাবিলা' (বাবেল শহরে) কথাটি সম্বন্ধিত হবে “ইউআল্লিমুনান্নাস' (তাহারা মানুষকে যাদু শিক্ষা দিতো) এর সঙ্গে। বাবেল শহরের লোকেরা হারুত ও মারুত ফেরেশতাদ্য়ের কাছ থেকে যাদুবিদ্যা শিক্ষা করতো । ফেরেশতাদ্বয় তাদেরকে নিরুৎসাহিত করতো । বলতো তোমরা যাদু শিখো না, শিখলে কাফের হয়ে যাবে। কারণ যাদু কুফরী অথবা যাদুর পরিণতি কুফরী। কোনো কোনো তাফসীরকার বলেছেন, ফেরেশতাছয় অক্গীরে মাহা৯২ ||||,8100118,00
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।