সন্নিকটবর্তী হয়, তখন তাদেরকে আল্লাহ্পাকের সন্তোষ ও সম্মানসূচক সুসংবাদ দেয়া হয়। ফলে তাদের নিকট আখেরাতই সর্বাপেক্ষা প্রিয় বস্তু হয়ে থাকে । তখন তারা আল্লাহ্ মিলনের জন্য আকুল হন। আর আল্লাহও ব্যাকুল হন তাদের সঙ্গে মিলনের জন্য । আর অবিশ্বাসীরা মৃত্যুর মুখোমুখি হলে তাদেরকে শাস্তি ও তিক্ত পরিণামের দুঃসংবাদ দেয়া হয়। তখন আখেরাত হয় তাদের কাছে সর্বাধিক অপ্রিয় বস্তু । তখন তারা আল্লাহ্ মিলনকে অপছন্দ করে। আল্লাহ্পাকও তাদেরকে অপছন্দ করেন। বোখারী ও মুসলিম। ূ জ্ঞাতব্যঃ সম্মানিত অলি আল্লাহগণ অন্তিম লগ্নে আল্লাহ্পাকের সম্তোষসূচক সংবাদ বোধের আওতায় অথবা কাশূফের আওতায় অবগত হন বা তারা সেই বিরল সুসংবাদ ধারণ করেন শ্রতির আওতায়। অথবা বরকতের অফুরস্ত বর্ষণে সাত হয়ে অনুভূতিটি তারা ধারণ করেন আপন সম্ত্ায়। কিংবা হজরত আজরাইল এবং রহমতের ফেরেশতার উল্লসিত উপস্থিতি তাদেরকে আল্লাহতায়ালার প্রসন্নতা সম্পর্কে নিশ্চিতি দান করে। সুস্থ জীবন-যাপন অবস্থায় পূর্ববর্তী সাধুজনদের কারো নিকট থেকেই মৃত্যু কামনার প্রমাণ পাওয়া যায়নি । ফেতনা ফাসাদের আশংকা, আমল বিনষ্টির ভয়_ এসব কিন্তু সুস্থাবস্থা নয়। তাই এমতাবস্থায় হজরত ওমর ফারুক ও হজরত আলীর মৃত্যু কামনার ব্যাপারটি ইতোপূর্বে বর্ণিত হয়েছে। আধ্যাত্মিক অবস্থার ভারে ভারাক্রান্ত হয়ে আউলিয়া কেরামদের কেউ কেউ মৃত্যু কামনা করেছেন। কিন্তু নবী, রসুল ও সাহাবায়ে কেরাম এরকম করেননি (কারণ, তারা আধ্যাত্মিক অবস্থাকে নিয়ন্ত্রণে ছিলেন সক্ষম)। তারা আল্লাহ্ বিরহে সারাক্ষণ দক্ধীভূত হতেন, কিন্তু সেই সঙ্গে একথাও জানতেন যে, এই পৃথিবীতে রয়েছে সৎকর্ম বৃদ্ধির সুযোগ । জনৈক কবি বলেছেন- প্রবৃত্তির দাস হই মিলনের কালে বিরহই আমাকে রাখে দাসত্বের হালে ইহুদীরা যূর্থ, তাই অবাধ্য। তাদের দাবী ছিলো এরকম_ আমরা আল্লাহ্র প্রিয়জন। আমাদের কোনো আমলের প্রয়োজন নেই। তাই আয়াতে বলা হয়েছে, “তোমরা যদি সত্যবাদী হও তবে মৃত্যু কামনা করো।' তাদের দাবী যে সর্বেব মিথ্যা সেকথাই পরবর্তী আয়াতে এরশাদ হয়েছে এভাবে_ তারা কম্মিনকালেও মৃত্যু কামনা করবে না। তাদের অসৎ অর্জনই এ কামনার অস্তরায়। তাদের কৃতকর্ম জঘন্য। তারা আল্লাহ্র কালাম অস্বীকার করে, রসুল পাক স.কে অবমাননা করে, তওরাত শরীফকে বিকৃত করে। তাদের সকল অপকর্ম সম্পর্কে আল্লাহ্ পাক সম্যক অবহিত। একথাই আল্লাহ পাক আলোচ্য আয়াতের শেষ . তাফসীরে মাযহায়ী/১৯৯ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।