মতটি নির্ভরযোগ্য ৷ হজরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস থেকে সাঈদ বিন জোবায়ের এবং তার মাধ্যমে বাশির বিন শিহাব বর্ণনা করেছেন, এক ইহুদী রসুলপাক স. এর পবিত্র সংসর্গে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলো, হে আবুল কাসেম! আমরা আপনাকে পীচটি প্রশ্ন করবো। যদি আপনি সেগুলোর জবাব দিতে পারেন তাহলে বুঝবো আপনি সত্য নবী। প্রশ্নগুলো হচ্ছে_ ১. হজরত ইয়াকুব কোন বস্ত্রটি নিজের উপর হারাম করে নিয়েছিলেন? ২. নবীর আলামত কী? ৩. বস্ত্র ও বন্্রধ্বনির প্রকৃতি কী? 8. রমণীরা কখনো পুত্র কখনো কন্যা প্রসব করে_ কারণ কী? ৫. আপনার নিকট আসমানী সংবাদ বহন করে আনে কে? আল্লাহ্র পক্ষ থেকে আপনার সাথী কে? রসুলপাক স. সবগুলো প্রশ্নের জবাব দিলেন। শেষে যখন বললেন, আল্লাহ্র পক্ষ থেকে আমার সাথী হজরত জিব্রাইল, তখন ইহুদী বলে উঠলো, সে তো যুদ্ধবিগ্রহ এবং শাস্তি নিয়ে আমাদের নিকট আবির্ভূত হতো! আপনি যদি রহমত, সজীবতা ও বৃষ্টিবাহী মিকাইলের কথা বলতেন তবে ভালো হতো। সনদবিহীন অবস্থায় বাগবী বর্ণনা করেছেন, হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস বলেছেন, আবুল্লাহ্ বিন সুরিয়া ইহুদী ছিলো প্রসিদ্ধ পন্ডিত। সে একবার রসুল স. কে জিজ্ঞেস করলো, আকাশ থেকে কোন ফেরেশতা আপনার নিকট আসে? তিনি স. এরশাদ করলেন, হজরত জিব্রাইল। ইহুদী বললো, জিব্রাইলের বদলে মিকাইল এলে আমরা আপনার উপর ইমান আনতাম । জিব্রাইল বার বার আমাদের সাথে দুশমনি করেছে। সে আমাদের নবীকে বলেছে, বাদশাহ্ বখতে নসরের মাধ্যমে বায়তুল মাকদিস ধ্বংস হবে। ধ্বংসের সময়কাল পর্যস্ত সে বলে দিয়েছিলো । সেই ধ্বংস প্রতিরোধের জন্য আমরা একটি উপায় নির্ধারণ করেছিলাম । বখতে নসর যখন বালক, তখন তাকে হত্যা করার জন্য আমরা একজনকে পাঠিয়েছিলাম ৷ জিব্রাইল তখন বখতে নসরকে সাহায্য করেছিলো বলে আমাদের লোক তাকে হত্যা করতে পারেনি। সে আমাদের লোককে ফেরত পাঠিয়ে দিয়েছিলো । বখতে নসর বড় হয়ে যথাসময়ে বায়তুল মাকদিস ধ্বংস করে দিয়েছিলো । মুকাতিল বলেছেন, ইহুদীরা বলতো, আল্লাহ্পাকের পক্ষ থেকে জিব্রাইলের প্রতি নির্দেশ ছিলো, সে আমাদের মধ্য থেকে নবী নির্বাচন করবে । কিন্তু সে নির্দেশ ভঙ্গ করে অন্য গোত্রে নবী নির্বাচন করেছে। আমি বলি, শানে নুজুল সম্পর্কে বর্ণিত ঘটনা দু'টি সম্ভবতঃ এই আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বেই ঘটেছিলো । ইহুদীর সঙ্গে হজরত ওমরের বাক্যালাপ এবং রসুল স. এর সঙ্গে তাদের কথোপকথন, দু'টো ঘটনাই সঠিক । ইবনে কাসীর এই দু'ই আয়াতে (৯৭,৯৮) এবং সুরা তাহ্রীমে উল্লেখিত জিব্রাইল শব্দটিকে জবর যুক্ত 'জীম', জের যুক্ত 'র' এবং 'হামজা' বিহীন অবস্থায় জাবরীল উচ্চারণ করতেন। আবু বকর পাঠ করতেন 'জীম' ও 'র' তে জবর এবং হামজাতে জের দিয়ে জাব্রাইল। হামজা এবং কাসায়ীও অনুরূপ পাঠ করেছেন। কিন্তু তারা হামজার পরে “ইয়া উল্লেখ করেছেন_ জাবরাঈল। অন্য অসার মধ ২০৪ ||| ট|10018.007
— পৃষ্ঠা ২০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।