নিলেই সিংহাসনের নিম্নদেশ থেকে চোখ ধাধানো আলোকচ্ছটা বিকিরিত হতো যা সহ্য করার ক্ষমতা তার ছিলো না। খনন শেষে লোকেরা দেখতে পেলো সেই সিন্দুকটি । শয়তান বললো, ওই সিন্দুকে যা রয়েছে, তার দ্বারাই হজরত সুলায়মান জ্বিন পরী পশুপাখি সবকিছুকে বশীভূত রাখতেন_ একথা বলেই অদৃশ্য হয়ে গেলো শয়তান । চতুর্দিকে একথা প্রচারিত হয়ে গেলো, হজরত সুলায়মান ছিলেন যাদুকর । ইহুদীরা যাদুর কাগজপত্রগুলো পেয়ে যাদুচর্চা শুরু করে দিলো। তাই পরবর্তী ইহুদীদের অধিকাংশই যাদুকর ॥ শেষনবী মোহাম্মদ স. যখন আবির্ভূত হলেন, তখন আল্লাহপাক কোরআনপাকের মাধ্যমে হজরত সুলায়মানকে যাদুর অপবাদ থেকে নিষলুষ ঘোষণা করলেন। বললেন, ওয়ামা কাফারা সুলাইমানু (সুলায়মান সত্য প্রত্যাখ্যান করেনি)। আমি বলি, একথাটি স্পষ্ট যে, হজরত সুলায়মান যা পুঁতে রেখেছিলেন তা ছিলো যাদুর বই। শয়তান আকাশে ওৎ পেতে ফেরেশতাদের যে কথোপকথন শুনে এসে জ্যোতিষীদেরকে বলতো- সেগুলো যাদু ছিলো না। বহু বৎসর গত হওয়ার পর সেগুলোর কোনো কার্যকারিতাও অবশিষ্ট ছিলো না। কালাবী বলেছেন, শয়তান যাদু, তেলেসমাতির বইগুলো আসফ বিন বরখিয়ার ভাষায় লিপিবদ্ধ করে হজরত সুলায়মানের জায়নামাজের নিচে পুঁতে রেখেছিলো । হজরত সুলায়মান সে সম্পর্কে জানতেনই না। তার ইন্তেকালের পর শয়তান বইগুলো বের করে মানুষকে বললো, দেখো! সুলায়মান এগুলোর মাধ্যমে তোমাদেরকে বশীভূত করে রাখতো। মানুষের মধ্যে ধারা ছিলেন বিজ্ঞ ও সতকর্মশীল, তারা বলে উঠলেন, তওঁবা-তওবা। হজরত সুলায়মান কিছুতেই এরকম ছিলেন না। কিন্তু অধিকাংশ মানুষ শয়তানের প্রতারণায় মুগ্ধ হলো। তারা যাদুর বই গুলোকেই জ্ঞানবিদ্যার ভান্ডার বলে মনে করলো এবং তার ব্যাপক চর্চা শুরু করে দিলো । ছুড়ে ফেলে দিলো নবীরসুলগণের আনীত আসমানী কিতাব। তারা বিশ্বাস করতো, হজরত সুলায়মান ছিলেন প্রসিদ্ধ যাদুকর । তাদের অপবিশ্বাসের বিরুদ্ধেই এই আয়াতে বিঘোষিত হয়েছে, সুলায়মান সত্যপ্রত্যাখ্যান (কুফরী) করে নাই। সেহের বা যাদুকে এই আয়াতে কুফরী বলে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ বলা হয়েছে যাদু প্রকৃতপক্ষে কৃফরী। আর হজরত সুলায়মান সহ সকল নবীগণই কুফরী থেকে পবিত্র । পরক্ষণেই বলা হয়েছে, কিন্তু শয়তানেরাই সত্য প্রত্যাখ্যান করেছিলো (ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু)। কারী ইবনে আমর, হামজা এবং কাসায়ী 'লা কিন্না' শব্দটি তাশদীদবিহীন অবস্থায় এবং “শায়াতিন' শব্দের নুন বর্ণে পেশ সহযোগে পাঠ করেছেন। অন্য কারীগণ লাকিন্না এর নুন তাশদীদযুক্ত অবস্থায় এবং শায়াতিন শব্দের নুন হরফে জবর দিয়ে পাঠ করেছেন। যাদু (সেহের) এমন একটি চর্চিত বিদ্যা যা মানুষকে শয়তানের নিকটবর্তী করে। শয়তান যাদুকরদের বশীভূত হয় এবং তাদেরকে সাহায্য করে। যাদু মানুষের মনে ও শরীরে এমন প্রভাব বিস্তার করে যার ফলে মানুষ রোগাক্রান্ত হয়, অসি মক ৯০ || ||||2|100118,00
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।