হজরত আবু উমামা বাহেলী থেকে আহমদ বর্ণনা করেছেন তিনি (আবু উমামা) বলেছেন, আমি রসুল পাক স. এর পবিত্র সংসর্গে উপৰিষ্ট ছিলাম । তিনি স. বক্তৃতা করছিলেন। তার পবিত্র বক্তৃতা শুনে আমাদের অন্তর বিগলিত হয়ে গেলো। হজরত সা'দ বিন আবী ওয়ান্কাস অত্যধিক রোদন করলেন এবং বলে উঠলেন, হায়! এখন যদি আমার মৃত্যু হতো । রসুল পাক স. এরশাদ করলেন, আমি তোমার সামনে উপস্থিত অথচ তুমি মৃত্যু কামনা করছো? একথা তিনি তিন বার বললেন। পুনরায় এরশাদ, করলেন, যদি তুমি জান্নাতের জন্য নির্বাচিত হয়ে থাকো তবে তোমার আয়ুফ্কাল দীর্ঘ হবে এবং আমল উত্তম হবে। তোমার জন্য এটাই হবে মঙ্গলজনক। এ হাদিস দ্বারা বুঝা যায় যে, সকল অবস্থায় মৃত্যু যাচনা করা বৈধ নয়। দৈহিক বা আত্তিক ক্ষতি হলেও নয়। যেমন এ হাদিসের বিবরণে প্রকাশ পায়, হজরত সা'দ বিন আবী ওয়াক্কাস শারিরীক কিংবা বৈষয়িক বিপদাপদের জন্য নয় বরং আল্লাহ্র শাস্তির ভয়ে মৃত্যু কামনা করেছিলেন । জ্ঞাতব্যঃ রসুল পাক স. এর পবিত্র সংসর্গে অবস্থান করা চরমতম বরকতের কারণ। তার পবিত্র সাহচর্য যতোই প্রলম্বিত হবে ততোই বরকত লাভ হতে থাকবে। মৃত্যু কামনা কেনো, জান্নাত প্রান্তিও তার সাহচর্য অপেক্ষা শ্রেষ্ঠ নয়। কারণ, জান্নাতে অধিকতর মর্যাদা প্রাপ্তি তার পবিত্র সংসর্গের উপরই নির্ভরশীল । একারণেই তিনি স. বলেছিলেন, আমি সামনে উপস্থিত অথচ তুমি মৃত্য কামনা করছো? উর্দ্দ অনুবাদক । কামনা করেছিলেন। কিন্তু মৃত্যু আল্লাহ্র আযাবকে রোধ করতে পারে না। তার আযাব থেকে বাঁচতে হলে প্রয়োজন তওবা ইস্তেগফার এবং সতকর্মের আয়োজন । পাপ বিরতিও অত্যাবশ্যক । একারণেই রসুল পাক স. হজরত সা'দকে মৃত্যু কামনা করতে নিষেধ করেছিলেন। প্রকৃত কথা হচ্ছে এই যে, পাপলিপ্ত হওয়ার ভয় এবং আনুগত্যে শৈথিল্যের আশংকা যদি দেখা দেয়, তবে নিঃসন্দেহে মৃত্যু কামনা করা যেতে পারে। তদুপরি অস্তিমকালে প্রিয়মিলনকে ত্বরান্বিত করার জন্য প্রার্থনা করা সম্পূর্ণতঃই বৈধ। এরকম দৃষ্টান্ত রয়েছে অনেক। যেমন রসুলুল্লাহ্ স., হজরত ইব্রাহিম, হজরত আম্মার প্রমুখ অভ্তিম সময়ে আল্লাহ্পাকের মিলনাকাঙ্থাকে আয়ুষ্কালের উপর প্রাধান্য দিয়েছিলেন। হজরত উবাদা বিন সামেত থেকে বর্ণিত হয়েছে-রসুলে আকরম স. এরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ্পাকের মিলন পিয়াসী, আল্লাহপাকও তার মিলনাভিলাধী। আর যে ব্যক্তি আল্লাহ্পাকের মিলনকে অপছন্দ করে, আল্লাহপাকও তার মিলনকে অপছন্দ করেন। একথা শুনে হজরত আয়েশা অথবা অন্য কোনো নবীপত্বী বললেন, আমরাতো সকলেই মৃত্যুকে অপছন্দ করি। তিনি স. এরশাদ করলেন, বিষয়টি ওরকম নয় বরং এরকম- বিশ্বাসীরা যখন মৃত্যুর শর মানা৯৯৮ |||/|.111100|18,00
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।