Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

পৃথিবী একটি আলম । বিশ্বসমূহের তুলনায় পৃথিবী যেনো সুবিস্তীর্ণ প্রান্তরে রক্ষিত একটি তস্ত্ররী (পিরিচ)। হজরত কাব আহবার বলেছেন, আলম সমূহের সংখ্যা এবং আল্লাহপাকের সৈন্যসংখ্যা আল্লাহ্‌পাক ছাড়া অন্য কারো জানা নেই। কেউ কেউ বলেছেন, জ্ঞানসম্পন্ন সৃষ্টিকুলের নাম আলম | যেমন, মানুষ, ফেরেশতা ও জ্বিন। অন্যান্য সৃষ্টি এদের অধীন। আর রহমানীর রহীম (পরম দাতা ও দয়ালু) ঃ$ কোরআন পাঠকগণ এখানে বিরামস্থলে মৃদু উচ্চারণকে সিদ্ধ রেখেছেন। এ আয়াতটির মাধ্যমে প্রতীয়মান হয় যে, বিসমিল্লাহির রহমানির রহীম সুরা ফাতিহার অংশ নয়। যদি হতো তবে "আর রহমানীর রহীম" বাক্যটি পুনরাবৃত্ত হতো না। আর অকারণ পুনরাবৃত্তি একটি অসুন্দর ব্যাপার। এরকম দুর্বল বর্ণনাভঙ্গি ভাষাবিদগণের নিকট অনভিপ্রেত । কেউ কেউ বলেছেন, “রব্বিল আলামীনের' কারণ স্বরূপ “আর রহমানীর রহীম' উল্লেখিত হয়েছে (কেনো তিনি বিশ্বসমূহের প্রভু? উত্তর হচ্ছে- এ কারনে যে, তিনি রহমান ও রহীম)। মালিকি ইয়াউমিদ্দিন(প্রতিফল দিবসের মালিক) $ ক্বারী আসিম, কাসাই এবং ইয়াকুবের পঠনে ব্যবহৃত হয়েছে “মা-লিক' ৷ অন্যান্য কারীগণ পড়েছেন “মালিক'। ব্বারী আবু ওমর পড়তেন “আর রহী ম্মালিকি ইয়াউমিদ্দির্। অর্থাৎ 'আর রহীমের' মীমকে তিনি মালিকির মীমের সঙ্গে সন্ধি করতেন। এভাবেই দুই হরকত বিশিষ্ট শব্দের সন্ধি প্রতিষ্ঠিত হয়। শর্ত হচ্ছে, শব্দ দু'টি হতে হবে সমুচ্চারিত অথবা সমুচ্চারণের নিকটবর্তী। বিস্তৃত বিবরণ এরকম - একজাতীয় দু'টি অক্ষর দু'টি শব্দের অভ্তিমে ও প্রারন্তে উল্লেখিত হলে সন্ধিবদ্ধ উচ্চারণ করা যায়। এরকম অক্ষরের সংখ্যা সতেরটি (অবশ্য কতিপয় ক্ষেত্রে ব্যতিক্রমও রয়েছে)। এই সতেরটি অক্ষর হচ্ছে -- বা, তা, ছা, হা, র, সিন, আঈন এবং আঈন থেকে ইয়া । এই সন্ধিবদ্ধতাকে ইদগম বলে। নিম্নে ক'টি উদাহরণ দেয়া হলো- ১. যাহাব্‌ বি সাময়িহিম- এখানে যাহাব এর 'বা' এবং বিসাময়িহিম এর “বা' পাশাপাশি বিদ্যমান থাকার কারণে সন্ধিসিদ্ধ উচ্চারণ হয়েছে। ২. গইরাধাতিশ্‌ শাউকাতিত্‌ তাকুনু লাকুম-_ এখানে “শাউকাত' এবং “তাকুনু' শব্দ দু'টিতে “তা' অক্ষরটি পাশাপাশি থাকার কারণে ইদগম হয়েছে। ৩. লা আব্রহ্হাত্তা- এখানে “আব্রহ্‌' শব্দটির শেষে এবং “হাত্তা' শব্দটির প্রথমে “হা' থাকায় ইদগম হয়েছে৷ ৪. ফাস্তাগ্ফার রব্বাহু- এক্ষেত্রে 'র' বর্ণটি পাশাপাশি থাকার কারণে যুক্তভাবে উচ্চারিত হয়েছে। ৫. ওয়া তারান্নাসু সুকারা- এটি “সিন' অক্ষরের ইদগমের উদাহরণ । . ওয়াত্তৃবিযূ য়ালা কুলুবিহিম_ এটি আঈনের ইদগমের একটি দৃষ্টান্ত । ৭. তায়রিফ ফি উজুহিহিম - এখানে ইদগম হয়েছে “ফা অক্ষরের । তাফসীরে মাযহারী/২১ রে ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।