এমনকি মৃত্যুমুখেও পতিত হয়। যাদুপ্রভাবিত ব্যক্তি চলে যায় জ্বিনের আওতায় । তার দৃষ্টি ও শ্রুতি হয়ে পড়ে বিপর্যস্ত, বিকৃত, অসংলগ্ন । যেমন ফেরাউনের যাদুকরেরা ফেরাউন ও উপস্থিত সকল দর্শককে লাঠি ও রশিকেই সর্পরূপে দেখিয়েছিলো। যাদু হচ্ছে মানুষের উপর আল্লাহ্পাকের একটি পরীক্ষা । স্বীকার করতে হবে। একথাও বিশ্বাস করতে হবে যে, যাদুচর্চা কৃফরী। তাই নিষিদ্ধ । শায়েখ আবুল মনসুর বলেছেন, এরকম বলা ঠিক নয় যে, যাদুই মূলতঃ কুফরী । আগে দেখতে হবে যাদুর ধরণ ধারণ কী। যদি তাতে শরিয়তবিগর্হিত বিষয় থেকে থাকে তবে তা নিঃসন্দেহে কুফরী; অন্যথায় নয়। ইমাম শাফেয়ী বলেছেন, যাদু একটি বিশ্ঘয়কর ব্যাপার- যার প্রভাবে বাস্তব কল্পনায় এবং কল্পনা বাস্তবে ব্প নেয়। সুস্থ লোক হয়ে পড়ে অসুস্থ। হত্যাকান্ড পর্যস্ত সংঘটিত হয় যাদুর প্রভাবে এবং তখন কেসাসও (খুনের বদলে খুন) অবধারিত হয়ে পড়ে। ইমাম শাফেয়ীর বক্তব্যে এ বিষয়টি সুস্পষ্ট হয়ে পড়ে যে, কিছু কিছু যাদু কুফরী এবং কিছু কিছু যাদু কৃফরী নয় । মাদারেক গ্রন্থে রয়েছে, যে যাদু কুফরী তা শিক্ষা করাও কৃফরী। যারা এরকম শিক্ষা করবে-__ হানাফী মাজহাবের মতানুসারে তাদেরকে হত্যা করতে হবে। যাদুর অনুরাগী যারা তাদের উপর হত্যার বিধান বলবৎ করা যাবে না। বরং তার উপর প্রযোজ্য হবে মুরতাদ (ধর্মত্যাগীদের) বিধান । যে যাদু মূলতঃ কুফর নয় কিন্তু মানুষের জন্য ক্ষতিকর, সেই যাদুর চর্চায় নিয়োজিত নারী পুরুষের উপর প্রয়োগ করতে হবে রাহাজানির বিধান। যাদুকর তওবা করলে তার তওবা গৃহীত হবে- সে যাদু কুফরী অথবা অকুষরী যাই হোক না কেনো। যারা বিধান দিয়েছেন, যাদুকরের তওবা গৃহীত হবে না__তারা ভুল বলেছেন। কারণ, কোরআনে উল্লেখ রয়েছে, ফেরাউনের যাদুকরেরা তওবা করে হজরত মুসার একনিষ্ঠ অনুসারী হয়েছিলেন । আমি বলি, আল্লাহপাক যাদুকে সম্পূর্ণতই কুফরী বলেছেন। এই আয়াতে সে কথাই বলা হয়েছে। জন্য এক আয়াতে এসেছে, অবশ্যই তারা বুঝে নিয়েছিলো যে, যে ব্যক্তি যাদু ক্রয় করেছে তার জন্য আখেরাতে কোনো অংশ নেই-__সুতরাং একথাটি স্বতঃসিদ্ধ যে, যাদু যে প্রকারেরই হোকনা কেনো তা ইমানের শর্ত বিরোধী । কাজেই যাদু অবিশ্বাস বা কুফর। কুফর ছাড়া শয়তান সন্তরষ্ট হয় না। সন্তষ্ট না হলে কারো বশীভূতও হয় না। আর শয়তানের প্রভাব ব্যতিরেকে যাদুও কার্যকর হয় না। তাই কিছু যাদু কৃফরী, কিছু কুফরী নয় (ইমাম শাফেয়ী এবং আবুল মনসুর যেমন বলেছেন) -__ এরকম ধারণা সঠিক নয়। তারা হয়তো৷ মনে করেছেন, এরকম যাদু হওয়াও সম্ভব যার শব্দাবলী এবং কর্মকান্ড অবিশ্বাসবিমুক্ত। _ জ্ঞাতব্যঃ তন্ত্র্ত্র বা ইসমে আজম দ্বারা যদি কেউ কোনো লোককে অন্যায়ভাবে হত্যা করে, কিংবা দৈহিক অথবা আর্থিক ক্ষতিসাধন করে, সে কাফের না হলেও অবশ্যই ফাসেক। তার উপর রাহাজানির (ছিনতাইকারীর) শাস্তি || 91]100]1 8.0] অপার মবযরী২১১
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।