Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

পারলৌকিক জীবন অনন্ত, চিরস্থায়ী। অন্তহীন আখেরাতের তুলনায় পৃথিবীর জীবন যেনো চোখের পলক। সুতরাং পৃথিবীর হাজার বছর অথবা ততোধিক সময়ের কিইবা মূল্য। আল্লাহ্‌পাকের নিকট তাই পৃথিবীর স্থায়িত্ব গ্রহণযোগ্য কোনো বিষয়ই নয়। শান্তি দূর হওয়ার আরেকটি অর্থ, সৎকর্মশীলতার জন্য শাস্তি দূর হওয়া । সৎকর্মবিহীন আয়ু প্রকৃতপক্ষে শাস্তিকে দূর করে না, বরং বৃদ্ধি করে। আয়ু যতো বাড়বে পাপও ততো বাড়বে । তওবাবিহীন পাপাচার অধিক শাস্তিকে অবশ্যন্তাবী করে দেয়। আয়াতের শেষ কথাটি হচ্ছে, “ওয়াল্লাহু বাসিরূম বিমা ইয়া*মালুন (তাহারা যাহা করে আল্লাহ্‌ উহার দ্রষ্টা)। স্বারী ইয়াকুব “ইয়া'মালুন' শব্দটিকে “তা"মালুন' পড়েছেন। অন্য ক্ারীগণ ইয়া*মালুনই পড়েছেন। এখানে '“তাহারা' বলতে ইহুদীদেরকেই নির্দেশ করা হয়েছে। ইসাহাক ইবনে রহওয়াইহ্‌ তার মসনদ গ্রন্থে এবং ইবনে আবী শায়বা, ইবনে আবী হাতেম, ইবনে জারীর বিভিন্ন পদ্ধতিতে শা'বীর মাধ্যমে হজরত ওমর ফারুক থেকে এরকম বর্ণনা করেছেন_ হজরত ওমর ইহুদীদের নিকট যেতেন এবং তওরাতের আবৃত্তি শুনতেন। তিনি তখন আনন্দিত এবং বিস্ময়াভিভূত হয়ে বলতেন, এতো কোরআনপাকেরই সত্যায়ণ। একদিন হজরত ওমর ফারুক এরকম আবৃত্তি শুনছিলেন। তখন রসুল পাক স. সেখানে উপস্থিত হলেন। হজরত ওমর বললেন, আমি তোমাদেরকে আল্লাহ্‌র কসম দিয়ে বলছি, তোমরা তো ভালোভাবেই জানো যে, ইনি আল্লাহ্‌র রসুল! এক প্রবীণ ইহুদী বললো, হ্যা আমরা জানি ইনি আল্লাহ্‌র রসুল । হজরত ওমর বললেন, তাহলে তোমরা এঁর অনুসারী হচ্ছোনা কেনো? ইহুদী বললো, একারণেই আমরা তার অনুসরণ করিনা আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনার নিকট ওহী (প্রত্যাদেশ) নিয়ে আসেন কে? তিনি বলেছিলেন, হজরত জিব্রাইল। জিব্রাইল আমাদের শক্র। কারণ, সে নিয়ে আসে প্রলয় ও ধ্বংস! হজরত ওমর বললেন, তবে কোন ফেরেশতার সঙ্গে তোমাদের বন্ধত্? ইহুদী বললো, হজরত মিকাইলের সঙ্গে। কারণ, তিনি নিয়ে আসেন বৃষ্টি ও রহমত। হজরত ওমর আরো বলেছেন, পরে আমি একদিন তাদেরকে জিজ্ঞেস করলাম, আল্লাহপাকের নিকট তাদের মর্যাদা কী ধরনের ? সে বললো, একজন দক্ষিণে এবং একজন বামে অবস্থানকারী । _ জ্ঞাতব্যঃ হজরত আবু সাঈদ খুদরী থেকে হাকেম বর্ণনা করেছেন-- রসুলপাক স. এরশাদ করেন, আসমানবাসীদের মধ্যে আমার দু'জন উষীর রয়েছেন। একজন হজরত জিব্রাইল, অন্যজন হজরত মিকাইল। আর আমার পৃথিবীবাসী উষীর দু'জন হচেছন, আবুবকর ও ওমর । হজরত উম্মে সালমা থেকে হাসান পদ্ধতিতে তিবরানী বর্ণনা করেন- রসুলুল্লাহ স. বলেছেন, আসমানে দু'জন ফেরেশতা রয়েছেন-তাদের একজন কঠোরতার নির্দেশ দেন, অন্যজন নির্দেশ দেন নম্রতার। কঠোরতার নির্দেশ দানকারী ফেরেশতা হচ্ছেন, হজরত ॥॥.211100118,00] আসাদ মা ২০৯

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।