Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

এরকম নয়। কেনোনা 'নাবাজা' (অগ্রাহ্য করা) শব্দটি রসুলের আগমনের সঙ্গে সম্পর্কিত। এভাবে “ওয়াস্তাবায়, এর অর্থ সীমাবদ্ধ হয়ে পড়ে । বরং পূর্ববর্তী আয়াতের “ওয়া লাম্মা জায়াহুম' (আর যখন তাদের নিকট আসলেন তিনি) এব সঙ্গে "ওয়াত্তাবায়ু' বাক্যটি সম্বন্ধিত হওয়াই সঙ্গত। “মা তাত্লুশশায়াতিন' শেয়তানেরা যা আবৃত্তি করতো) _ এখানে বাকভঙ্গিটি ব্যবহার করা হয়েছে বর্তমান কালের কিন্তু ঘটনাটি অতীত কালের। আরবী ভাষাভাধীদের নিকট এরকম বাকতঙ্গির ব্যবহার সুপ্রচলিত। এখানে আয়াতের বঙ্গানুবাদ করা হয়েছে এই রীতিতেই। যদি বর্তমান কালের বাকভঙ্গিটি গ্রহণ করা হয় তবে অর্থ দাড়াবে এরকম-_ হজরত সুলায়মানের রাজত্বকালে শয়তান যে বিদ্যার অনুসরণ করতো ইহুদীরা সেই বিদ্যারই অনুসরণ করে (করছে)। “আলা মুলকি সুলাইমান (সুলায়মানের রাজত্বকালে) _ একথার একটি অর্থ, তারা সেই বিদ্যারই অনুসরণ করতো যার সম্পর্কে শয়তানের ধারণা, হজরত সুলায়মানের রাজত্ব ওই বিদ্যার বলেই প্রতিষ্ঠিত ছিলো। এরকম অর্থ করলে পরবর্তী বাক্য (সুলায়মান সত্য প্রত্যাখ্যান করেনি) এর সঙ্গে একটি যোগসূত্র স্থাপিত হয়। “আলা' অব্যয়টির অর্থ “ফী' (মধ্যে) তে এরকমও গ্রহণ করা যায়। এরকম অর্থ গ্রহণ করলে “আলা মুলকি সুলাইমান' বাক্যের অর্থ হবে_ হজরত সুলায়মানের রাজত্বে (রোজত্বকালে)। এই পদ্ধতিটি সরল, যা অনু বাদে ব্যবহৃত হয়েছে। বাগবী থেকে বর্ণিত হয়েছে- সুদ্দী বলেছেন, জণাঁতে শয়তানেরা আকাশমার্গে আরোহণ করতো । এবং ফেরেশতামন্তলীর ভবিষ্যৎ কর্মসূচী সম্পকীয় আলোচনা শ্তনতো। সেসমস্ত আলোচনার সঙ্গে সত্যমিথ্যা মিশ্রিত করে তারা জ্যোভিষদেরকে জানাতো। জ্যোতিষেরা তা সাধারণ্যে প্রচার করতো । তাদের মধ্যে কেউ কেউ সেগুলোকে লিখে রাখতো । এভাবে বনী ইসরাইলদের মধ্যে এরকম অপবিশ্বাসু প্রতিষ্ঠিত হয়েছিলো যে, জ্বিনেরা অদৃশ্যের সংবাদ (গায়েব) জানে । হজরত সুলায়মান বিষয়টি অবগত হলে তাদের নিকট থেকে লিখিত বিষয়গুলো নিয়ে একত্রিত করে একটি সিন্দুকে আবদ্ধ করেন এবং সেটি পুতে রাখেন তার সিংহাসনের নিচে । এরপর হুকুম জারী করেন, জ্বিনেরা অদৃশ্যের সংবাদ জানে-_ একথা যেনো আর উচ্চারিত না হয়। যদি কেউ এরকম বলে তবে তার শরীর থেকে মস্তক বিচ্ছিন্ন করে দেয়া হবে। হজরত সুলায়মান ইন্তেকাল করলেন। তার সমসময়ের ইহুদী পন্ডিতেরাও মৃত্যুবরণ করলো। তাদের অনুসারীদের নিকট মানুষের আকারে শয়তান উপস্থিত হয়ে বললো, আমি তোমাদেরকে একটি গোপন ভান্ডারের সংবাদ বলে দিতে পারি, যা অধিকার করতে পারলে তোমরা সারা জীবন সুখে থাকবে । হজরত সুলায়মানের সিংহাসনের তলদেশ খনন করলে তোমরা ভান্ডারটি পেয়ে যাবে। লোকেরা সিংহাসনের নিচে খুঁড়তে শুরু করে দিলো। শয়তান দীড়িয়ে রইলো দূরে। সে সিংহাসনের নিকটবর্তী হতে পারতো না। নিকটবর্তী হওয়ার উদ্যোগ - ১৪ তাফসীরে মাযহারী/২০৯ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ২০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।