0 'যে কেহ আল্লাহের, তাহার ফেরেশতাগণের, তাহার রসুলগণের এবং জিব্রাইল ও মিকাইলের শক্র সে জানিয়া রাখুক, আল্লাহ্ নিশ্চয় সত্য প্রত্যাখ্যানকারীদের শক্র 1” 0 এবং নিশ্চয় আমি তোমার প্রতি স্পষ্ট নিদর্শন অবতীর্ণ করিয়াছি। সত্যত্যাগীগণ ব্যতীত অন্য কেহ তাহা প্রত্যাখ্যান করে না। হজরত ওমর ফারুক বলেছেন আমি আরজ করলাম, ইয়া রসুলাল্লাহ্! আমি ইহুদীদের নিকট থেকে এইমাত্র এলাম । এর মধ্যে দেখছি এ বিষয়ে আয়াত নাজিল হয়েছে। আমি আপনাকে বলার পূর্বেই আল্লাহপাক আপনাকে সব বলে দিয়েছেন। শা'বী পর্যন্ত হাদিসটির সনদ সহীহ্ । কিন্তু প্রকৃত ব্যাপার হচ্ছে শা'বীর সঙ্গে হজরত ওমরের সাক্ষাত ঘটেনি। হজরত ওমর থেকে সুদ্দীর মাধ্যমে ইবনে জারীরও এই হাদিসটি বর্ণনা করেছেন। হজরত ওমর থেকে কাতাদার মাধ্যমেও এরকম বর্ণিত হয়েছে। কিন্তু সনদ দু"টি কর্তিত। আব্দুর রহমান ইবনে আবী লায়লা থেকে অন্য বর্ণনাকারীর মাধ্যমে ইবনে আবী হাতেম বলেছেন, জনৈক ইহুদী হজরত ওমরের সঙ্গে সাক্ষাত করে বললো, তোমাদের নবী যে জিব্রাইলের কথা বলেন, সে আমাদের শক্র । হজরত ওমর তখন পাঠ করলেন, যে কেউ আল্লাহ্র, তার ফেরেশতা মন্ডলীর, তার রসুলগণের এবং জিব্রাইল ও মিকাইলের শক্র সে জেনে রাখুক আল্লাহ্ নিশ্চয় সত্যপ্রত্যাখ্যানকারীদের শক্র । (আয়াত ৯৮)। আব্দুর রহমান ইবনে আবী লায়লা বলেছেন, এই বর্ণনার মাধ্যমে বুঝা যায়_ আয়াতখানি যেনো হজরত ওমরের ভাষাতেই অবতীর্ণ হয়েছে। ইবনে জারীর বলেছেন, একমত্য এই যে, এই ঘটনাটি এই আয়াত অবতীর্ণ হওয়ার কারণ । বোখারীর মাধ্যমে হজরত আনাসের উক্তি বর্ণিত হয়েছে এরকম-- ইসলাম গ্রহণের পূর্বে হজরত আব্দুল্লাহ্ ইবনে সালাম একদিন তার জমিতে কৃষিকাজ করছিলেন । হঠাৎ তিনি শুনতে পেলেন রসুলুল্লাহ স. এদিকে এসেছেন। সংবাদ পেয়েই তিনি তার পবিত্র সাহচর্ষে উপস্থিত হলেন। বললেন, হে আল্লাহ্র রসুল! আমি আপনাকে এমন তিনটি প্রশ্ন করবো, যার জবাব নবী ছাড়া অন্য কারো জানা নেই। প্রশ্ন তিনটি হচ্ছে- ১.কিয়ামতের প্রথম নিদর্শন কী? ২. বেহেশতবাসীদের সর্বপ্রথম আহার্য বস্তু কী? ৩. সন্তান কখনো পিতার কখনো মাতার অবয়ব পায়_ এর কারণ কী? রসুলুল্লাহ স. এরশাদ করলেন, এইমাত্র ভ্রাতা জিব্রাইল আমাকে প্রশ্ন তিনটির জবাব জানিয়ে দিলেন। হজরত আব্দুল্লাহ্ ইবনে সালাম বললেন, ইন্ুদীরাতো জিব্রাইলকে শক্র মনে করে। রসুল স. তৎক্ষণাৎ 'যে কেহ জিব্রাইলের শক্র সে জেনে রাখুক'- এই আয়াত পাঠ করলেন। শায়েখ ইবনে হাজার আসকালানী বলেছেন, একথাটি সুস্পষ্ট যে, রসুলপাক স. ইহুদীদের ভ্রান্ত ধারণার অপনোদনার্থে এই আয়াত পাঠ করেছিলেন। কিন্তু এই আয়াত এই বিশেষ ঘটনাটিকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে বলে প্রমাণ পাওয়া যায় না। তার এই ॥॥.]110018.00] তমা মান ২০৬
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।