ব্বারীগণ পাঠ করেছেন জিব্রাইল (জীম এবং র তে জের দিয়ে এবং হামজা বাদে)। “ফাইন্নাহু নাজ্জালাহু আলা কৃলবিকা'_ এখানে “ফাইন্লাহ' শব্দের হু সর্বনামটি হজরত জিব্রাইলের সঙ্গে এবং 'নাজ্জালাহু' শব্দের হু সর্বনামটি কোরআন মজীদের সঙ্গে সম্বন্ধিত। আয়াতে বর্ণিত হয়েছে, আল্লাহ্র নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌছে দিয়েছে_ একথায় বুঝা যায়, কোরআন অবতরণের প্রকৃত স্থান হচ্ছে রসুলপাক স. এর কৃলব বা হৃদয়। তাই বলা হয়েছে, “আলা কৃলবিকা' (তোমার হদয়ে)। “বিইজনিল্লাহ্' (আল্লাহ্র নির্দেশে) _ একথার অর্থ, আল্লাহ্র নির্দেশে হজরত জিব্রাইল কোরআন অবতীর্ণ করেছেন। এই কোরআন পূর্ববর্তী আসমানী কিতাব সমূহের সমর্থক এবং বিশ্বাসীদের জন্য পথপ্রদর্শক ও শুভসংবাদ। এমতো ঘোষণার উদ্দেশ্য এই যে, ইহুদীদের সম্মুখে প্রকৃত সত্য স্পষ্ট করে দেয়া। একথা বলা যে, যে হজরত জিব্রাইলের শক্র সে ন্যায়নিষ্ঠার হস্তারক । হজরত জিব্রাইলকে অস্বীকার করার অর্থ, সকল আসমানী কিতাবের প্রতি অস্বীকৃতি । কেনোনা সকল আসমানী কিতাব হজরত জিব্রাইলের মাধ্যমেই অবতারিত হয়েছে। আর শেষ অবতারিত কিতাব আল কোরআান পূর্ববর্তী কিতাবগুলোর সমর্থক। কোনো কোনো তাফসীরকার বলেছেন, আয়াতের অন্তর্নিহিত বক্তব্য এই যে, হজরত জিব্রাইলকে যখন তারা শক্র মনে করে, তখন তাদের উচিত, ক্ষোভে, দুঃখে, অভিমানে মৃত্যুবরণ করা । এরকমও বক্তব্য হতে পারে যে, যেনো আল্লাহ্ জানিয়ে দিচ্ছেন, যে জিব্রাইলের শক্র, সে আমারও শত্রু । কিংবা আমি তার শক্র। ৯৮ নং আয়াতের শেষভাগে একথা স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে যে, আল্লাহ্ নিশ্চয় সত্যপ্রত্যাখ্যানকারীদের শত্রু । হজরত জিব্রাইল ও হজরত মিকাইল যদিও ফেরেশতা, তবুও তাদেরকে স্বতত্ত্রভাবে উল্লেখ করার কারণ এই যে, ফেরেশতামন্ডলীর মধ্যে তাদের বিশেষ সম্মান যেনো সুচিহনিত হয়। তাছাড়া ইহুদীদের আলোচনা ছিলো এ দু'জনকে ঘিরেই। একথাটিও এখানে পরিস্কার করে দেয়া হয়েছে যে, যে তাদের একজনের শত্রু, সে তাদের উভয়েরই শক্র এবং সে আল্লাহ্রও শত্রু । হাফ্স্, ইয়াকুব এবং আবু আমর মিকাইল শব্দটিকে পড়েছেন, মিকাল (হামজা এবং ইয়া ব্যাতিরেকে)। নাফে পড়েছেন, হামজা সহ এবং ইয়া বিহীন অবস্থায় । অন্য ক্বারীগণ পড়েছেন, মিকাঈল (হামজা ও ইয়া সহযোগে)। “ফাইন্রাল্লাহা আদুউদ্লিল কাফিরিন' (আল্লাহ্ নিশ্চয় সত্যপ্রত্যাখ্যানকারীদের শক্র) _ একথায় বুঝা যায়, আল্লাহ্র সঙ্গে তাদের শক্রতার মূল কারণ হচ্ছে কুফরী (সত্য প্রত্যাখ্যান)। আর একথাটিও বুঝতে বাকি থাকেনা যে, ফেরেশতামন্ডলী এবং রসুলগণের সঙ্গে শত্রুতা রাখাও কুফরী । ॥॥.111100118,00] কী মাযার ২০৫
— পৃষ্ঠা ২০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।