Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

শব্দটির সঙ্গে সাধারণভাবে তুলনামূলক সম্পর্কধারী। পার্থিব কিংবা অপার্থিব সৌন্দর্য প্রশংসিত হলে, ওই প্রশংসাকে “মাদাহ্‌' বলে। “হামদ' এর সঙ্গে 'আল' যুক্ত হয়ে সুনির্দিষ্ট শব্দটি গঠিত হয়েছে । প্রশ্ন উঠতে পারে- এই সুনির্দিষ্ট অবস্থাটি আবার কী রকম? একটি তো জাতিবাচক বিশেষণ যা সর্বজনবিদিত । আর অপরটি হচ্ছে সামষ্টিক প্রকাশ । সমষ্টিগতভাবে সকল প্রশংসাইতো আল্লাহ্‌্পাকের জন্যে। তিনি তার বান্দাগণের কার্য সমূহের শ্রষ্টা। তিনি বলেন, হে মানব সম্প্রদায়! তোমরা যা কিছু নেয়ামত পেয়েছো, সে সমস্ত আল্লাহ্র দিক থেকেই এসেছে। এতে এরকম ইঙ্গিত রয়েছে যে, আল্লাহপাক জীবিত, ক্ষমতাশালী, অভিপ্রায়াধিকারী ও শক্তির মালিক। একারণে তিনি সকল প্রশংসার অধিকারী । এর পরের শব্দটি হচ্ছে 'লিল্লাহ্‌' । “লিল্লাহ' এর অর্থ কেবল আল্লাহ্র ৷ 'লি' আল্লাহ শব্দটিকে সুনির্দিষ্ট করেছে। আরবী ভাষারীতি অনুযায়ী আলহামদুলিল্লাহ্‌ একটি পূর্ণ বাক্য- যার অর্থ হচ্ছে, সমস্ত প্রশংসা কেবলই আল্লাহ্র । এই বাক্যটির মাধ্যমে বান্দাদেরকে প্রশস্তি প্রকাশের প্রশিক্ষণ দেয়া হয়েছে। বাক্যের উহ্য অংশটিসহ পূর্ণ উদ্ধৃতি হবে .এরকম- “কুল আলহামদুলিল্লাহ্‌ (হে মানব সকল! বলো, সকল প্রশংসা কেবলই আল্লাহ্র) । এরকম বলা হলে পরবর্তীতে আগত “ইয়্যাকা না'বুদু'বাক্যটির সঙ্গে সামঞ্জস্য বিধান সম্ভব । যেহেতু না'বুদু কথাটির বক্তা বান্দা নিজেই। রব্বিল আ'লামীন £ অর্থ বিশ্বসমূহের প্রভৃপালয়িতা | “রব' শব্দের আরেকটি অর্থ সত্তাধিকারী । যেমন বলা হয়, “রব্বিদ দার'_ গৃহের সত্ত্াধিকারী । রব শব্দটি তরবিয়ত অর্থেও ব্যবহৃত হতে পারে। কোনোকিছুকে ক্রমপরিণতির দিকে পৌছানোর নাম তরবিয়ত। তরবিয়ত বা প্রতিপালনের গুরুত্ব বুঝানোর জন্যই এই শব্দটি ব্যবহৃত হয়েছে। যেমন বলা হয়, “খলিদুন সওমুন ওয়া যায়িদুন আদলুন |” “রব' শব্দটি আল্লাহ্‌ ব্যতীত অন্য কারো বেলায় প্রযোজ্য হতেই পারে না। আর বিশ্বজগত সমূহের উন্মেষ, স্থিতি এবং স্থায়িত্ব রবের (প্রভৃপালয়িতার) মুখাপেক্ষী । আ'লামীন (বিশ্বসমূহ) £ “আলম” (বিশ্ব) শব্দের বহুবচন (কোরআন এবং হাদিসে “আলম' শব্দের একবচনসুলভ ব্যবহার নাই)। ব্যবহারিক দিক থেকে আলামীনের একবচন হিসেবে "আলম" শব্দটি পরিদৃষ্ট হয় না। “আলম” বলতে ওই বন্তকে বুঝানো হয়- আলমের স্রষ্টা যার সম্পর্কে পূর্ণ পরিজ্ঞাত। যেমন সীল বলা হয় ওই বন্তরকে যার দ্বারা সীলমোহর করা হয়। সম্ভাব্য সকল কিছুকেই আলম নামে অভিহিত করা যায়। সকল সৃষ্টিই সন্তাব্য অস্তিত্ব মুমকিনুল ওজুদ)। তাই সকল সৃষ্টিকে আলম বলা যেতে পারে। ফেরাউন বলেছিলো, জগতের প্রভুপালক কে? হজরত মুসা আ. বলেছিলেন, তিনিই সারা জাহানের রব, যিনি নভোমন্ডল, পৃথিবী এবং এতোদুভয়ের সকল কিছুর সত্্াধিকারী । জগতের রয়েছে বহুতর বিন্যাস। তাই এখানে বহুবচনের ব্যবহারই সঙ্গত। ওয়াহাব বলেছেন, আল্লাহপাক আঠারো হাজার আলম সৃষ্টি করেছেন। তন্মধ্যে এ অকষসী সাহারা ২০ ||| || 2|100118,00

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।