Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

আয়াতে উল্লেখিত “তারা' অর্থ ইহুদীরা এবং অঙ্গীকার অর্থ সেই অঙ্গীকার যাতে বলা হয়েছিলো, শেষনবী যখন আবির্ভুীত হবেন তখন আমরা তার প্রতি ইমান আনবো । “আও আকুল্লামা আহাদু' এই বাক্যাংশটিকে বারী আবু রেজা আতারেদী পড়েছেন, “আও আকুল্লামা উহিদু" (যখন অঙ্গীকার নেয়া হলো)। এই অঙ্গীকারের বিষয়টি অন্য আয়াতে বর্ণিত হয়েছে এরকম “ওয়া ইজ আখাজাল্লাহু মিসাকৃল্লাজিনা লাম্মা আতাইতুকুম মিন কিতাবিন আও হিকৃমাতিন ছুম্মা জায়াকুমুরসুলুম মুসাদ্দিকুল্লিমা মায়াকুম লা তু'মিনুন্না বিহি লা তানসুরুন্নাহু।' মূল অঙ্গীকার ছিলো তাদের নবীদের সঙ্গে। সঙ্গত কারণেই নবীর উম্মতেরাও এই অঙ্গীকারের অঙ্গীভূত। হজরত আতা বলেছেন, এখানে অঙ্গীকার বলতে ওই অঙ্গীকারকে বুঝানো হয়েছে, যা রসুলেপাক স. এবং মদীনার ইহুদীদের মধ্যে সম্পাদিত হয়েছিলো । ইহুদীরা এই মর্মে অঙ্গীকারাবদ্ধ ছিলো যে, যুদ্ধকালে তারা মুশরিকদেরকে সাহায্য করবে না। বনী কুরাইজা এবং বনী নাজির তাদের কৃত এই অঙ্গীকার ভঙ্গ করেছিলো। অন্য এক আয়াতে এ সম্পর্কিত বিবরণ রয়েছে এরকম- “তাদের মধ্য থেকে যারা আপনার সাথে অঙ্গীকার করেছে, অতঃপর কৃত অঙ্গীকার ভঙ্গ করেছে।' আরেক আয়াতে রয়েছে, তাদের একদল (অঙ্গীকার থেকে) পৃথক হয়ে গিয়েছিলো (ফারিকুমমিনহুম)। তাদের অধিকাংশই বিশ্বাস করে না_ একথার অর্থ, কোনো একটি বিশেষ অঙ্গীকার ভঙ্গ করা তাদের নিকট মামুলী ব্যাপার। তাদের অধিকাংশই তো আল্লাহ্‌র প্রতি এবং আল্লাহ্‌ কর্তৃক অবতারিত কিতাব তওরাতের প্রতি অবিশ্বাসী । সুতরাং যার বিশ্বাসই নেই, সে অঙ্গীকার ভঙ্গের পাপের ভয়াবহতা অনুধাবন করবে কিভাবে? যখন আল্লাহ্‌র নিকট থেকে কোনো রসুল আসেন-_ এখানে রসুল বলতে বুঝানো হয়েছে হজরত ঈসা আ. এবং হজরত মোহাম্মাদুর রসুলুল্লাহ স. কে। এদেরকে এবং এঁদের উপর অবতীর্ণ কিতাবকে অগ্রাহ্য করেছে ইন্থুদীরা। আর এঁদের প্রতি অবতীর্ণ কিতাবকে অগ্াহ্য করার অর্থ তওরাতকেও অগ্রাহ্য করা । তওরাতের নির্দেশ যদি তারা মান্য করতো, তবে সকল নবী এবং সকল কিতাবকে মান্য করতো । “যেনো তারা জানে না'_ একথার অর্থ তাদের ভ্রক্ষেপহীনতায় এ কথাটিই স্পষ্ট হয়ে উঠে যে, আল্লাহ্‌র কিতাবকে তারা কিতাব বলেই গণ্য করে না। তাদের সীমালজ্ঘনকে নির্দেশ করতেই এখানে উল্লেখিত হয়েছে, যেনো তারা জানেই না। ১ তাফসীরে মাযহারী/২০৭ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।